ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কাঠালিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার


কাঠালিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ, হাজিরা খাতা, পাঠদান কার্যক্রম এবং সার্বিক পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষকদের উপস্থিতির হার এবং শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি পাঠদানের মান আরও উন্নত করার এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় বাঁশবুনিয়া গ্রামের ঐতিহাসিক ২১৬তম কালীপূজার শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


কাঠালিয়ায় বাঁশবুনিয়া গ্রামের ঐতিহাসিক ২১৬তম কালীপূজার শুভ উদ্বোধন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের (তালতলা বাজার দাসের বাড়ি) ঐতিহ্যবাহী ২১৬তম শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর।
পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার এবং কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শতবর্ষের ঐতিহ্যবাহী এই পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় শ্রেষ্ঠ বিআরডিবি চেয়ারম্যানের সম্মাননা পেলেন সৌমিক হাসান সোহাগ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


ভালুকায় শ্রেষ্ঠ বিআরডিবি চেয়ারম্যানের সম্মাননা পেলেন সৌমিক হাসান সোহাগ

ময়মনসিংহের ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার পেয়েছেন আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। তিনি ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা চিফ ইঞ্জিনিয়ার শামসুল হক রাকিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন,সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতা অর্জন এবং আর্থসামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি,পরিবার ও সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এ ক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্ব,স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।

শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করায় আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের প্রতি উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।

সমবায়ে গড়ব দেশ,সবার জন্য বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ভালুকাতেও ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ৬৪ জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


সরকার ৬৪ জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, শিক্ষা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, বিশেষায়িত শিক্ষা এবং টেকসই পুনর্বাসনের সুযোগ বৃদ্ধি করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী উল্লেখ করেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে সরকারের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। ছেলে, মেয়ে, স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধিতাসম্পন্ন (এনডিডি) কিংবা এ ধরনের প্রতিবন্ধিতা নেই—নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়াতে বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রশাসনিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সন্তানদের পরিচর্যা করতে গিয়ে যেসব বাবা-মা কোনো পেশায় যুক্ত হতে পারেন না, তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে। এর মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ দিয়েই সরকারের দায়িত্ব শেষ করতে চায় না। তাঁদের টেকসই পুনর্বাসনও নিশ্চিত করতে চায় সরকার।

দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের জন্য বিশেষায়িত শিক্ষকের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য দেশে মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বিভিন্ন সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করা হবে।

আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্রতিযোগী ও ক্রীড়াবিদরা যাতে সাফল্য অর্জন করতে পারেন, সে লক্ষ্যে সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক পরিচর্যাকারী (কেয়ারার) তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তাঁরা একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার জোর দাবি জানান।

কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তদন্ত কমিটি গঠন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির একাধিক অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


তদন্ত কমিটি গঠন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির একাধিক অভিযোগ

কাঁঠালিয়ায় তদন্তাধীন ঘটনায় শিক্ষার্থী-অভিভাবকদের গভীর উদ্বেগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর সঞ্জয় কুমার হাওলাদারের বিরুদ্ধে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদার বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীর সাথে বিভিন্ন অজুহাতে অসদাচরণ ও যৌন হয়রানি করে আসছেন। এর আগে এক থেকে দুই মাস পূর্বে 'কুলসুম' নামের এক ছাত্রীর সাথেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী একই অভিযোগ নিয়ে সামনে আসে।
তবে ভুক্তভোগী এক শিশুর বাবা জানান, এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। কিন্তু জীবিকার তাগিদে বাইরে অবস্থান করায় ঘটনার বিস্তারিত তার জানা নেই। এছাড়া শিক্ষা অফিসে দাখিল করা অভিযোগের ব্যাপারে জানা গেছে, অভিযোগকারী নারী শিশুটির দূরসম্পর্কীয় আত্মীয় হলেও সরাসরি পরিবারের সদস্য নন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, ভুল বোঝাবুঝির কারণে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হয়েছে। তার ভাষ্যমতে, স্থানীয় সালিশদারদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে এবং জরিমানার টাকা ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে সেই টাকা অন্য এক শিক্ষকের কাছে জমা রয়েছে বলেও জানান তিনি।
ঘটনা সম্পর্কে কাঁঠালিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। অন্যদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আওয়ামী লীগের দোসর এ.কে.এম জামান শুরুতে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানালেও, পরবর্তী সময়ে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে সুর পাল্টে বলেন, "আমি কিছু জানি না, আপনাদের কাছেই প্রথম জানতে পারলাম।"
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. শাহিনুল ইসলাম মজুমদার মুঠোফোনে জানান, "এ ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক সমাজের মাঝে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।"
এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির শাহীন জানান, "অপরাধ যেই করুক না কেন, নৈতিকতা বা ধর্ম কখনো অপরাধকে প্রশ্রয় দেয় না। এ ধরনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।"
এদিকে স্থানীয়দের অভিযোগ, শিক্ষা অফিসে বিতর্কিত ব্যক্তিরা বহাল তবিয়তে থাকায় এ ধরনের গুরুতর অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কাঁঠালিয়া উপজেলা শিক্ষা অফিসে যোগদানের পর থেকে নানাবিধ অনিয়ম, যেমন—শিক্ষকদের মাসের পর মাস মৌখিক ছুটি দেওয়া ইত্যাদি নিয়ে পুরো শিক্ষা বিভাগ জর্জরিত হয়ে পড়েছে বলে দাবি সচেতন মহলের।
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, "অভিযোগটি আমরা পেয়েছি এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে শিশুদের সুরক্ষার মূল দায়িত্ব শিক্ষকদের কাঁধে, সেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন ন্যক্কারজনক অভিযোগে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। কোমলমতি শিশুদের সুরক্ষায় অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা ও দ্রুত দৃশ্যমান প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%