ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সিসিকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে সমাধান


সিসিকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে সমাধান

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) পরিশোধ করেছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ২, ৩ ও ৪-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ৬ কোটি ৬ লাখ টাকার চেক তুলে দেন। এই বকেয়া বিলের প্রায় পুরোটাই নগরবাসীকে দেওয়া স্ট্রিট লাইটের জন্য।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিদ্যুৎ বিভাগের বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন, বিউবোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জাহিদ মোহাম্মদ আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন এবং বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হবে

এ সময় সিলেট সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নগরীর বিদ্যুৎ সেবা আরও উন্নত করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ দলে ডাক পেলেন সৌম্য সরকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


হঠাৎ দলে ডাক পেলেন সৌম্য সরকার

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে। তবে চট্টগ্রামে সিরিজ শুরুর ঠিক আগে সৌম্য সরকারের দলে ডাক পাওয়া নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্ট।

বিসিবি সৌম্যকে দলে নেওয়ার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে গুঞ্জন রয়েছে, অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে শঙ্কা থাকায় সৌম্য সরকারকে ডাক দেওয়া হয়েছে।

গুঞ্জন অনুসারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাস খেলতে পারবেন না। এমন অবস্থায়, সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়া তাওহীদ হৃদয় প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে পারেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড হলো: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার: ইরান

২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠ ছাড়িয়ে এবার রাজনৈতিক ও কূটনৈতিক উত্তাপ ছড়াল পর্দার আড়ালে।

লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করার পর মেক্সিকোর টিজুয়ানায় ফেরার পথে যুক্তরাষ্ট্রের বিমানবন্দর সীমান্তে চরম বিপাকে পড়েছেন দুটি ইরানি জাতীয় দলের ফুটবলার।

পাসপোর্ট এবং কঠোর সীমান্ত নিয়মের বেড়াজালে আটকে পড়া এই দুই খেলোয়াড় হলেন ইরানি অধিনায়ক মেহেদি তারেমি ও সাঈদ আল-হাওয়ি।

এই ঘটনার কারণে ক্ষোভ উগরে দিয়ে ইরান দল নিজেদের 'বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত ও বৈষম্যের শিকার দল' হিসেবে আখ্যায়িত করেছে।

ইরান ফুটবল ফেডারেশন এবং আরএমসি স্পোর্টের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোমাঞ্চকর ২-২ গোলের ড্র ম্যাচটি শেষ করার পর টিজুয়ানায় নিজেদের বেসক্যাম্পে ফেরার প্রস্তুতি নিচ্ছিল ইরান দল।

লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে দলের অন্যান্য সদস্যরা যথাসময়ে বিমানে চড়তে পারলেও বিপত্তি ঘটে অধিনায়ক মেহেদি তারেমি ও সাঈদ আল-হাওয়ির ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা কর্মকর্তারা অযৌক্তিকভাবে দীর্ঘ সময় ধরে এই দুই খেলোয়াড়ের বহির্গমন প্রক্রিয়া আটকে রাখেন।

এর ফলে পুরো দলের কনভয় এবং বিমান ছাড়তে দীর্ঘ বিলম্ব ঘটে।

এর আগেও যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কঠোর ও দীর্ঘস্থায়ী সীমান্ত পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল ইরানি প্রতিনিধি দলকে।

অন্যদিকে, এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই।

তিনি বলেন, ম্যাচ শেষে ফুটবলারদের বিশ্রামের জন্য লস অ্যাঞ্জেলেসে আরও এক রাত থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাদের সেই সিদ্ধান্ত বাতিল করে ম্যাচ শেষ হওয়ার পরপরই দ্রুত দেশ ছাড়তে বাধ্য করে।

কোচ ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা কেন এমন আচরণ করছেন তা আমাদের জানা নেই।

আমাদের সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছেন, যা অত্যন্ত অদ্ভুত এবং একটি দলের ম্যাচ পরবর্তী রিকভারির জন্য বড় অন্তরায়।

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার দীর্ঘদিনের ভূরাজনৈতিক উত্তেজনার আবহেই এবার মার্কিন মুলুকে পা রেখেছে ইরান দল।

কাকতালীয়ভাবে, ইরানি দল লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সাথে একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন।

তবে রাজনৈতিক বরফ কিছুটা গললেও, বিশ্বকাপের মঞ্চে ইরানি ফুটবলারদের সাথে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষের এমন বৈরী আচরণ ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষাকে স্বাগত জানাতে বনলতায় আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বর্ষাকে স্বাগত জানাতে বনলতায় আয়োজন

মেঘের মাদল বাজিয়ে জ্যৈষ্ঠের রুদ্ররূপের অবসান ঘটেছে। আষাঢ়ের প্রথম বৃষ্টি অবশেষে তপ্ত ধরণীর বুক চিরে নামলো। আর এই বৃষ্টির মধ্যে মানুষ আনন্দে মেতে উঠেছে।

তীব্র খরা ও হাঁসফাঁস করা দাবদাহের পর আষাঢ়ের এই প্রথম বর্ষণ নগর জীবনকে এক নিমেষে স্নিগ্ধ ও শীতল করে দিয়েছে। প্রকৃতির এই রূপ বরিশালের প্রতিটি স্থানকে স্পর্শ করেছে।

বর্ষার চিরচেনা রূপকে বরণ করে নিতে জীবনানন্দের দাসের রূপসী বরিশাল এক অন্যরকম উৎসবে মেতে উঠেছিল।

সোমবার (১৫ জুন) রাতের মায়াবী আয়োজন ছিল নগরীর নতুন বাজার এলাকার বনলতা বুক ক্যাফেতে। আষাঢ়ের প্রথম দিনটিকে স্বাগত জানিয়ে বর্ষা বরণ অনুষ্ঠানে তরুণীরা নীল শাড়িতে সাজে সজ্জিত হয়ে হাজির হয়েছেন। বৃষ্টি নিয়ে স্মৃতি মনে করে তারা আনন্দে মেতে উঠেছেন।

অনুষ্ঠানে উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া রহমান নাবিলা কদম ফুল গুঁজে স্মৃতিকাতর হয়ে জানান, 'কংক্রিটের এই ব্যস্ত শহরে এখন আর আগের মতো বৃষ্টি উপভোগ করা হয় না। কিন্তু আজ নীল শাড়ি পরে, বন্ধুদের সাথে আড্ডায় এসে মনে হচ্ছে, শৈশবের হারানো দিনগুলো আবার ফিরে পেয়েছি। রিমঝিম বৃষ্টির শব্দ ও কদম ফুলের সুবাস- সব মিলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে।'

বর্ষা বরণ উৎসবে অংশ নেওয়া আরেক তরুণী নুসরাত জাহান মিম তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন, 'আষাঢ়ের প্রথম দিন মানে আমার কাছে এক টুকরো নীল আকাশ ও কদম ফুল। ক্যাফের মায়াবী পরিবেশে এসে মনে হচ্ছে মেঘের দেশে হারিয়ে গেছি। শৈশবে বৃষ্টিতে ভিজে যাওয়ার যে আনন্দ, আজ এই উৎসবের মাধ্যমে সেই নস্টালজিয়া আবার নতুন করে ছুঁয়ে গেল।'

বর্ষার চিরন্তন রূপকে ভালোবেসে এই আড্ডায় যোগ দিয়েছিলেন পেশাজীবী নারী ফারজানা ইয়াসমিন। তিনি জানিয়েছেন, 'কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে আমরা উৎসবের আনন্দগুলো ভুলেই যাই। কিন্তু এই চমৎকার আয়োজনটি আবার আমাদের বাঙালি সংস্কৃতির কাছে ফিরিয়ে এনেছে। বৃষ্টি যেমন তপ্ত ধরণীকে শীতল করে, তেমনি আমাদের মনেও এক অদ্ভুত প্রশান্তি বয়ে এনেছে।'

জলবায়ুর হিসাব-নিকেশ যাই হোক না কেন, আষাঢ়ের প্রথম দিনে বাঙালির মেঘ-পিওনেরা যে কখনো পাথ ভুলো হয় না, সেটিই প্রমাণিত হলো এই নান্দনিক উৎসবে। ইট-পাথরের এই ব্যস্ত শহরে নতুন প্রজন্মের কাছে বর্ষার অনুভূতি ও বাঙালি সংস্কৃতির চিরন্তন রূপকে পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে।

বর্ষা বরণ অনুষ্ঠানের মূল আয়োজক ও বনলতা বুক ক্যাফের পরিচালক জাহিদ আবদুল্লাহ রাহাত জানিয়েছেন, 'বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি সুন্দর ও রোমান্টিক অনুষঙ্গ হলো বর্ষা উৎসব। আধুনিকতার ভিড়ে ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের ঋতুবৈচিত্র্য বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের অনেকেই আর আষাঢ়-শ্রাবণের চিরন্তন রূপ ও সাংস্কৃতিক গভীরতা বুঝতে পারেনা।'

তিনি আরো বলেন, 'আমরা চেয়েছি এই ইট-পাথরের নগরে তরুণ ও তরুণীদের প্রকৃতির ছোঁয়া দিতে, তাদের শেকড়ের সন্ধান দিতে। তরুণদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও তরুণীদের নীল শাড়ি প্রমাণ দেয়, বাঙালি তার সংস্কৃতিকে কত গভীরভাবে ভালোবাসে।'

বর্ষা বরণ অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, লেখক, গবেষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে বর্তমানে দৈনিক মোট পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। যদিও এ ধরনের পানির চাহিদা গ্রীষ্ম ও শীত মৌসুমে তারতম্য হয়ে থাকে।

তিনি জানান, বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। আজ জাতীয় সংসদে, সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি (পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড), এ্যালাম সালফেট এবং ক্লোরিনেশন-এর মাধ্যমে পরিশোধন করা হয়। ঢাকা ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে ওয়াসার গাইডলাইন অনুসরণ করে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করার পর তা নেটওয়ার্কে সরবরাহ করা হয়।

ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে। তারা বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমানকে নিশ্চিত করে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%