১০:৩৮ পি.এম
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর হ্যাপিরমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তিনি কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: তানোরে স্কুলছাত্রীকে দিনদুপুরে অপহরণ: সাকিবসহ ৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার
এ বিষয়ে উল্লেখ্য, একই মামলার প্রেক্ষিতে ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে তিনি আত্মগোপনে ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন