১০:৪৭ এম
দেশের বাজারে রুপার দাম স্বর্ণের সাথে কমানো হয়েছে। এখন থেকে ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা।
শুক্রবার (২৪ জুলাই) সকালে বাজুসের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতির সাথে মিল রেখে ভ্যাটসহ এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়ে দিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বজায় থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
অন্যদিকে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি, ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম কার্যকর থাকবে।
তথ্য অনুযায়ী, এর আগে গত ২২ জুলাই রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই দামও ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর ছিল।
এখন পর্যন্ত চলতি বছর দেশের বাজারে ৫৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২৯ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে অন্য ২৯ দফা। ২০২৫ সালে মোট ১৩ দফা রুপার দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ৩ বার।
অন্যদিকে, বাজুস জানিয়েছে, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এখন অব্দি চলতি বছর দেশের বাজারে ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪৫ দফা বাড়ানো হয়েছে এবং ৪৮ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল; সেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৯ বার কমানো হয়েছিল।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন