০২:৪৩ পি.এম
রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ রেখা খাতুন নামের আশরাফুলের দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছে। আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য
পুলিশের তথ্যমতে, আশরাফুল পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তার প্রথম স্ত্রী তারাপুরে বাস করেন। দ্বিতীয় স্ত্রীর জন্য তিনি মাহিন্দ্রা বাজার এলাকায় ভাড়া বাসা নিয়েছিলেন। তবে মাঝে মাঝে প্রথম স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন আশরাফুল। এই বিষয় নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। শনিবার ভোরে এই বিরোধের জেরে রেখা ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
রাজশাহীর বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং সেখানে তার প্রথম স্ত্রী উপস্থিত রয়েছেন।
ওসি আরও জানান, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন