ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড, ৩৮ লাখ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত


দুদকের মামলায় সাবেক বাখরাবাদ কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড, ৩৮ লাখ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক বিক্রয় সহকারী খালেদ সাইফউল্লাহ টিপুকে আদালত ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি খালেদ সাইফউল্লাহ টিপু আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

দন্ডপ্রাপ্ত খালেদ সাইফউল্লাহ টিপু ফেনীর সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের মৃত আবুল হোসেন কানুনগোর ছেলে। তিনি বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের কুমিল্লার গৌরীপুর শাখার সাবেক বিক্রয় সহকারী ছিলেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

মামলার তথ্য অনুযায়ী, ফেনী সদর থানার ২০১১ সালের একটি দুর্নীতি মামলায় আসামি খালেদ সাইফুল্লাহ টিপুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার ফলে আদালত তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২৭(১) ধারায় ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। উভয় দণ্ড মিলিয়ে খালেদ সাইফউল্লাহ টিপুকে মোট ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে যে, জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হচ্ছে।

মামলার বিবরণে বলা হয়, খালেদ সাইফউল্লাহ টিপু ২০০০ সালের ২৩ নভেম্বর থেকে ২০০৪ সালের ১৪ জুলাই পর্যন্ত বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের কুমিল্লার গৌরীপুর কার্যালয়ে বিক্রয় সহকারীর কাজ করেছিলেন। এ সময়ে তিনি ১৫ লাখ ৫৮ হাজার ৭১৮ টাকায় ৫১৯ দশমিক ৩৭ শতক জমি ক্রয় করেন এবং একটি পাঁচতলা ভবন নির্মাণে ৩৪ লাখ ১৭ হাজার ৪৯১ টাকা ব্যয় দেখান। তবে প্রকৌশলী প্রতিবেদনে ভবনটির প্রকৃত নির্মাণ ব্যয় ৬১ লাখ ৭ হাজার ৯৯ টাকা ৫২ পয়সা পাওয়া যায়। এছাড়া সোনাগাজীতে একটি মার্কেট নির্মাণের ব্যয় সম্পর্কেও অসঙ্গতি পাওয়া যায়।

দুদকের তদন্তে দেখা যায়, ভবন ও মার্কেট নির্মাণের ব্যয়ের হিসাবের গোপনীয়তার মাধ্যমে তিনি মোট ৩৮ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকা ৯৪ পয়সা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. মশিউর রহমান। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদকের নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন এবং তাকে সার্বিক সহযোগিতা করেছেন দুদকের নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিছ।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁচা মরিচের ঝাঁজ এখন বাজারেও, চড়া দামে বিপাকে ক্রেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


কাঁচা মরিচের ঝাঁজ এখন বাজারেও, চড়া দামে বিপাকে ক্রেতা

 

‘কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি। চাষিরা ক্ষেত থেকে সময়মতো মরিচ তুলতে পারছেন না।

ফলে কাঁচা মরিচের বাজারে এখন বেজায় ঝাল। মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বাড়ছে।’

কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ রবিবারও ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টি। এর মধ্যেই রাজবাড়ী শহরের বড় বাজারে গিয়ে কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করলে এ প্রতিবেদককে কথাগুলো বলেন ব্যবসায়ী ইমরুন হাসান। এরপর তিনি বলেন, গত তিন-চার দিন আগেও যে কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ (রবিবার) তা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ওই ব্যবসায়ীর তথ্যের সত্যতা মেলে বাজারের অন্য দোকান ঘুরে। সেসব দোকানিও জানান, গত দুই দিন ধরে কাঁচা মরিচের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির আগে ও বৃষ্টির শুরুতে প্রতিকেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতা মনিরা খাতুন, শাপলা আক্তার, কামরুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বাড়ার মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় তাদের ভোগান্তি আরো বেড়েছে। অপর ব্যবসায়ী শফিকুল ইসলাম, আবুল কালামের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরো কমে যেতে পারে। এতে কাঁচা মরিচের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়ের আনন্দে উচ্ছ্বসিত মেসি-লোপেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


জয়ের আনন্দে উচ্ছ্বসিত মেসি-লোপেজ

 

আর্জেন্টিনার জন্য এক কষ্টার্জিত ও রোমাঞ্চকর জয় এসেছে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে, জয়টির স্কোর ছিল ৩-১। এই জয়ের অতিরিক্ত সময়ে দুর্দান্ত একটি গোল করেছেন হুলিয়ান আলভারেজ।

এই গোলটি ছিল বিশ্বকাপে তার প্রথম গোল। উক্ত জয়ের পর উদযাপনে মেতে উঠেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

 

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক শিক্ষামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য রবিবার এক শোকবার্তায় উল্লেখ করেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল নক্ষত্র। দেশের আইন প্রণয়ন, সংসদীয় ঐতিহ্য রক্ষা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের উচ্চশিক্ষা ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নানা সৃজনশীল কার্যক্রম বাস্তবায়িত হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন আন্তরিক শুভানুধ্যায়ী ছিলেন।

উপাচার্য জানান, তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক, আইন ও শিক্ষা অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।

শোকবার্তায় ড. এ এস এম আমানুল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন নৌ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন নৌ প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে একটি ব্যাপক বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করেছে।

এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ এর উদ্বোধন করেন নৌ প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

উদ্বোধনের পর, বৃক্ষরোপণ অভিযানের সফলতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলগুলোর আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহবান জানান।

এতে একটি সবুজ, জলবায়ু-সহনশীল এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে উঠবে।

এছাড়াও, তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশ নৌবাহিনী ফলজ, বনজ এবং ভেষজ চারা রোপণের মাধ্যমে এই অভিযান বাস্তবায়ন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%