ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন কাল: পরিবেশমন্ত্রী


প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন কাল: পরিবেশমন্ত্রী

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানান। এতে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (৯ জুলাই) আসন্ন বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করবেন। মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।

তিনি বলেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার আগামী ৯ জুলাই বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ আয়োজন করতে যাচ্ছে। দেশের জনগণের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ রক্ষার এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই আয়োজন।"

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন।

এছাড়াও, ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের ৭টি বিভাগীয় সদরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে ৭ দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। এবারের জাতীয় বৃক্ষমেলায় মোট ১২০টি স্টল থাকবে।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বনায়ন কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের গতিশীল ও ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের বন ব্যবস্থাপনার কার্যক্রম ‘স্মার্ট’ ফরেস্ট্রির যুগে প্রবেশ করেছে। প্রযুক্তি ও প্রকৃতির মেলবন্ধন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে।

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

এ বিষয়ে পরিবেশমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা এবং 'স্মার্ট ফরেস্ট্রি'-এর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং তার রক্ষণাবেক্ষণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এই মহাপরিকল্পনা সফল করতে, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক জাতীয় পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

এসব কর্মসূচির মূল বৈশিষ্ট্য হচ্ছে স্যাটেলাইটভিত্তিক পর্যবেক্ষণ। জিআইএস (GIS) এবং রিমোট সেনসিং প্রযুক্তির মাধ্যমে রোপণ করা চারাগাছের অবস্থান ও প্রবৃদ্ধি ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা হবে।

মন্ত্রী আরও জানান, ন্যাশনাল ট্রি ডাটাবেজের মাধ্যমে সারাদেশে রোপণ করা বৃক্ষের জন্য একটি কেন্দ্রীয় ট্রি মনিটরিং সিস্টেম চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে প্রতিটি বৃক্ষের টিকে থাকার হার ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা যাবে।

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

তিনি বলেন, ফোনের প্রযুক্তির ব্যবহার করে দুর্গম চরাঞ্চল বা উপকূলীয় অঞ্চল এবং বনাঞ্চলে ড্রোন প্রযুক্তির সাহায্যে ডিজিটাল ঘন সৃজন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, আগামী ৫ বছরে এই বনায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং ৩.৫ লক্ষাধিক নতুন 'সবুজ কর্মসংস্থান' সৃষ্টি হবে। এতে করে গ্রামের নারী ও যুবসমাজ নার্সারি ব্যবসা ও রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা।

আরও পড়ুন: রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে বিএনপির নাম ব্যবহার করে বসতবাড়ি দখল ও অগ্নিসংযোগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


নোয়াখালীতে বিএনপির নাম ব্যবহার করে বসতবাড়ি দখল ও অগ্নিসংযোগের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রামের বিএনপির নাম ভাঙিয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, দখল ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা শহর মাইজদীর একটি দৈনিক পত্রিকার জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে বিচার দাবি করেন সদর উপজেলার পূর্ব শুল্যকিয়া গ্রামের আবদুল হালিমের ছেলে ভুক্তভোগী মো. সুমন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. সুমনের স্ত্রী জান্নাতুল মাওয়া, বাবা আবদুল হালিম, ভাই মো. ছানা উল্লাহসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

মো. সুমন অভিযোগ করেন, গত ৬-৭ বছর ধরে তার মালিকানাধীন ও ভোগদখলীয় জমি এবং বসতবাড়ি দখলের চেষ্টা করে আসছে স্থানীয় আবদুল বারেকের ছেলে মো. কামাল, মো. জামাল, মো. বাকের, সাবিছ উদ্দিন, মো. বোরহান ও আলাউদ্দিনসহ তাদের সহযোগীরা। গত ৫ আগস্টের পর থেকে তারা বিএনপির নাম ভাঙিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ ব্যক্তিদের জায়গা-জমি জোরপূর্বক দখল করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল রাতে স্থানীয় উত্তর ওয়াপদা বাজারে তাকে বাড়ির জমির দখল ছেড়ে দিতে প্রথমে গালিগালাজ এবং একপর্যায়ে মারধর করে আহত করেন উল্লেখিত ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন। ঘটনার পর সুধারাম থানায় লিখিত অভিযোগ করলে গত ১৮ মে উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সুমন বলেন, পরদিন অর্থাৎ ১৯ মে তিনি তার জমিতে মাটি কাটার কাজ করতে গেলে জামাল ও সাজিব সংঘবদ্ধ লোকজন নিয়ে তাকে মাটি কাটতে বাধা দেন এবং হামলার চেষ্টা করেন। ওই সময় হামলায় ব্যর্থ হয়ে ২২ মে ভোর রাতে তারা বাড়ির একটি বসতঘর ও একটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে থানা থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গত ৬ জুলাই সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পরিবারের সদস্যদের বসতঘরের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং জোরপূর্বক ঘর দখল করে নেন। এ সময় তারা রান্নাঘর ও বাথরুম ভেঙে ফেলেন এবং ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে অভিযুক্তরা তার খামারে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের গরু, মুরগি ও মাছ লুটের চেষ্টাও করছে। তাকে এবং তার আত্মীয়স্বজনকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িছাড়া করেছে সন্ত্রাসীরা।

ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় থানায় অভিযোগ করা হলেও তিনি কোনো আইনগত সহযোগিতা পাননি। তাই পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়-স্বজন। থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বসতে বলা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে বসতঘর দখলের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা সমঝোতা চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্মেলনে ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়ে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কড়া বক্তব্য এসময় প্রদান করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের সঙ্গে আমেরিকার চলমান সমঝোতা বা চুক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক (এমওইউ) ছিল, তার দিন শেষ। তিনি মন্তব্য করেন, ‘আমার মনে হয় এটা শেষ। গত রাতে আমরা ওদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।’

ট্রাম্প বলেন, ইরানকে পরমাণুমুক্ত করার তার লক্ষ্য এবং তিনি ইরানকে পছন্দ করেন না। তিনি বলেন, ওরা খুব নোংরা খেলোয়াড় এবং দুষ্টু লোক। তিনি নিশ্চিত করেন, আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণুমুক্ত করা এবং আমরা ওদের পরমাণু ক্ষমতা কেড়ে নেব।

তিনি আরও জানান, পূর্বের মতোই তাকে সতর্ক করেছিলেন যে ইরান আঘাত করলে আমেরিকায় পাল্টা আঘাত করবে। ট্রাম্পের ভাষ্যমতে, ইরান নোংরা উপায়ে চলে এবং সবার পেছনেই লাগে, এমনকি হয়তো আমার পেছনেও লাগবে।

তবে, ইরান ইস্যুতে ন্যাটোকে নিয়ে ট্রাম্প বেশ অসন্তুষ্ট। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুশি নই। কারণ বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইরানকে দমনে এই জোট আমাদের সাহায্য করতে চায়নি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার কারণে আমেরিকা ইরানের ৮০টির বেশি নিশানায় ভয়াবহ হামলা চালায়। এর জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

ইরান ইস্যুতে ইউরোপের দেশ স্পেনের ওপরও ট্রাম্প চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বাতিল করার জন্য নির্দেশ দেন। গত মার্চে স্পেন আমেরিকার যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয় এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে মানা করে দিয়েছিল। সেই ক্ষোভ থেকেই স্পেনকে ‘বাজে মিত্র’ উল্লেখ করে ট্রাম্প তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রামের জান আলীহাট এবং ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় ২ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে বলে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন। এমন পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর-জানালিহাট রেল সেকশনের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'পানি না সরা পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে কক্সবাজার গামী যাত্রীরা চট্টগ্রাম পর্যন্ত আসতে পারবেন। এরপর কক্সবাজার অংশের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। যারা আগাম টিকিট নিয়েছেন, তারাও নির্ধারিত নিয়মে টাকা ফেরত পাবেন।'

রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী চার জোড়া ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হচ্ছে সৈকত এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস।

টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ষোলশহর-জানালিহাট সেকশনের ওই অংশে প্রায় দুই ফুট পানি জমে থাকা কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এর প্রভাব পড়ে ঢাকা-কক্সবাজার রুটেও। বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে এসে আটকে যায় এবং কক্সবাজারের উদ্দেশে আর যাত্রা করতে পারেনি। ট্রেনটি বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ট্রেন ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াত করে। তবে কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আপাতত এ রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানি লন্ডারিং মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


মানি লন্ডারিং মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

 

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারী থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি, ৬৪ কোটি ৬২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের কথাও রায়ে উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

অপর দিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের আট সহযোগীকে খালাস দিয়েছেন আদালত। প্রকাশিত আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মো. সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনে করা মামলায় এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মাসুদ পারভেজ সাত বছরের কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।

আদালত সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার জন্য গোপনে হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি র‍্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের ৮ সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%