ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

৩০ দিনের নির্দেশনা থাকলেও সাত মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি বেরোবি ছাত্রদলের


৩০ দিনের নির্দেশনা থাকলেও সাত মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি বেরোবি ছাত্রদলের

কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও, সাত মাস অতিবাহিত হলেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এখনও ঘোষণা করা হয়নি। ফলে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ফিরে এসেছে।

গত বছরের ২৭ নভেম্বর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বেরোবি শাখা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এই কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া, কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে মো. মাইদুল ইসলাম বাপ্পি, সহসভাপতি হিসেবে মো. তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক হিসেবে সজিব গাজী, দপ্তর সম্পাদক হিসেবে মো. সুমন হোসাইন, প্রচার সম্পাদক হিসেবে মো. মাসুদ রানা এবং ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে মোছা. আসমা আক্তার খুশির নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কমিটি ঘোষণার সময় কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছিল। তবে, নির্ধারিত সময় অতিক্রম করে সোমবার (৬ জুলাই) পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়নি।

এবং এই বিষয়ে পদপ্রত্যাশী কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান যে, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় সংগঠনটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে থাকায় অনেকেই হতাশ হয়ে পড়েছেন এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানাচ্ছেন।

পদপ্রত্যাশী তানভীর আহমেদ দিদার মন্তব্য করেন, একটি ছাত্র সংগঠনের প্রাণশক্তি হলো তার সাধারণ কর্মী এবং তৃণমূল পর্যায়। দীর্ঘ সাত মাস ধরে বিশ্ববিদ্যালয় শাখার কমিটি পূর্ণাঙ্গ না হওয়া সংগঠনের ভেতরের এবং বাইরের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। যারা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন এবং আন্দোলনে অবদান রাখছেন, তারা পদ পাওয়ার আশা করছেন। কমিটি পূর্ণাঙ্গ হতে বিলম্ব হলে ত্যাগী এবং যোগ্য কর্মীদের মধ্যে হতাশা ও নিষ্ক্রিয়তা তৈরি হয়। বেশ কয়েকজন পদধারী নেতা দিয়ে একটি বৃহৎ ছাত্র সংগঠনের বিশাল কর্মযজ্ঞ চালানো সম্ভব নয়।

কমিটি পূর্ণাঙ্গ হলে কর্মীদের দায়িত্ব বণ্টন হয়। এই অচলাবস্থা নিরসনে এবং সংগঠনকে গতিশীল করতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: দিল্লিতে জাতীয় পতাকা হাতে মিছিলের প্রস্তুতিতে অভিজিৎ দীপকেকে আটক

পদপ্রত্যাশী জাকির জিস জানান, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকলে সংগঠনে এক ধরনের স্থবিরতা দেখা দেয়। এই অস্থিরতা কাটাতে পূর্ণাঙ্গ কমিটির প্রয়োজন। একটি পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদ (যেমন: শিক্ষা ও পাঠচক্র, সাংস্কৃতিক, ক্রীড়া, প্রচার ইত্যাদি) থাকে। এর ফলে সাধারণ কর্মীরা তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পান। যা ভবিষ্যতে জাতীয় রাজনীতির জন্য দক্ষ এবং শিক্ষিত নেতৃত্ব তৈরিতে সাহায্য করে।

আংশিক বা আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘমেয়াদে বড় কোনো সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন। পূর্ণাঙ্গ কমিটি থাকলে দায়িত্ব সুনির্দিষ্ট থাকে, ফলে দলের শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রের নির্দেশনাসমূহ ক্যাম্পাসে সঠিকভাবে বাস্তবায়ন করা সহজ হয়। মূলত বেরোবিতে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, সাধারণ শিক্ষার্থীগণের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ বহুমাত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য পূর্ণাঙ্গ কমিটির প্রয়োজনীয়তার গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে।

আরেক পদপত্যাশী মো. ইসমাঈল হোসেন বলেন, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকলে সংগঠনের মধ্যে একটি স্থবিরতা তৈরি হয়। এই অস্থিরতা কাটাতে পূর্ণাঙ্গ কমিটির প্রয়োজনীয়তা রয়েছে। একটি পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদ (যেমন: শিক্ষা ও পাঠচক্র, সাংস্কৃতিক, ক্রীড়া, প্রচার ইত্যাদি) থাকে। এর ফলে সাধারণ কর্মীরা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পান, যা ভবিষ্যতে জাতীয় রাজনীতির জন্য দক্ষ ও শিক্ষিত নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখে। আংশিক বা আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘমেয়াদে বড় কোনো সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন। পূর্ণাঙ্গ কমিটি থাকলে দায়িত্ব সুনির্দিষ্ট থাকে, ফলে দলের শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রের নির্দেশনাসমূহ ক্যাম্পাসে সঠিকভাবে বাস্তবায়ন করা সহজ হয়। মূলত বেরোবিতে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ বহুমাত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার স্বার্থেই পূর্ণাঙ্গ কমিটির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ ব্যাপারে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক মো. জহির রায়হানের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি।

আরও পড়ুন: চেলসি অধিনায়ক রিস জেমস অস্ত্রোপচারের টেবিলে

পূর্ণাঙ্গ কমিটি বিষয়ে জানার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এস এম মুসা বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে কিছুটা সময় লেগেছে। আমরা যারা কমিটির দায়িত্বে ছিলাম, তারা যাচাই-বাছাই শেষে কমিটির তালিকা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে জমা দিয়েছি। বর্তমানে বিষয়টি দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। দপ্তর থেকে কমিটি প্রকাশের আগে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এর আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। তারা তালিকাটি আরো যাচাই-বাছাই করছেন। আমাদের পক্ষ থেকেও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, তারা অনুমোদন দিলেই কমিটি ঘোষণা করা হবে। কমিটির কাজের আর কোনো অংশ বাকি নেই। এটি আজও হতে পারে, কালও হতে পারে। আশা করছি, আগামী দুই-এক দিনের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৬ জুন বেরোবি শাখা ছাত্রদলের সর্বশেষ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে জরিমানাসহ ১৬ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ এম


ডিএমপির ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে জরিমানাসহ ১৬ জন আটক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নিউমার্কেট ট্রাফিক জোনের উদ্যোগে নীলক্ষেত ক্রসিং থেকে কাঁটাবন ক্রসিং হয়ে হাতিরপুল বাজার পর্যন্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবন্ধকতা অপসারণ এবং ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে অংশ নেন।

অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে থাকা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা এবং প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপকরণ সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৯২ ধারায় ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক আইন অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৬০টি ভিডিও মামলা করা হয়।

এ ছাড়া, সড়কের ওপর গাড়ি পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং অননুমোদিতভাবে গড়ে ওঠা মোটরযান মেরামতের গ্যারেজগুলোকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বি-ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ এম


সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বি-ক্ষোভ

 

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনা জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিববাড়ী মোড় থেকে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে শিববাড়ী মোড় চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী, ফরিদ পাঠান, সামসুল আরেফিন লিওন, জাতীয় যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগসহ জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন হাসানুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক মহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগর সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন, মুখ্য সংগঠক সাকিবুল ইসলাম, নারীশক্তির সংগঠক রুমি রহমানসহ অন্যান্য জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “সাভারে এনসিপির শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে সংঘটিত কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে, একটি অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী ও সহিংস হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এই হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।”

বক্তারা অবিলম্বে সাভারের বোমা হামলার পরিকল্পনাকারী ও জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশব্যাপী কঠোর ও তীব্র গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঘুম না আসলে যে দোয়া পড়বেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৫ এম


রাতে ঘুম না আসলে যে দোয়া পড়বেন

রাত হলো মানুষের বিশ্রাম ও প্রশান্তির সময়। কিন্তু অনেক সময় দুশ্চিন্তা, ভয়, মানসিক চাপ বা অস্থিরতার কারণে ঘুম আসার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ঘুম মহান আল্লাহর নেয়ামত। যদি মানুষ সঠিকভাবে ঘুমাতে না পারে, তবে দুনিয়ার কোনো কাজই সে সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবে না। মানসিক প্রশান্তির অন্যতম উপসর্গ হলো ঘুম।

 

নবীজির দিনরাত ছিল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতেই কাটানো। তিনি ঘুমাতেন কোরআন তিলাওয়াত করে, যেন সারা রাত তাঁর রহমত বর্ষিত হতে থাকে। এভাবেই তিনি প্রতিটি সময়ই ইবাদতে কাটাতেন।

اَللّٰهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا اَظَلَّتْ وَرَبَّ الْاَرَضِيْنَ وَمَا اَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِيْنَ وَمَا اَضَلَّتْ كُنْ لِّيْ جَارًا مِّنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيْعًا اَنْ يَفْرُطَ عَلَيَّ اَحَدٌ مِّنْهُمْ اَوْ اَنْ يَّبْغِيَ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ لَاۤ اِلٰهَ غَيْرُكَ لَاۤ اِلٰهَ اِلَّا اَنْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা রব্বাস সামাওয়াা তিস সাব‘ই ওয়ামাা আযা ল্লাত ওয়া রব্বাল আরাযীনা ওয়ামাা আক্বাল লাত ওয়া রব্বাশ শায়াা ত্বীনি ওয়ামাা আযাল লাত কুন লী জাা রন মিন শাররি খলক্বিকা কুল্লিহিম জামী‘আন আন ইয়াফরুত্বা ‘আলাইয়্যা আহাদুন মিনহুম আউ আন ইয়াবগিয়া ‘আযযা জাা রুকা ওয়া জাল্লা সানাা উকা ওয়ালাা ইলাহা গইরুকা লাা ইলাাহা ইল্লাা আনতা।

অর্থ: হে আল্লাহ! আপনি সপ্ত আকাশের প্রতিপালক এবং ঐ সকল বস্তুর প্রতিপালক, যার উপর সপ্তম আকাশ বিস্তার করে আছে এবং যিনি সমগ্র জমিনের প্রতিপালক এবং ঐ সকল বস্তুর প্রতিপালক যা সমগ্র জমিন বহন করে আছে এবং যিনি শয়তান ও ঐ লোকদের প্রতিপালক যাদেরকে শয়তান গোমরা করেছে।

হে প্রতিপালক আল্লাহ! আপনি সমগ্র মাখলুকের অনিষ্ট হতে আমার রক্ষাকারী এবং আশ্রয়দাতা হয়ে যান। যাতে এ সকল মাখলুকের মধ্য হতে কোন মাখলুক আমার উপর অত্যাচার-অবিচার করতে না পারে। নিশ্চয়ই একমাত্র আপনার আশ্রিত ব্যক্তিই প্রভাবশালী নিরাপদ এবং একমাত্র আপনার প্রশংসাই অতি মহান। আপনি ছাড়া অপর কোনো মা‘বুদ নেই। একমাত্র আপনি ইবাদতের যোগ্য।

হাদিসে এসেছে-হযরত জাবির (রা.) বলেন,

আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি (আল্লাহর কাছে) কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাঁকে তা দেন অথবা এর পরিবর্তে তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন। যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। (তিরমিজি)

আরও পড়ুন: রসুলুল্লাহ (সা.)-এর রাতের আমল

রসুল সা. বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। (তিরমিজি ৩৩৮২)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারও নাই, রোনালদোও নাই, কেমন মজা হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ এম


নেইমারও নাই, রোনালদোও নাই, কেমন মজা হবে

 

বিষয়টা আগেই পরিষ্কার ছিল। এটাই হতে চলেছে তাদের শেষ বিশ্বকাপ। সে বিশ্বকাপ থেকে রিক্ত হাতেই বিদায় নিয়েছিলেন নেইমার। গত রাতে সে বিদায়ের পর তিনি অবসরের ঘোষণাও দিয়ে দিয়েছেন।

পালা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর, যিনি আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এটাই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এলে সেটা আর না বলে দিলেও হতো। শেষ বেলাতে এসেও বিশ্বকাপে রঙ ছড়াতে পারেননি তিনি। খালি হাতেই বিদায় নিয়েছেন।

গত রাতে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এই ম্যাচের পরই বড় এক ঘোষণা দেন নেইমার। তিনি জানিয়ে দেন, জাতীয় দলের হয়ে তার পথচলা এখানেই শেষ। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এদিকে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে হারতে হয় পর্তুগালকে। এর আগে ম্যাচে দুর্দান্ত এক বাইসাইকেল কিক করেছিলেন রোনালদো। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন সেই শট দারুণভাবে ঠেকিয়ে দেন।

দুই দশক ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন এই দুই তারকা। মেসির সঙ্গে নেইমার আর রোনালদো, এই তিন নাম নিয়েই চলেছে বিশ্ব ফুটবলের গল্প। এবার সেই গল্পের একটা বড় অধ্যায় শেষ হয়ে গেল।

তারা বিদায় নিলেন। তাদের জায়গা নিলেন নতুন তারকারা। লামিন ইয়ামাল, হালান্ডের মতো তরুণ তারকারা এখন নজর কাড়ছেন।

বিশ্বকাপের বাকি পথটা এবার নতুন মুখদের নিয়েই এগোবে। নেইমার আর রোনালদো ছাড়া এই বিশ্বকাপ দর্শকদের কাছে কেমন লাগবে, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%