ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তি, যা বলছে সিপিডি


কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তি, যা বলছে সিপিডি

সম্প্রতি একটি মিডিয়া সংলাপে চলতি বছরে ৯৫টি শিল্পকারখানা সম্পূর্ণ বন্ধ ও বিপুল কর্মসংস্থান হারানোর যে পরিসংখ্যান উপস্থাপনা করা হয়েছিল, তা ভুল বলে স্বীকার করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য সই করা বিবৃতিতে সিপিডি জানায়, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যটি নেওয়া হয়েছিল, যেখানে মূলত আগের বছরের একটি পুরনো খবরের সময়কাল ভুলভাবে তুলে ধরা হয়।

সিপিডির উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্য বিষয়ক অধ্যায়ে বলা হয়েছিল, জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এই তিনটি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়েছেন।

আরও পড়ুন: বোয়িং ও এয়ারবাস কেনার সম্ভাব্যতা যাচাই নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটিতে

সিপিডি জানায়, প্রতিবেদনের গবেষণাপদ্ধতিতে সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।

তবে শিল্পকারখানা বন্ধসংক্রান্ত ওই তথ্যটি ২২ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে নেওয়া হয়েছিল। প্রতিবেদন তৈরির সময় সিপিডির পক্ষ থেকে তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি।

সিপিডি জানায়, পরবর্তী সময়ে দেখা যায়, ঢাকা ট্রিবিউনের ওই প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের সময়কাল পরিবর্তন করে জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছিল। এ কারণেই বিভ্রান্তিকর তথ্যটি সিপিডির প্রতিবেদনে স্থান পায়। পরে ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে ঢাকা ট্রিবিউন তাদের প্রতিবেদনটি সংশোধন করে বলে জানিয়েছে সিপিডি।

আরও পড়ুন: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন বাড়ানো গেলে সমস্যা সমাধান সম্ভব: জামায়াত আমির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালথায় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


সালথায় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা দফায় দফায় সংঘটিত হয়েছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, খবর পেয়ে তারা সেখানে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন পাল্টাপাল্টি হামলার ফলে উভয়পক্ষের অন্তত আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, বড় বাংরাইল গ্রামের মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজন পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে, যার ফলে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়।

 

একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। পরে সংঘর্ষের সুযোগে উভয়পক্ষের লোকজন পরস্পরের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চালু হচ্ছে সিইউএফএল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


৫ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চালু হচ্ছে সিইউএফএল

গ্যাস সংকটে সাড়ে পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ব চিটাগাং ইউরিয়া সার কারখানা লিমিডেট (সিইউএফএল)। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) থেকে গ্যাস বরাদ্দের খবর পেয়ে কারখানাটি পুনরায় চালু করার প্রস্তুতি চলছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে আনোয়ারায় অবস্থিত কারখানাটিতে সার উৎপাদন শুরু হবে বলে আশা করছে কারখানা কর্তৃপক্ষ।

সিইউএফএল সূত্র জানায়, সর্বশেষ গত ২ মার্চ কারখানাটিতে সার উৎপাদনের পর গ্যাস সংকটে ৪ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ৫ মাস ২১ দিন আর কারখানাটি চালু করা সম্ভব হয়নি। এর আগেও বিভিন্ন সময়ে কারখানাটি যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটে বন্ধ ছিল। প্রতিদিন ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম গ্যাসনির্ভর কারখানাটি পুরোদমে চালু রাখতে প্রতিদিন ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতি পুনরায় পরীক্ষা করতে হচ্ছে। গ্যাস সরবরাহের নিশ্চয়তা পাওয়ার পর কারখানা চালুর জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে ৩ সেপ্টেম্বর থেকে পুরোদমে সার উৎপাদন শুরু হবে।

তবে কারখানাটিকে কতটুকু গ্যাস দেওয়া হবে এ ব্যাপারে জানতে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী মু. রইস উদ্দিনকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ

খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

তিনি বলেন, ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আটটি ইভেন্টের ওপর বই লেখার কাজ শেষ হয়েছে। আগামী বছর থেকেই এসব বই স্কুলে চালু করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশাগতভাবে প্রতিষ্ঠিত করতে কাজ চলছে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম পর্ব ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে।

শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের নীতি-নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক ও অতিরিক্ত ডিভাইসনির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে জেলার সুইমিংপুলগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে গ্যালারি নির্মাণ, প্রেস বক্স ও ড্রেসিংরুম সংস্কারের পাশাপাশি ইনডোর সুবিধা ও জিমন্যেসিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত।

বক্তব্যের শেষ দিকে প্রতিমন্ত্রী রাজনৈতিক সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। সবাই এক হয়ে দল-মতুনির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’ দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

নোয়াখালী সদর উপজেলার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৩ বছর বয়সী আবদুল্লাহ আল সাইফ।

এটি ঘটেছে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলের দিকে, উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকার কাউসারের ফার্মেসির পেছনের চেম্বার রুমে।

নিহত সাইফ দক্ষিণ কাদির হানিফ এলাকার মো. সোহাগের পুত্র। তিনি জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক কাউসার আহমেদ বাইরে ছিলেন। সেই সুযোগে সাইফ দোকানের পেছনের চেম্বার রুমের ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন। বিকেল সোয়া ৩টার দিকে মালিক দোকানে ফিরে সাইফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে চেম্বার রুমে ঢুকে তিনি সাইফকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। কিন্তু টাকা দেওয়ার ব্যাপারে গড়িমসি হওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%