প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুর মোটরসাইকেল ধার নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন (১৮) নামের একজন যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
ইয়াসিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা গাংকুলপাড়া মদিনাতুল উলুম কওমি মাদরাসাসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইয়াসিন দুপুরে এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল ধার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। নিজ এলাকা থেকে দ্রুতগতিতে কিশোরগঞ্জের দিকে যাওয়ার সময় আচমিতা গাংকুলপাড়া মদিনাতুল উলুম কওমি মাদরাসাসংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এলোপাতাড়ি ঘুরতে থাকে।
একপর্যায়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় যান্ত্রিক ত্রুটি অথবা হ্যান্ডেল লক হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদ জানান, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন