ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হয়ার কারনে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত,


শেরপুরে ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হয়ার কারনে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত,

 

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে ও স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন।

আরও পড়ুন: ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নামে মামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি তোলেন একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তাঁর সহযোগীরা।

শুক্রবার জুমার নামাজের আগে এ বিষয় নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: নওগাঁয় সিজারে যমজ নবজাতকের জন্ম, একজনের সন্ধান মিলছে না

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব আহমেদ ঢাকা

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আদাবর থানার সামনে ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক রাত ৯টা ৪৫ মিনিটে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কারা কী উদ্দেশ্যে থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

 

নওগাঁ সদর মডেল থানার চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো. আশিক সাঈদ, পিপিএম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নওগাঁ সদর মডেল থানার নতুন ভবন নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ, নওগাঁ। ভিত্তিপ্রস্তর শেষে ডিআইজি মহোদয় এবং পুলিশ সুপার থানা প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, অতিরিক্ত পুলিশ সুপারগণ, অফিসার ইনচার্জ সদর থানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এনসিপিকে জামায়াত জোট থেকে বেরিয়ে আসতে হবে’ রাশেদ খানের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


‘এনসিপিকে জামায়াত জোট থেকে বেরিয়ে আসতে হবে’ রাশেদ খানের মন্তব্য

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, "এনসিপিকে অবশ্যই জামায়াত থেকে বেরিয়ে আসতে হবে।" তিনি সতর্ক করেছেন যে, অন্যথায় আরও অনেকেই জামায়াত থেকে বেরিয়ে যাবে।

শুক্রবার (৬ নভেম্বর) ঝিনাইদহ জেলা শহরের একটি মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এনসিপি ও জামায়াতের প্রসঙ্গ উল্লেখ করে রাশেদ বলেন, "যে স্বপ্ন নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিল, তাদের অনেকেই বের হয়ে যাচ্ছে।" তিনি এনসিপির ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন, সামান্তা শারমিনদের দলকে ধরে রাখতে না পারা। নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে মন্তব্য করেছিলেন যে, "জামায়াত সংস্কার চায় না, জামায়াত আসলে সংস্কারের নামে ভণ্ডামি করছে।" একই ধরনের অভিযোগ এনে সামান্তা শারমিন পদত্যাগ করেছেন। এর মানে, এই অভিযোগগুলো সত্য। জামায়াতের রাজনৈতিক কৌশল হলো ইসলামকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করা।

তিনি আরও বলেন, "বিদেশিদের সঙ্গে বৈঠক করে তারা বলে যে, আমরা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন কায়েম করব না।" অথচ, গঠনতন্ত্রে উল্লেখ আছে যে, তারা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন কায়েম করবে। জামায়াতের সঙ্গে যারা জোটে আছে, তাদেরকে বলছে যে, "আমরা ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করব।" কর্নেল অলি সাহেব জনসভায় বক্তব্য দিয়েছেন যে, জামায়াতের আমির তাকে কথা দিয়েছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে শরিয়াহ আইন নয়, প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী দেশ চালাবে। এর মানে, জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে, ঠিক একইভাবে জোটসঙ্গীদের সঙ্গেও প্রতারণা করছে।

এনসিপি ও জামায়াতের আদর্শিক পার্থক্য তুলে ধরে রাশেদ বলেন, "জামায়াত এবং এনসিপির মধ্যে আসলে টানাপোড়েন চলছে।" জামায়াতের আদর্শ এবং এনসিপির আদর্শের মধ্যে কোনো মিল নেই। তেল এবং জল যেমন একসঙ্গে থাকতে পারে না, এনসিপি এবং জামায়াতও একসঙ্গে রাজনীতি করতে পারে না। তিনি মনে করেন, নাহিদ ইসলামের উচিত হবে জামায়াত জোট থেকে বেরিয়ে আসা।

এছাড়াও, সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অবশ্যই ভালো।" স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, সেই পরিস্থিতির উন্নতির জন্য তিনি কাজ করছেন। যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গুম, খুন, ক্রসফায়ারসহ বিভিন্ন অন্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের সরকার আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে, বাকিদের বিষয়ে তদন্ত চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩
রাজশাহীর বাঘা ও চারঘাটে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে জিনারুল ইসলাম (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁর সহযোগী সাগর (৪৫) পালিয়ে যান।
অন্যদিকে, শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে অভিযান চালিয়ে রঞ্জয় মন্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গ্রেপ্তার মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পলাতক সাগরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%