প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁর আধাতলা সীমান্তের পাতারি শূন্যরেখায় পুশইন করা নয়জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।
বুধবার (২৪ জুন) ভোরে সীমান্তের ২৪৪ নম্বর পিলারসংলগ্ন কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে বিএসএফ নারী শিশুসহ নয়জনকে পুশইন করে। বিজিবি এবং গ্রামবাসী ওই পুশইন করা নয়জনকে আটকে দেয়। দিনভর এসব নারী শিশু শূন্যরেখায় তপ্ত রোদের মাঝে অবস্থান করতে দেখা যায়। তবে রাতের দিকে এসব নারী পুরুষ ধানের আইলের মাঝে অবস্থান নেয়, সেই সময় বিএসএফ সীমান্তের কাঁটাতারের আলো বন্ধ করে দেয় বলে জানান স্থানীয়রা।
তারা আরও বলেন, রাত ১০টার দিকে সীমান্তের আলো বন্ধ করে দিয়ে বিএসএফ পুশইন করা সব নারী-পুরুষদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এলাকায় গিয়ে সেখানে কাউকে দেখা যায়নি।
নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতায় পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি কয়েকজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেয়। পরে জানা যায় তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ। বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তাদের মধ্যে মোট ৯ জন রয়েছে; তিন পুরুষ, তিন নারী ও তিন শিশু।
এর আগে গত ৫ জুন একই সীমান্তের কলমু ডাঙ্গা এলাকায় ১৭ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। পরে তাদের পুশ ব্যাক করে বিজিবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন