১১:০৩ পি.এম
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। কোষাধ্যক্ষ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণসহ আইন ও বিধি অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
তার যোগদানের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে আরও গতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন