বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
০৭:৪৫ পি.এম
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার পর বাংলাদেশের সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রীকে পাঠানো একটি চিঠিতে এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য তিনি ভূয়সী প্রশংসা করেন।
চিঠিতে ইউএইতে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আন্তরিক সমবেদনা জানান।
তিনি বাংলাদেশ-ইউএইর দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন এবং অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা করেন যে, এই সফরের মাধ্যমে দুই বন্ধুত্বপূর্ণ দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সামেলা (সাহেলা) আক্তার (৬০) নামের এক নারীকে হত্যা করার অভিযোগ ওঠেছে তার ছেলে আব্দুর রাহিম শেখের (৩৫) বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। এর আগে সৎমাকে হত্যার অভিযোগে তিনি প্রায় ছয় বছরের অধিক সময় জেলে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে থাকাকালীন আব্দুর রাহিম শেখ ধারালো অস্ত্র ও ভোঁতা বস্তু দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সামেলা আক্তারের মৃত্যু ঘটে। পরে প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহতের মেয়ে কাকলী আক্তার বলেছেন, ‘তার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না দিলে মারধর করতেন। ঘটনার দিন সকালে রাহিম একটি আলাদা ঘরে ছিলেন যখন কাকলী কাজে যাচ্ছিলেন। দুপুরের দিকে খবর পান যে তার ভাই মাকে হত্যা করে পালিয়ে গেছে।’ স্থানীয় বাসিন্দাদের মতে, ২০১৬ সালে রাহিম শেখ তার সৎমাকেও একইভাবে হত্যা করেছিলেন। ওই ঘটনার পরে তিনি ছয় বছরের কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে আসেন। তার পরও তার আচরণ স্বাভাবিক হয়নি। পরিবারের সদস্যদের প্রতি মারধর, টাকা চাওয়া এবং নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ ছিল রাহিমের নিয়মিত অভ্যাস। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, রাহিম তার মাকে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে। প্রতিবেশীরা তাকে মাদকাসক্ত বলে চেনেন। ছেলের কক্ষ থেকে ফয়েল পেপার, মোমবাতি, সিগারেটের প্যাকেট সহ মাদক সেবনের আলামত জব্দ করা হয়েছে।’ মরদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুর মোটরসাইকেল ধার নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন (১৮) নামের একজন যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
ইয়াসিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা গাংকুলপাড়া মদিনাতুল উলুম কওমি মাদরাসাসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইয়াসিন দুপুরে এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল ধার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। নিজ এলাকা থেকে দ্রুতগতিতে কিশোরগঞ্জের দিকে যাওয়ার সময় আচমিতা গাংকুলপাড়া মদিনাতুল উলুম কওমি মাদরাসাসংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এলোপাতাড়ি ঘুরতে থাকে।
একপর্যায়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় যান্ত্রিক ত্রুটি অথবা হ্যান্ডেল লক হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদ জানান, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত পৌনে ৩টার দিকে শহীদ জিয়া পার্কের ১ নম্বর গেটের বিপরীতে একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: নগরীর মোঃ আলামিন ইসলাম (৩২) এবং তার স্ত্রী মোছাঃ সানজিদা আক্তার নিশি (২৮)।
তারা নগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের যৌথ দল ভাড়ালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার দম্পতি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
আলামিন ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিশ্বের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নেয়।
রাউন্ড অব সিক্সটিন থেকে ছিটকে পড়ার পর ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলোত্তি সংক্ষিপ্ত ছুটিতে গিয়েছিলেন।
তিনি ছুটি কাটিয়ে ব্রাজিলে ফিরেই পুনর্গঠনে কাজ শুরু করেছেন।
ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে জানায়, আনচেলোত্তি আগামী বছরগুলোতে কানারিনহাকে কোন পথে নিয়েগ্রসর করতে চান, সেই সম্পর্কে তিনি সংবাদমাধ্যম এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন বা শক্তিশালী ফ্রান্সকে অন্ধভাবে অনুসরণ করার প্রয়োজন নেই।
সাবেক ইতালীয়ান কোচ আজ্জুরিদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, স্ক্যান্ডিনেভিয়ানদের কাছে এই হার মূলত একটি প্রজন্মের সমাপ্তি করেছে এবং তরুণ প্রতিভাদের ভিত্তিতে দল পুনর্গঠনের নতুন প্রক্রিয়া শুরু হয়েছে।
আনচেলত্তির বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সাথে তুলনা।
তিনি স্বীকার করেছেন, যেন রদ্রি, পেদ্রি, ফাবিয়ান, অলমো, জুবিমেন্দি, মেরিনো এবং গাভির মতো অসাধারণ মিডফিল্ডারদের জন্য স্প্যানিশ দল লা রোজা আধিপত্য করতে পেরেছে। কিন্তু ব্রাজিল তেমনি কিছু করতে পারেনি।
স্পেনের খেলার ধরন অনুসরণ করার কথা তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন। তিনি বলেন, 'ব্রাজিলের রক্ষণভাগ ও আক্রমণভাগ ইতিমধ্যেই শক্তিশালী, তাই মিডফিল্ডের সমস্যা সমাধান করাই দলের প্রধান কাজ।'
দল পুনর্গঠনের অংশ হিসেবে নেইমারের জাতীয় দলের অধ্যায় শেষ হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং অনূর্ধ্ব-১৫, ১৭ ও ২০ দলের তরুণ প্রতিভাদের মূল দলে সুযোগ দেওয়ার জন্য নিবিড়ভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
৬৭ বছর বয়সী এই কোচ বলেন, ব্রাজিলে থাকার সিদ্ধান্তটি কোনো চুক্তির দায়বদ্ধতা থেকে নয়, বরং এই প্রজেক্টের প্রতি তার আন্তরিক প্রতিশ্রুতি এবং তিনি যে উষ্ণ অভ্যর্থনা ব্রাজিলে পেয়েছেন, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ