প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের বৃহত্তম রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো তেল শোধনাগারে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
ইয়েমেনের সেনাবাহিনী এই ড্রোন হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে এ হামলা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে দাবি করা হয়েছে।
ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থার বরাতে তথ্যটি জানায় ইরানের একটি আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় শোধনাগার এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমান ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এ হামলা চালানোর কথা বলা হয়েছে। তবে হামলায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, ইয়েমেনের মন্ত্রিসভা সৌদি আরবের বিরুদ্ধে হামলা বন্ধের দাবি জানিয়ে বলেছে, অবরোধ প্রত্যাহার করতে হবে, ইয়েমেনিদের বেতন পরিশোধ করতে হবে এবং যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। এই সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আল্লামাহ মোহাম্মদ মুফতাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেও আলোচনা হয়েছে, যেখানে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কেও তুলে ধরা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন