ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবির ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেলেন ২১ শিক্ষার্থী


ঢাবির ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেলেন ২১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ২১ জন মেধাবী শিক্ষার্থীকে দুটি পৃথক ট্রাস্ট ফান্ডের আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

 

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

বৃত্তিপ্রাপ্ত ২১ শিক্ষার্থীর মধ্যে ১৪ জন ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি’ এবং সাতজন ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’ পেয়েছেন।

দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, ‘মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন

ট্রাস্ট ফান্ডের মাধ্যমে দেওয়া এই আর্থিক সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করার পাশাপাশি মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’ এ সময় তিনি বৃত্তির জন্য দাতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াঙ্কা গোপ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং দাতা সদস্য ও নৃবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহীন আহমেদ উপস্থিত ছিলেন।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি’র আওতায় সাতটি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এককালীন ১২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এবারে ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—ইতিহাস বিভাগের মো. হানিফ আলি ও সাদিয়া আফরিন; সংগীত বিভাগের অর্পিতা চৌধুরী ও উপমা বর্মন; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া তাসনিম ও নুসরাত জাহান; প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোছা. সুমি আক্তার ও রাইয়ান মাহমুদ প্রতীক; মৎস্যবিজ্ঞান বিভাগের মো. আতিকুর রহমান ও এইচ এম তায়ফুর রহমান; জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের মো. রাকিব হাসান ও মাহমুদুল হক এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিন তাহসিন আনজুম ও মো. রিপন হোসেন।

অন্যদিকে, ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’র আওতায় নৃবিজ্ঞান বিভাগের আন্ডারগ্র্যাডুয়েট প্রোগ্রামের সাতজন শিক্ষার্থীকে এককালীন ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—প্রথম বর্ষের নুসরাত জাহান লামিয়া, আছিয়া জান্নাত সুপ্তি, মাসুম বিল্লাহ ও সাব্বির আহমেদ; দ্বিতীয় বর্ষের মো. রুম্মান হোসাইন; তৃতীয় বর্ষের ইসমাইল আলী এবং চতুর্থ বর্ষের মো. নাঈমুদ্দীন।

 

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে আগামী ১৭ সেপ্টেম্বর সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গঠিত ‘মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা’ বিষয়ক সেলের অষ্টম সভায় এ তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হয়েছে।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানি প্রদানের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রথম বছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগীকে সম্মানি দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানি স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সম্মানি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা অনিয়ম ছাড়াই যথাসময়ে তাদের প্রাপ্য সম্মানি পান।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে সম্মানি ভাতা পৌঁছে দিতে ধর্ম মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তিনি জানান, এ কর্মসূচির আওতায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে জি-টু-পি পদ্ধতিতে সম্মানি ভাতা দেওয়া হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও ইনপুটের কাজ সম্পন্ন হওয়ার পর আগামী মাসের প্রথমার্ধে সম্মানীভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথমার্ধের সম্মানি ভাতা পৌঁছে দেওয়া হবে।

সভায় আরও জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতা প্রদান এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে অধিকতর আয়ের পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ প্রণয়ন করা হয়েছে এবং এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে জারি হয়েছে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস

ট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি সন্তানের বাবা হয়েছিলেন। সদ্যজাত সন্তানকে পৃথিবীতে রেখে তার এমন আকস্মিক চলে যাওয়া শোকের ছায়া ফেলেছে পরিবার, স্বজন ও পুরো এলাকায়।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াস ছিলেন পরিবারের তিন বোনের একমাত্র ভাই। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল। সবার সঙ্গে হাসিমুখে কথা বলা এবং সহজ-সরল ব্যবহারের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। চাকরির সুবাদে পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস। দেশের সেবায় নিয়োজিত এই তরুণ সৈনিকের জীবন হঠাৎ করেই থমকে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনায়।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, কয়েকদিন আগেই পিয়াসের ঘর আলো করে এসেছিল একটি নবজাতক সন্তান। সন্তানকে ঘিরে যখন পরিবারের আনন্দ-উচ্ছ্বাস, ঠিক তখনই এলো তার মৃত্যুর খবর। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই বাবাকে হারাল সদ্য পৃথিবীতে আসা সেই সন্তান। পরিবারের তিন বোনের একমাত্র ভাই এবং কয়েকদিন আগে বাবা হওয়ার আনন্দে থাকা পিয়াসের নিথর দেহের অপেক্ষায় এখন স্বজনদের প্রহর গোনা।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায়ও নেমে আসে গভীর শোকের ছায়া। তাকে শেষবারের মতো দেখতে এবং পরিবারের পাশে দাঁড়াতে স্বজন, প্রতিবেশীসহ স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়দের ভাষ্য, পিয়াস ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। তার এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে সদ্যোজাত সন্তানকে রেখে তার চলে যাওয়া পুরো ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : আর্লিং হালান্ডের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে শুভ সূচনা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি।

গতরাতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যান সিটি ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ফুটবল ক্লাব পোর্তোকে। ম্যাচে দুই গোল করেছেন হালান্ড।

পোর্তোর মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়েতে শুরু থেকেই বল দখলে নেয় ম্যানচেষ্টার সিটি। ২১ মিনিটে প্রথম গোলের ভালো সুযোগ পায় ম্যান সিটি। ফিল ফোডেনের ক্রস থেকে হালান্ডের দুর্দান্ত শট দারুণভাবে প্রতিহত করেন পোর্তোর গোলরক্ষক দিয়েগো কস্তা।

৩২ মিনিটে আবার সিটির সামনে বাঁধা হয়ে দাঁড়ান কস্তা। বক্সের ভেতর থেকে হালান্ডের জোরালোর শট আটকে দেন তিনি। শেষ পর্যন্ত গোলশূন্য শেস হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। ৪৭ মিনিটে রায়ান শেরকির পাস থেকে বল পান এনজো ফার্নান্দেজ। পোর্তোর বক্সের ভেতরে থাকা হালান্ডকে ক্রস করেন ফার্নান্দেজ। সেই ক্রস থেকে হেডে বল জালে পাঠান নরওয়ের হালান্ড। ১-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি।

পিছিয়ে পড়ে ম্যাচে সমতা আনতে আক্রমণ শানায় পোর্তো। ৫৪ মিনিটে কর্নার থেকে আলবের্তো কস্তার হেড করা বলে গোল করতে ব্যর্থ হন ডিফেন্ডার নিহুয়ান পেরেজ। ৬২ মিনিটে কস্তার যোগান দেওয়া বল থেকে পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলার শট ম্যান সিটির বার ঘেষে চলে যায়।

ম্যাচের ইনজুরি সময়ে ম্যান সিটিকে দ্বিতীয় গোলের স্বাদ দেন হালান্ড। রায়ান আইত-নুরির পাস থেকে নিচু শটে গোল করেন হালান্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ গোল করেছেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির হয়ে সর্বোচ্চ গোল করা আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর রেকর্ড স্পর্শ করলেন তিনি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতায় ৫৯ ম্যাচে ৫৯টি গোল আছে হালান্ডের।

সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যান সিটির হয়ে ১৬৭ গোল করেছেন হালান্ড। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠেছেন তিনি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়ায়। হালান্ডকে বাজেভাবে পাবলো রোসারিও ট্যাকল করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। হলুদ কার্ড দেখেন হালান্ড ও রোসারিও উভয়েই। একই ঘটনায় মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখতে হয়েছে পোর্তোর কোচ ফ্রান্সেসকো ফারিওলিওকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক জলসীমায় নিয়ন্ত্রণ বাড়াতে বড় পদক্ষেপ নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


আন্তর্জাতিক জলসীমায় নিয়ন্ত্রণ বাড়াতে বড় পদক্ষেপ নিচ্ছে ইরান

ইরান কৌশলগত আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্দেশ্যে একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের চাবাহার বন্দর থেকে শুরু করে ওমান উপসাগর এবং আরব সাগরের কিছু অংশ পর্যন্ত একটি সংরক্ষিত বা নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হবে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

আইআরজিসির একজন মুখপাত্র জানান, এই সংরক্ষিত অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রমকারী যেকোনো জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান শীঘ্রই ঘোষণা করা হবে।

গত রবিবার, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই বলেছিলেন, ইরান আগামী দিনগুলোতে হরমুজ প্রণালির বাইরে একটি নিষিদ্ধ অঞ্চল প্রতিষ্ঠা করবে। তাঁর বক্তব্যের পর আইআরজিসি মুখপাত্রের এই মন্তব্যটি এসেছে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%