ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাইমদ সহ ০৪ জন আসামী গ্রেফতার


নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাইমদ সহ ০৪ জন আসামী গ্রেফতার

অদ্য ইং ১০/১০/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম ৫নং পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়ীতে সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) লিটার চোলাইমদসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত আসামীগনের নাম ১। সুনীল মুর্মু (৪৫), পিতা- মৃত রুপাই মুর্মু, ২। শ্রী গোপাল মতি(৪০), পিতা- মৃত মারাং মুর্মু, উভয় সাং- কাটাপুকুর, থানা- নিয়ামতপুর ,জেলা- নওগাঁ, ৩। গৌরাঙ্গ মাহালী(৪২), পিতা- মৃত অনিল মাহালী, ৪। শ্রী লিটন মাহালি(৩৫), পিতা- মৃত বিদেশী মাহালী, উভয় সাং- হলাসপুর, থানা- নাচোল, জেলা- চাপাইনবাবগঞ্জ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীগনদেরকে জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয় করার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী স্বাস্থ্য সুরক্ষায় ২৫০ মিলিয়ন ইউরো ঋণের বিষয়ে জার্মানিতে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


নারী স্বাস্থ্য সুরক্ষায় ২৫০ মিলিয়ন ইউরো ঋণের বিষয়ে জার্মানিতে বৈঠক

বাংলাদেশের প্রতিনিধি দল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিটে (ডব্লিউএইচএস) ২০২৬-এ আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। বৈঠকে আলোচনা হয়েছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবিত ঋণের আওতায় বাংলাদেশে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে।

এই তথ্য শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্লিনের চ্যারিটে ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে প্রসূতি মৃত্যুহার হ্রাস এবং ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষণিক (২৪/৭) জরুরি প্রসূতি সেবা পৌঁছানোর জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি উল্লেখযোগ্য। নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও উঠে আসে। জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল পেশেন্ট ট্র্যাকিং ব্যবস্থা চালু করার বিষয়েও আলোচনা হয়।

এই স্বাস্থ্য খাতের যুগান্তকারী উদ্যোগে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদান করছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), বার্লিনের চ্যারিটে বিশ্ববিদ্যালয় এবং বার্লিন ইনস্টিটিউট অব হেলথ (বিআইএইচ)।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৈঠকে বলেন, "বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী ও মেয়েদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে এই আন্তর্জাতিক অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় কেক কেটে শ্রমিক নেতা আবু হানিফ মিয়ার ৩৭তম জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ভালুকায় কেক কেটে শ্রমিক নেতা আবু হানিফ মিয়ার ৩৭তম জন্মদিন উদযাপন

ময়মনসিংহের ভালুকায় আনন্দঘন পরিবেশে কেক কেটে উপজেলা শ্রমিক নেতা ও উপজেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিয়ার ৩৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাইক্রোস্টেন অফিস কার্যালয়ে এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন আবু হানিফ মিয়া। এ সময় পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আবু হানিফ মিয়া ভালুকা উপজেলার শ্রমিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।তিনি উপজেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্মদিন উপলক্ষে সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান এবং তাঁর আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন,পৌর শ্রমিক দলের সভাপতি মাহবুব মোল্লা,উপজেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন,উপজেলা মিশুক,ট্যাক্সিকার ও সিএনজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুমন পাঠান,পৌর যুবদলের সম্মানিত সদস্য সজীব আহমেদ, উপজেলা শ্রমিক নেতা আসাদুজ্জামান আসাদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা মামুন মিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তাঁরা আবু হানিফ মিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন,আবু হানিফ মিয়া ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার,কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করবেন।একই সঙ্গে তাঁর ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তাঁরা।
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপনের এ আয়োজন শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজা নিরাপদ রাখতে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


দুর্গাপূজা নিরাপদ রাখতে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে: রিজভী

দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপন করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে মণ্ডপগুলোতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য প্রকাশ করেন।

রিজভী বলেন, আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি হিসেবে সারাদেশে নেতাকর্মীদের সমন্বয়ে কীভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া বিএনপি থেকে কেন্দ্রীয়ভাবে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে সরকারের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র ও নীলনকশা করছে।

এসময় স্থানীয় সরকার নির্বাচন, ছাত্রদলের কমিটি ও জাতীয় কাউন্সিল সম্পর্কে জানতে চাইলে রিজভী জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

এর আগে, সন্ধ্যা সারে ছয়টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেলেন, রাষ্ট্রপতির শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেলেন, রাষ্ট্রপতির শোক প্রকাশ

বাংলাদেশে ভয়েস অব আমেরিকার প্রাক্তন প্রতিনিধি এবং সাপ্তাহিক বুধবারের প্রাক্তন নির্বাহী সম্পাদক আমির খসরু মারা গেছেন। তার বয়স ছিল ৬৪ বছর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কিডনি এবং লিভারের বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন খসরু। তার মেয়ে সাদিয়া আফরিন জানিয়েছেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আমির খসরু গুরুতর অসুস্থ হয়ে কয়েক দিন আগে সুপার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল বলেও তিনি জানান।

চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন আমির খসরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাপ্তাহিক বিচিত্রায় লেখালেখির মাধ্যমে তার সাংবাদিকতার শুরু।

পরে তিনি দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন। সাপ্তাহিক বুধবারের সম্পাদনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এরপর দীর্ঘ সময় ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%