ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে।

রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার সময় ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

আটককৃতদের মধ্যে রয়েছেন—বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে শুকুদ্দি ও মাসুদ রানা। আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) হিসেবে পরিচিত।

এ ঘটনায় বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক করা চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়ার মাধ্যমেই দেশের ইতিহাসের রক্তাক্ত ওই অধ্যায়ের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত জুলাইয়ের হত্যাকাণ্ডকে তিনি বর্বরোচিত ঘটনাই হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলো আইনের দৃষ্টিতে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির উসকানিতে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যারা বিদেশে অবস্থান করছেন, তারা চাইলে সেখানকার প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারেন অথবা নতুন রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তবে দেশের অস্থিতিশীলতার উদ্দেশ্যে অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে সাঁওতাল পল্লী ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


দিনাজপুরে সাঁওতাল পল্লী ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

দিনাজপুরের ফুলবাড়ীতে, বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আদিবাসী (সাঁওতাল) পল্লী পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

রবিবার সকাল ১০টায় রাষ্ট্রদূত ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং এর পরে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরবর্তীতে, তিনি ওই ইউনিয়নের আলুর ডাঙ্গা গ্রামের আদিবাসী (সাঁওতাল) পাড়ার হলিক্রশ চার্জ (গির্জা) পরিদর্শন করেন। সেখানে, রাষ্ট্রদূত আদিবাসীদের জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন এবং আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে অনেক বিষয়ে মতবিনিময় করেন।

বিকাল সাড়ে ৪টায়, তিনি রাজারামপুর গ্রামে থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস্ অ্যন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময়, হাকন আরাল্ড ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ্ সহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে ছয় জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


হরমুজ প্রণালীতে ছয় জাহাজের গতিপথ ঘুরিয়ে দিল আইআরজিসি

হরমুজ প্রণালী পার হওয়ার মুহূর্তে ওমানের রুটে ছয়টি জাহাজকে অন্য পথে পাঠিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের(আইআরজিসি) সদস্যরা। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে যে, এই ছয়টি জাহাজ ওমানের করিডোর থেকে তাদের গতিপথ পরিবর্তন করে নতুন দিকে রওনা হয়েছে।

আইআরজিসি’র নৌকাগুলো ওই এলাকায় টহল অব্যাহত রেখেছে। উইন্ডওয়ার্ড আরও জানিয়েছে, শনিবার থেকে শুরু করে ওই জাহাজগুলো পূর্বনির্ধারিত রুট থেকে এসে পড়েছে। এই রুটগুলি ছিল ইরানের কাছাকাছি, ওমান উপকূলের সংলগ্ন। পরে তখন তাদের গতিপথ পরিবর্তন করে দুটি জাহাজ তেহরানের দিকে এবং বাকি চারটি জাহাজ উপসাগরের দিকে ফিরে এসেছে। আইআরজিসি, ইরানের ‘নিরাপদ পথ’ হিসেবে চিহ্নিত করা এই পথটি ছাড়া অন্য পথ ব্যবহারকারী জাহাজগুলোকে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা প্রচার করছে।

এদিকে, ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক প্রতিনিধি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর তেহরানের সঙ্গে দোহার সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু হয়েছে।

আব্বাস আবদোলখানি জানান, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস এবং কাতারি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল-রুওয়াইস বন্দরের মধ্যে জাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের ফলে সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। রবিবার (৫ জুলাই) দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের ১ নম্বর ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময়, বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর উঠলে, অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। আওরঙ্গজেব আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%