০৬:৩৫ এম
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের ধাক্কায় ৫৫ বছর বয়সী গোলাপ মাওলা ওরফে আজাদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত গোলাপ মাওলা ওরফে আজাদ বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশ্রাফপুর গ্রামের মৃত ফজলুল কাদেরের ছেলে।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, বিকেলে আজাদ মোটরসাইকেলে করে ভূঞারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। ঠিক সে সময় চট্টগ্রামমুখী একটি বাস ওটারহাট চৌরাস্তা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই ঘটনায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেছেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন