ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিল–নরওয়ে ম্যাচে স্পটলাইটে হালান্ড–গ্যাব্রিয়েলের পুরোনো দ্বন্দ্ব


ব্রাজিল–নরওয়ে ম্যাচে স্পটলাইটে হালান্ড–গ্যাব্রিয়েলের পুরোনো দ্বন্দ্ব

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হল নরওয়ের তারকা স্ট্রাইকার এর্লিং হালান্ড এবং ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মধ্যকার ব্যক্তিগত লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দীর্ঘ সময় ধরে চলে আসা এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবার বিশ্বকাপের মঞ্চে নতুন মাত্রা পেতে যাচ্ছে।

ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের জার্সিতে খেলতে গিয়ে হালান্ড ও গ্যাব্রিয়েলের মধ্যে একাধিক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে উভয় দলের মধ্যে ২-২ ড্র হওয়া ম্যাচে জন স্টোনসের শেষ মুহূর্তের গোলে সমতা ফেরানোর পরে হালান্ড বলটি গ্যাব্রিয়েলের মাথায় ছুড়ে মারেন। ঐ ঘটনার পর থেকে এই দুই ফুটবলারের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।

বিভিন্ন ম্যাচে তারা একে অপরকে উসকানি দেওয়া, উদযাপন করে পাল্টা জবাব দেওয়া এবং মাঠে সংঘর্ষ ঘটানোর মাধ্যমে এই দ্বৈরথকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গত বছর আর্সেনালের ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার পর গ্যাব্রিয়েল হালান্ডের সামনে চিৎকার করে উদযাপন করেন। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির জয়ে হালান্ড ক্যামেরার সামনে বিশেষ ভঙ্গিতে উদযাপন করে তাকে খোঁচা দিতে দেখা যায়। মৌসুম শেষে আর্সেনাল শিরোপা জেতার পর গ্যাব্রিয়েলও সামাজিক যোগাযোগমাধ্যমে একইভাবে জবাব দেন।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পর্কে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ক্রিস সাটন বলেন, এটি চলতি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত দ্বন্দ্ব। তাদের মধ্যে যে তিক্ততা রয়েছে, তা ম্যাচের ফলেও বড় প্রভাব ফেলতে পারে। সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারারও মনে করেন, দুই খেলোয়াড়ের মধ্যে আবারও উত্তেজনাপূর্ণ লড়াই দেখা যাবে।

পরিসংখ্যান বলছে, ক্লাব পর্যায়ে হালান্ড ও গ্যাব্রিয়েলের মুখোমুখি হওয়া ১১ ম্যাচে হালান্ড ছয়টি গোল করেছেন। এই ম্যাচগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি জিতেছে পাঁচটি, আর্সেনাল দুটি এবং চারটি ম্যাচ ড্র হয়েছে।

চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ড। তিনি ইতোমধ্যে পাঁচটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খুব বেশি দৃষ্টিনন্দন ফুটবল না খেললেও কার্যকর পারফরম্যান্সের মাধ্যমে শেষ ষোলোতে পৌঁছেছে। দলের রক্ষণভাগের অন্যতম ভরসা গ্যাব্রিয়েল।

সাটনের মতে, এই ম্যাচে হালান্ড ও গ্যাব্রিয়েলের লড়াই যে দল জিতবে, সেই দলই কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বেশি। তিনি ব্রাজিলকে সামান্য এগিয়ে রাখলেও নরওয়ের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

উল্লেখ্য, এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে চারটি ম্যাচ খেলে ব্রাজিল কোনো জয় পায়নি। এই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দুইটি ম্যাচ ড্র করেছে এবং দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে। ফলে বিশ্বকাপের এই নকআউট লড়াইয়ে ইতিহাস বদলাতে চায় ব্রাজিল। আর নরওয়ে চাইবে সেই রেকর্ড অক্ষুণ্ণ রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে।

রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার সময় ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন—বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে শুকুদ্দি ও মাসুদ রানা। আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) হিসেবে পরিচিত।

এ ঘটনায় বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক করা চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়ার মাধ্যমেই দেশের ইতিহাসের রক্তাক্ত ওই অধ্যায়ের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত জুলাইয়ের হত্যাকাণ্ডকে তিনি বর্বরোচিত ঘটনাই হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলো আইনের দৃষ্টিতে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির উসকানিতে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যারা বিদেশে অবস্থান করছেন, তারা চাইলে সেখানকার প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারেন অথবা নতুন রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তবে দেশের অস্থিতিশীলতার উদ্দেশ্যে অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে সাঁওতাল পল্লী ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


দিনাজপুরে সাঁওতাল পল্লী ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

দিনাজপুরের ফুলবাড়ীতে, বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আদিবাসী (সাঁওতাল) পল্লী পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

রবিবার সকাল ১০টায় রাষ্ট্রদূত ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং এর পরে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরবর্তীতে, তিনি ওই ইউনিয়নের আলুর ডাঙ্গা গ্রামের আদিবাসী (সাঁওতাল) পাড়ার হলিক্রশ চার্জ (গির্জা) পরিদর্শন করেন। সেখানে, রাষ্ট্রদূত আদিবাসীদের জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন এবং আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে অনেক বিষয়ে মতবিনিময় করেন।

বিকাল সাড়ে ৪টায়, তিনি রাজারামপুর গ্রামে থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস্ অ্যন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময়, হাকন আরাল্ড ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ্ সহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে ছয় জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


হরমুজ প্রণালীতে ছয় জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল আইআরজিসি

হরমুজ প্রণালী পার হওয়ার মুহূর্তে ওমানের রুটে ছয়টি জাহাজকে অন্য পথে পাঠিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের(আইআরজিসি) সদস্যরা। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে যে, এই ছয়টি জাহাজ ওমানের করিডোর থেকে তাদের গতিপথ পরিবর্তন করে নতুন দিকে রওনা হয়েছে।

আইআরজিসি’র নৌকাগুলো ওই এলাকায় টহল অব্যাহত রেখেছে। উইন্ডওয়ার্ড আরও জানিয়েছে, শনিবার থেকে শুরু করে ওই জাহাজগুলো পূর্বনির্ধারিত রুট থেকে এসে পড়েছে। এই রুটগুলি ছিল ইরানের কাছাকাছি, ওমান উপকূলের সংলগ্ন। পরে তখন তাদের গতিপথ পরিবর্তন করে দুটি জাহাজ তেহরানের দিকে এবং বাকি চারটি জাহাজ উপসাগরের দিকে ফিরে এসেছে। আইআরজিসি, ইরানের ‘নিরাপদ পথ’ হিসেবে চিহ্নিত করা এই পথটি ছাড়া অন্য পথ ব্যবহারকারী জাহাজগুলোকে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা প্রচার করছে।

এদিকে, ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক প্রতিনিধি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর তেহরানের সঙ্গে দোহার সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু হয়েছে।

আব্বাস আবদোলখানি জানান, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস এবং কাতারি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল-রুওয়াইস বন্দরের মধ্যে জাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%