ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মা হওয়ার ৬ সপ্তাহ পরই ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে বারবারা


মা হওয়ার ৬ সপ্তাহ পরই ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে বারবারা

মা হওয়ার মাত্র ছয় সপ্তাহ পরে সুপারমডেল বারবারা পালভিন ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে ফিরে এসেছেন। তার এই প্রত্যাবর্তনের সময় দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী ও অভিনেতা ডিলান স্প্রাউস। স্ত্রীকে র‍্যাম্পে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন।

বারবারা পালভিন ও ডিলান স্প্রাউসের প্রথম সন্তান, কন্যা সিলভির জন্ম ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ছয় সপ্তাহ পর বারবারার র‍্যাম্পে ফেরার বিষয়টি এবারের ফ্যাশন শোতে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।

শোতে বারবারার প্রথম লুক ছিল হালকা গোলাপি রঙের স্বচ্ছ মিনিড্রেস। অসমান হেমলাইনের এই পোশাকের সঙ্গে ভিক্টোরিয়াস সিক্রেটের বড় হুপ কানের দুল ছিল। হালকা মেকআপ ও খোলা চুলে তিনি র‍্যাম্পে উপস্থিত হন। হাঁটার সময় গায়িকা মেগান মোরোনিকে উদ্দেশ্য করে চুমু ছুড়ে দেন বারবারা। দর্শকসারিতে বসে থাকা ডিলান তখন উঠে দাঁড়িয়ে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এবং স্ত্রীকে উৎসাহ দেন।

আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’

পরে সাদা অলংকারখচিত করসেটের সঙ্গে লম্বা স্বচ্ছ ট্রেন ও তুষারকণার নকশায় তৈরি ডানার মতো অনুষঙ্গেও দেখা যায় তাকে।

বারবারা নিজের আনন্দের কথা জানিয়েছেন র‍্যাম্পে ফিরে আসার জন্য। ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "পরিবার ও বন্ধুদের উৎসাহ এবং সহযোগিতা তার জন্য অনেক বড় সহায়তা ছিল। তাদের সমর্থন ছাড়া এই প্রত্যাবর্তন সম্ভব হতো না।"

পেজ সিক্সকে দেওয়া বক্তব্যে তিনি সন্তানের জন্মের ছয় সপ্তাহ পর র‍্যাম্পে ফেরার প্রসঙ্গে বলেন, মাতৃত্বকালীন ছুটি সাধারণত ছয় থেকে আট সপ্তাহের হয়। সেই হিসাবে তিনি নিজের প্রত্যাবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। র‍্যাম্পে তার কাজ মূলত হেঁটে যাওয়া—এ কথাও উল্লেখ করেন তিনি।

যেভাবে পরিচয় বারবারা ও ডিলানের

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

২০১৭ সালে হারপার’স বাজার আয়োজিত একটি অনুষ্ঠানে বারবারা পালভিন ও ডিলান স্প্রাউসের প্রথম দেখা হয়। ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিগ সুরে তারা বাগ্‌দান করেন। এরপর ২০২৩ সালের জুলাইয়ে বারবারার নিজ দেশ হাঙ্গেরিতে বিয়ে সম্পন্ন হয় এই জুটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আইসিইউতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আইসিইউতে

রাজশাহীর বাগমারা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক রাবি শিক্ষার্থী। আহত শিক্ষার্থী চেসি ত্রিপুরা, যিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বান্ধবীর বাসা থেকে পূজার দাওয়াত খেয়ে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার পর চেসি ত্রিপুরাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

চেসি ত্রিপুরার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিসার্চ চাকমা জানান, "আমি আর চেসি তার এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখান থেকে ক্যাম্পাসে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক এসে আমাদের সিএনজিতে ধাক্কা দিয়ে চলে যায়। সিএনজিতে আমরা মোট সাতজন ছিলাম। এতে শুধু চেসি আহত হন।"

তিনি আরও বলেন, "দুর্ঘটনার পর তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কোনোভাবে রক্তক্ষরণ বন্ধ করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তার মাথার ডান দিকে গুরুতর আঘাত লেগেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। এ কারণে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়।"

এদিকে, শিক্ষার্থী চেসি ত্রিপুরার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, "খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই আমরা মেডিকেলে এসেছি। এখানে মেডিকেলের প্রিন্সিপাল, আইসিইউ প্রধান সবার সাথে আমাদের কথা হয়েছে। এখন চিকিৎসা চলছে।"

তিনি আরও বলেন, "একটা বোর্ড বসে সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ কী হবে। যদি তারা ঢাকায় নিতে বলেন, আমরা সেটার জন্যও প্রস্তুত আছি। আমরা এয়ার অ্যাম্বুলেন্সও রেডি রেখেছি। এছাড়াও তার চিকিৎসার জন্য যা সহযোগিতা প্রয়োজন, সবকিছুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেনিস তারকা এলিনা সভিতোলিনা ও গায়েল মঁফিসের বিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


টেনিস তারকা এলিনা সভিতোলিনা ও গায়েল মঁফিসের বিচ্ছেদ

ইউক্রেনের টেনিস তারকা এলিনা সভিতোলিনা এবং ফ্রান্সের সাবেক টেনিস তারকা গায়েল মঁফিস পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। ২০২১ সালে তাঁদের বিয়ে হয়েছিল এবং তাঁদের একটি চার বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। সভিতোলিনা এই বিচ্ছেদের সিদ্ধান্তকে তাঁর জীবনের সবচেয়ে কঠিন সত্য হিসেবে উল্লেখ করেছেন।

৩২ বছর বয়সী সভিতোলিনা একটি আবেগঘন বার্তায় জানিয়েছেন, ইউক্রেনের ওপর চলমান যুদ্ধ তাঁর ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছে। তিনি নির্ঘুম রাত, আত্মসংশয় এবং দীর্ঘদিনের মানসিক চাপের মধ্যে উপলব্ধি করেছেন যে, নিজেকে নতুন করে খুঁজে পেতে তাঁর দাম্পত্যের বাইরে এগিয়ে যাওয়া প্রয়োজন। সভিতোলিনা বলেন, এই সত্য মঁফিসকে জানানো তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে মঁফিস তাঁর প্রয়োজনকে সম্মান করেছেন এবং পুরো পরিস্থিতিতে শক্তি ও মর্যাদা দেখিয়েছেন।

সভিতোলিনা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, এই বিচ্ছেদের জন্য কাউকে দায়ী করা হচ্ছে না। তাঁদের মধ্যে গভীর ভালোবাসা ছিল, তবে বর্তমানে তাঁদের সম্পর্ক নতুন রূপ নিচ্ছে। তাঁদের কন্যা স্কাইকে ঘিরে পারিবারিক বন্ধন অটুট থাকবে এবং সন্তানের দেখভালই দুজনের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

অবাক করার মতো বিষয় হলো, মাত্র কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার মিশ্র দ্বৈত বিভাগে একসঙ্গে খেলেছিলেন সভিতোলিনা ও মঁফিস। প্রথমবারের মতো কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতায় জুটি বেঁধে তাঁরা সেমিফাইনালেও উঠেছিলেন। শেষ চারে বেলিন্ডা বেনচিচ ও ফ্লাভিও কোবোল্লির কাছে হেরে বিদায় নিতে হয় তাঁদের।

বর্তমানে সভিতোলিনা বিশ্বের ষষ্ঠ র‌্যাকেটধারী। অন্যদিকে, ৪০ বছর বয়সী মঁফিস সম্প্রতি পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন। ইউক্রেন যুদ্ধের প্রভাব ও ব্যক্তিগত সংগ্রামের এই সময়ের মধ্যেই তাঁদের পাঁচ বছরের দাম্পত্যের সমাপ্তির খবর সামনে এলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


সৌদির জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, গত ৪৮ ঘণ্টায় সউদী আরবের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনা, বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, এই হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে।

রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে সোমবার (১৯ অক্টোবর) জানানো হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার তথ্য প্রদান করেছেন। তাঁর মতে, হুথি বাহিনী গত ৪৮ ঘণ্টায় ছয়টি সামরিক অভিযান পরিচালনা করেছে।

হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইয়াহিয়া সারি উল্লেখ করেছেন সউদী আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনা এবং পূর্বাঞ্চলে শাইবাহ তেলক্ষেত্র। তিনি দাবি করেছেন, হামলার পর এসব স্থানে আগুন লেগে যায়।

হুথিদের সামরিক মুখপাত্র আরও জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের খামিস মুশাইতে অবস্থিত একটি বিমানঘাঁটি। এছাড়া, একটি নৌঘাঁটি এবং কয়েকটি রাডার স্থাপনার উপরও হামলা চালানোর দাবি করেছেন তারা।

তবে, এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের ঘটনা ঘটেছে কি না, কিংবা সউদী কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হুথিদের দেওয়া হামলার বিবরণও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে শীতকালীন সবজি চাষে কৃষকদের ব্যস্ততা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


মেহেরপুরে শীতকালীন সবজি চাষে কৃষকদের ব্যস্ততা

মেহেরপুর, ২০ অক্টোবর, ২০২৬ : মেহেরপুরে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে কিছু কৃষক আগাম সবজি চাষ করে বাজারে বিক্রি শুরু করেছেন। অন্যদিকে, কেউ জমিতে চারা রোপণ করছেন, আবার কেউ রোপিত চারার পরিচর্যা ও জমি প্রস্তুতের কাজে নিয়োজিত রয়েছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শীতকাল জুড়ে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষকরা পর্যায়ক্রমে চারা রোপণ করছেন। এর ফলে মৌসুমের বিভিন্ন সময়ে সবজি বাজারজাত করার সুযোগ সৃষ্টি হবে।

জেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মুলা, শিমসহ নানা ধরনের শীতকালীন সবজি চাষে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন। আগাম সবজি চাষের পাশাপাশি, শীতের পুরো মৌসুমের উৎপাদন ধরে রাখতে জমি প্রস্তুত ও চারা রোপণে মনোযোগ দিচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গেলে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

জমি প্রস্তুত, চারা রোপণ, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও সেচের কাজে কৃষক পরিবারের সদস্যদের পাশাপাশি দিন মজুররাও কাজ করছেন। এর ফলে স্থানীয় পর্যায়ে মৌসুমি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তবে শ্রমিকের সংকট, মজুরি বৃদ্ধি এবং কৃত্রিম সার সংকট কৃষকদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

সরেজমিনে মেহেরপুর জেলার চকশ্যামনগর, গোভিপুর, বুড়িপোতা, শোলমারি, কাথুলি ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের সবজি চাষের ব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে মাঠে কৃষকরা তাদের জমিতে সবজি চাষের জন্য বিভিন্ন কাজ করছেন। কেউ হাল-মই দিচ্ছে, কেউ জমির আগাছা পরিষ্কার করছে, আবার কেউ বেড তৈরির কাজ করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জমি প্রস্তুতের জন্য এসব কাজ অব্যাহত থাকে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ বীজ বপন করছে এবং কাউকে সবজিতে পোকা নাশক ওষুধ স্প্রে করতে দেখা গেছে।

জেলায় এখন পর্যন্ত আগাম শাক-সবজি রোপণ করা হয়েছে প্রায় ২ হাজার হেক্টর জমিতে। এসব জমিতে যে সকল শাক-সবজি রোপণ করা হয়েছে, তার মধ্যে শীতকালীন আগাম সবজি আলু, শিম, করলা, ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, লাল শাক, পুঁই শাক, পালংশাকসহ খরিপ দুই মৌসুমের আগাম শীতকালীন শাক-সবজি চাষাবাদ করা হয়েছে।

সদর উপজেলার শোলমারি গ্রামের সবজি চাষী সানোয়ার হোসেন বাসস’কে জানান, চলতি মৌসুমে তিনি ৩ বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি কপি চাষ করেছেন। তিনি বলেন, আগাম জাতের এসব সবজি চাষ করতে প্রতি বিঘাতে হাল-মই, চারা রোপণ, বেড তৈরি, জমি নিড়ানি, পানি সেচ, সার এবং কীটনাশক বাবদ খরচ হয় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এবছর বৃষ্টির কারণে প্রতি বিঘা জমিতে সেচ খরচ কমেছে প্রায় ১ হাজার ৫শ’ টাকা। আগাম এই শাক-সবজি চাষে খরচ কিছুটা কম হয়। তবে দাম ভালো পেলে ভালো লাভের আশা করছেন এই কৃষক।

মনোহরপুর গ্রামের গোলাম মোস্তফা জানান, অতিবৃষ্টির কারণে এবার দুইবার বীজতলা নষ্ট হয়েছে। তৃতীয়বারের মতো তৈরি বীজতলার চারা রোপণের উপযোগী হয়েছে। তিনি ৫ বিঘা জমিতে ফুলকপি, পাতাকপি ও ওলকপি রোপণ করবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী শাহনেওয়াজ বাসস’কে বলেন, দিনে রোদ আর রাতে ঠান্ডার এই আবহাওয়া আগাম সবজি চাষের জন্য উপযোগী। কৃষকরা আগাম ফসল বাজারে তুলে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। তাদের চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%