ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার অবৈধ জাল ও গাঁজা জব্দ


কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার অবৈধ জাল ও গাঁজা জব্দ

কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কারেন্ট জাল, চায়না জাল ও গাঁজা জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্র মতে, মঙ্গলবার রাত ২টার দিকে রংমহল বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয় এবং এর আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা বলছে সূত্রটি।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান, কালকিনি-ডাসারে আলোচনা

এছাড়া রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির একটি টহল দল পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে স্পিডবোট ও দেশীয় নৌকা নিয়ে নদী থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়।

পরে স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পরিমাপ করে দেখা যায়, এর মধ্যে ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪ হাজার ৮৪৫ কেজি চায়না জাল রয়েছে। এসব জালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি জানায়, নিয়ম অনুযায়ী জব্দ করা জালগুলো পরবর্তীতে ব্যাটালিয়ন সদর দপ্তরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধ এবং নদীমাতৃক সম্পদ রক্ষায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলা

সৌদি আরবের বৃহত্তম রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো তেল শোধনাগারে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

ইয়েমেনের সেনাবাহিনী এই ড্রোন হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে এ হামলা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে দাবি করা হয়েছে।

ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থার বরাতে তথ্যটি জানায় ইরানের একটি আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় শোধনাগার এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমান ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এ হামলা চালানোর কথা বলা হয়েছে। তবে হামলায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, ইয়েমেনের মন্ত্রিসভা সৌদি আরবের বিরুদ্ধে হামলা বন্ধের দাবি জানিয়ে বলেছে, অবরোধ প্রত্যাহার করতে হবে, ইয়েমেনিদের বেতন পরিশোধ করতে হবে এবং যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। এই সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আল্লামাহ মোহাম্মদ মুফতাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেও আলোচনা হয়েছে, যেখানে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কেও তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় জরুরি জ্বালানি প্রবেশের আহ্বান পৌরসভাগুলোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


গাজায় জরুরি জ্বালানি প্রবেশের আহ্বান পৌরসভাগুলোর

গাজার উপত্যকায় জরুরি ভিত্তিতে জ্বালানি প্রবেশের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে গাজা স্ট্রিপ পৌরসভা ইউনিয়ন। এ ছাড়াও, সংগঠনটি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে চাপ দিতে আহ্বান জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার উক্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গাজার ৭০০টি জেনারেটরের মধ্যে মাত্র ৪০টির জন্য জ্বালানি সরবরাহের অনুমতি প্রদান করা হয়েছে। তারা অভিযোগ করেছে যে, পানি উত্তোলনের কূপ, পাম্পিং স্টেশন এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি প্রবেশেও বেশ বাধার সম্মুখীন হতে হচ্ছে।

পৌরসভা ইউনিয়ন আরও জানিয়েছে, বিদ্যুৎ জেনারেটর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য ডিজেল সরবরাহ কমে যাওয়ায় গাজার অধিকাংশ পানির কূপ কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে বাস্তুচ্যুতদের শিবিরে বসবাসকারী কয়েক হাজার পরিবারের পানি সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটেছে।

সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে যে, জরুরি সেবা এবং মানবিক কার্যক্রম সচল রাখতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। তাদের দাবি, এজন্য গাজার মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে একটি জরুরি মানবিক করিডোর চালু করা উচিত।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি মঙ্গলবার সকাল ১১টার কিছু পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এবং ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহিন।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কমিটির সদস্যরা। তাদের মধ্যে ডা. কাজী শান্তানু সায়হাম অর্ণব, মোশাররফ হোসেন বেলাল, সজিবুর রহমান, মো. তানভীর রুবেল, উম্মে সালমা এবং শাহ আলম পালোয়ান উল্লেখযোগ্য। ভিডিও কলে রফিকুল ইসলাম সিকদারও আলোচনায় যোগদান করেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও সামাজিক কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া একটি আধুনিক ল্যাপটপ রেড ক্রিসেন্ট ইউনিটের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সুবিধার্থে হস্তান্তর করেন।

ল্যাপটপ হস্তান্তরকালে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম মন্তব্য করেন যে, রেড ক্রিসেন্ট সবসময় মানবতার সেবায় নিয়োজিত। জেলা পরিষদের এই উপহার তাদের দপ্তরীয় ও মাঠপর্যায়ের কার্যক্রমের সুবিধার্থে ডিজিটাল কার্যক্রমে আরো গতি আনবে।

ল্যাপটপ গ্রহণ করে রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশাবাদী যে, জনকল্যাণমূলক কার্যক্রমে ভবিষ্যতেও জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্টে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড গড়লেন পান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


টেস্টে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড গড়লেন পান্ত

টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করে নতুন একটি রেকর্ড গড়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। সবচেয়ে কম বলে ১০০ টেস্ট ছক্কার এই মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লাহিরু কুমারার বলে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে পান্ত ক্যারিয়ারের ১০০তম টেস্ট ছক্কা পূর্ণ করেন। একই শট দিয়ে ৫৩ বলে তিনি ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটিও পূর্ণ করেন।

১০০ ছক্কায় পৌঁছাতে পান্ত মাত্র ৪ হাজার ৯১৮ বল খেলেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ১০০ ছক্কা পূর্ণ করতে গিলক্রিস্ট ৬ হাজার ৫৭৮ বল খেলেছিলেন। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ৯ হাজার ৭৫৬ এবং ইংল্যান্ডের বেন স্টোকস ৯ হাজার ৪২ বল খেলেছেন।

বর্তমানে টেস্টে সর্বোচ্চ ১৩৮টি ছক্কা মেরেছেন স্টোকস। তবে ছক্কা মারার গতিতে পান্তই সবার উপরে রয়েছেন। গড়ে প্রতি ৪৯.২ বলে একটি করে ছক্কা মেরেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গিলক্রিস্ট, প্রতি ৬৭.৯২ বলে একটি ছক্কা তাঁর রয়েছে। ম্যাককালাম ও স্টোকসের ক্ষেত্রে হার যথাক্রমে ৯৩.৩৯ ও ৯০.০৫ বল।

ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিক এখন পান্ত। ১০০ ছক্কার এই সাফল্য নিয়ে তিনি পেছনে ফেলেছেন বীরেন্দর শেবাগ (৯০), রোহিত শর্মা (৮৮) ও রবীন্দ্র জাদেজাকে (৮২)ও।

এদিকে রেকর্ড গড়ার পর ইনিংসটি আর বেশি দূর এগিয়ে নিতে পারেননি পান্ত। তিনি ৬৯ বলে ৬৬ রান করে সাজঘরে ফিরেছেন। তবে তাঁর বিদায়ের পরও শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে ভারত। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে তাদের লিড সাড়ে তিনশো রান ছাড়িয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%