ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ মহাসড়কে রাতের টহল ও একঢালা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার


নওগাঁ মহাসড়কে রাতের টহল ও একঢালা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

 

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মহাসড়কে পরিচালিত রাত্রীকালীন টহল কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি টহলরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

একই সঙ্গে তিনি রাণীনগর থানা-এর আওতাধীন একঢালা পুলিশ ক্যাম্প আকস্মিকভাবে পরিদর্শন করেন। ক্যাম্পের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, ডিউটি ব্যবস্থাপনা এবং উপস্থিত পুলিশ সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের জানমাল রক্ষা, অপরাধ প্রতিরোধ ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে সর্বদা সজাগ থাকার নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সপ্তাহে চারদিন চলবে ডেঙ্গুবিরোধী অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:৪৯ এম


সপ্তাহে চারদিন চলবে ডেঙ্গুবিরোধী অভিযান

ডেঙ্গু চোখ রাঙাতে শুরু করেছে। চলতি মাসে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার ব্যক্তির মধ্যে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। এই পরিস্থিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানিয়ে দেন, রাজধানীতে সপ্তাহে চারদিন ডেঙ্গুবিরোধী অভিযান চালানো হবে।

বুধবার (২৪ জুন) গুলশানে প্রথম দিনের মতো অভিযানে নামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটি। এই অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

ডেঙ্গুবিরোধী অভিযানে গুলশানের চয়েস রেস্তোরাঁয় ড্রামে জমিয়ে রাখা পানিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এই কারণে রেস্তোরাঁটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং মালিককে দুই মাসের কারাদণ্ডও দেয়া হয়। এরপর গুলশানের বিভিন্ন ভবন ও স্থাপনায় পরিদর্শন করে এডিসের লার্ভা ধ্বংস করা হয়। পাশাপাশি বাসাবাড়িতে লার্ভা ধ্বংসকারী ওষুধও বিতরণ করা হয়।

অভিযান শেষে প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সপ্তাহে তিন থেকে চারদিন এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে জমে থাকা পানি পরিষ্কারের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

এসময় ঢাকার উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস জানান, অনেক ভবনে প্রবেশ করতে বাধার কারণে মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির কঠোর অবস্থানে সীমান্ত থেকে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:৫২ এম


বিজিবির কঠোর অবস্থানে সীমান্ত থেকে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁর আধাতলা সীমান্তের পাতারি শূন্যরেখায় পুশইন করা নয়জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।

বুধবার (২৪ জুন) ভোরে সীমান্তের ২৪৪ নম্বর পিলারসংলগ্ন কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে বিএসএফ নারী শিশুসহ নয়জনকে পুশইন করে। বিজিবি এবং গ্রামবাসী ওই পুশইন করা নয়জনকে আটকে দেয়। দিনভর এসব নারী শিশু শূন্যরেখায় তপ্ত রোদের মাঝে অবস্থান করতে দেখা যায়। তবে রাতের দিকে এসব নারী পুরুষ ধানের আইলের মাঝে অবস্থান নেয়, সেই সময় বিএসএফ সীমান্তের কাঁটাতারের আলো বন্ধ করে দেয় বলে জানান স্থানীয়রা।

তারা আরও বলেন, রাত ১০টার দিকে সীমান্তের আলো বন্ধ করে দিয়ে বিএসএফ পুশইন করা সব নারী-পুরুষদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এলাকায় গিয়ে সেখানে কাউকে দেখা যায়নি।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতায় পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি কয়েকজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেয়। পরে জানা যায় তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ। বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তাদের মধ্যে মোট ৯ জন রয়েছে; তিন পুরুষ, তিন নারী ও তিন শিশু।

এর আগে গত ৫ জুন একই সীমান্তের কলমু ডাঙ্গা এলাকায় ১৭ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। পরে তাদের পুশ ব্যাক করে বিজিবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ার জালে বল জড়িয়ে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:০২ এম


দক্ষিণ কোরিয়ার জালে বল জড়িয়ে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

ফিফা বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা জিইয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাওয়া এই গোল দলটিকে নকআউট পর্বের সমীকরণেও জোরালোভাবে ফিরিয়ে এনেছে।

প্রথমার্ধে গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় দক্ষিণ আফ্রিকা। সেই চেষ্টারই ফল আসে কাঙ্ক্ষিত ৭৩তম মিনিটে মাসেকোর গোলের মাধ্যমে। তবে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে ওঠে গোলটির গুরুত্ব।

গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ ছিল নিজেদের কাজটা ঠিকভাবে করার। সেই লক্ষ্যেই তারা দক্ষিণ কোরিয়ার জালে বল জড়িয়ে মূল্যবান লিড তুলে নেয়। বর্তমান পরিস্থিতিতে এই ফল ধরে রাখতে পারলে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে আফ্রিকার প্রতিনিধিরা।

অন্যদিকে গোল হজম করে চাপে পড়ে গেছে দক্ষিণ কোরিয়া। ম্যাচে ফিরতে না পারলে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথও কঠিন হয়ে যেতে পারে। ফলে ম্যাচের শেষ সময়গুলোতে দুই দলের লড়াই আরও জমে ওঠার ইঙ্গিত মিলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে অর্থমন্ত্রী

মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাতে ভ্যাট আরোপের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:০৭ এম


মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাতে ভ্যাট আরোপের উদ্যোগ

মুদি দোকান, প্রসাধনসামগ্রীর দোকান, রেস্তোরাঁ, ফার্নিচার ও ইলেকট্রনিক পণ্যের ব্যবসাসহ ১৭ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০২৬-২৭ অর্থবছরে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ এক লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান অর্থমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা।

জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধনসামগ্রীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার, স্যানিটারি ও ফিটিংস, টাইলস, ঢেউটিন, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্তোরাঁকে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে মূল্যস্ফীতি ৯.৪২ শতাংশ। তিনি আরো জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার আগামী অর্থবছরের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ, বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী অর্থবছরে এই খাতে এক লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসে দুই হাজার ৫০০ টাকা করে সহায়তা দিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। পাশাপাশি কৃষক কার্ড কর্মসূচির আওতায় ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করতে এক হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ৫৫ লাখ পরিবারকে বছরে ছয় মাস ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে।

এক হাজারের বেশি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা এবং ৪১৯ উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলাদা বরাদ্দ না থাকলেও ভৌত অবকাঠামো খাতে এক লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পায়ন, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, কোল্ড-চেইন ও লজিস্টিকস উন্নয়নের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগও রয়েছে।

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার থ্রি-আর স্ট্র্যাটেজি বাস্তবায়ন করছে। এর আওতায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮.৫ শতাংশে উন্নীত করা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জিডিপির ২.৭ শতাংশে এবং মোট বিনিয়োগ জিডিপির ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’ চালু, ১৯টি সম্ভাবনাময় খাতে এফডিআই হিট ম্যাপ প্রকাশ, পটুয়াখালী ও যশোরে নতুন ইপিজেড স্থাপন এবং কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর ও কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে আড়াই লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে সরকার।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%