১২:০৩ পি.এম
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য একটি র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালবেলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলোর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় অনুষ্ঠিত হলে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালাম।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরই আলম সিদ্দিকী।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা তামাক ও মাদক ব্যবহারের ভয়ানক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি শুধু একজন মানুষের ব্যক্তিগত জীবন ধ্বংস করে না, বরং এটি পুরো পরিবার ও সমাজকে অর্থনৈতিক ও শারীরিকভাবে পঙ্গু করে দেয়। বিশেষ করে বহুজাতিক তামাক কোম্পানিগুলোর নানা প্রলোভন থেকে নতুন প্রজন্ম এবং শিশুদের রক্ষা করতে হবে।
অন্যান্য বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে সমাজের সকল স্তরের মানুষের, বিশেষ করে অভিভাবকদের সচেতন হওয়ার এবং তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন