০৬:১৪ পি.এম
ময়মনসিংহের ভালুকায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভালুকা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
বক্তারা আরও বলেন,শিক্ষকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর সাহস না পায়।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত,দোষীদের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন