১০:৩০ এম
ইরানের উপকূলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি আরও বলেছে, আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি রয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায় যে, তারা এই অঞ্চলের সেই সব স্থানে হামলা পরিচালনা করেছে, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। তবে আইআরজিসি এই লক্ষ্যবস্তুগুলোর বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত তাদের বন্ধুত্ব প্রমাণ করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারা অনুযায়ী, হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতে রয়েছে। তবে, যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষকে উসকানি দিয়ে এই প্রতিশ্রুতি লঙ্ঘন করতে চেষ্টা করেছে, যার যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং এখন থেকে তা-ই করা হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমাদের জবাব এর চেয়েও ব্যাপক হবে।’
সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন: আড়াইহাজারে পরিবেশদূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন