ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাবি শিক্ষার্থীকে ঘুমের মধ্যেই কালাচ সাপের কামড়


রাবি শিক্ষার্থীকে ঘুমের মধ্যেই কালাচ সাপের কামড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক আবাসিক শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপ কামড় দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের নিচতলায় ১৩৮ নং রুমে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নূরনবী ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

প্রত্যক্ষদর্শী ও রুমমেট সূত্রে জানা গেছে, রাতে ঘুমিয়ে ছিলেন নূরনবী। পরে ভোর সাড়ে চারটার দিকে কালাচ সাপ তাকে কামড় দেয়। বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরে রুমমেটদের জানালে তারা দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে পরে তাকে রামেকে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং অ্যান্টিভেনম দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম বলেন, "সাপের কামড়ে আক্রান্ত শিক্ষার্থী বর্তমানে স্থিতিশীল আছে। ইতোমধ্যে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। হলের প্রভোস্ট ও সংশ্লিষ্ট বিভাগের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সঙ্গে হাসপাতাল যাচ্ছেন। আমি সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মনিটর করছি।"

এদিকে বিশ্ববিদ্যালয়ের সাপ উদ্ধারকারী সংস্থা সোয়ান এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে সাপটিকে বিষধর কালাচ সাপ বলে শনাক্ত করে।

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ এই কালাচ (Common Krait)। এটি ফণাহীন, দেখতে শান্ত স্বভাবের নিশাচর সাপ। দিনের বেলা ঝোপঝাড়, ইঁদুরের গর্ত, পুরোনো বাড়ির ভাঙাচোরা দেওয়াল বা ঘরের কোণে লুকিয়ে থাকে। রাতে খাবারের সন্ধানে বের হয়ে অনেক সময় ঘুমন্ত মানুষকে কামড় দেয়। সমস্যা হচ্ছে- এই সাপটি কামড় দিলে তীব্র ব্যথা অনুভূত হয় না, আক্রান্ত স্থান ফুলেও যায় না। ফলে ঘুমন্ত ব্যক্তি টেরই পান না তিনি দংশনের শিকার হয়েছেন।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বৈষম্য কমাতে স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

তিনি বলেন, "কালাচের বিষ খুবই শক্তিশালী নিউরোটক্সিন। কামড়ানোর কয়েকঘণ্টার মধ্যে পেট ব্যথা, বমি, চোখ বন্ধ হয়ে আসা, শ্বাসকষ্ট ইত্যাদির মতো লক্ষণ দেখা দেয়। ফলে দ্রুত সঠিক চিকিৎসা করাতে না পারলে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর আশঙ্কা অনেক বেশি। তাই রাতে এমন কোনো ঘটনা ঘটলে দ্রুত হাসাপাতালে যেতে হবে।"

সাপটির কবল থেকে বাঁচতে কয়েকটি পরামর্শ দিয়েছেন তিনি। জোহরা মিলা বলেন, "সাপটির সামনে পড়লে তাকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। লাঠি দিয়ে আশেপাশে শব্দ করুন যাতে প্রাণীটি দূরে চলে যায়। কালাচ থাকতে পারে এমন স্থান যেমন ঝোপঝাড়, পুরাতন ভবনে ফাটল, দীর্ঘদিন পড়ে থাকা ইট-পাথরে হাত দেবেন না। উপদ্রব আছে এমন এলাকায় অন্ধকারে চলাচল করবেন না, সঙ্গে টর্চ লাইট রাখুন এবং ঘুমানোর আগে অবশ্যই বিছানার চারপাশে ভালোভাবে মশারি গুজে ঘুমাবেন।"

সাপটি না মারতে অনুরোধ করে জোহরা মিলা আরও বলেন, "প্রাণীটি ইঁদুর, বিভিন্ন পোকামাড়ক খেয়ে আমাদেরই উপকার করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী কালাচ সংরক্ষিত বন্যপ্রাণী। তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতিকরাও আইনত শাস্তিযোগ্য অপরাধ।"

উল্লেখ্য, এর আগেও গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে একই হলের ১২১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থীর মশারির ওপর থেকে একটি বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর গুজব: উপাচার্য সতর্কতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৪০০ এর বেশি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২১ এম


যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৪০০ এর বেশি ফ্লাইট

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ‘নরইস্টার’ নামে পরিচিত একটি শক্তিশালী ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে এই অঞ্চলে ব্যাপক প্লাবন এবং তীব্র বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ৪ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা পরিস্থিতির মারাত্মকতা নির্দেশ করে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড়ের প্রভাব আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ সময় প্রবল বাতাস, উপকূলীয় এলাকায় অস্বাভাবিক উচ্চ জোয়ার এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা শুক্রবারই নিউইয়র্ক সিটিসহ ঝুঁকিপূর্ণ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সৈকত ও উপচে পড়া খালের আশপাশ থেকে দূরে থাকার জন্য কড়া নির্দেশনা জারি করা হয়েছে।

ঝড়ের সতর্কবার্তা জারি করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, "এই দুর্যোগের সময়ে উপকূলের কাছাকাছি যাওয়া মানেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা।" স্থানীয় সূত্রে জানা গেছে, খালের পানি উপচে বিভিন্ন লোকালয় ও ঘরবাড়ির উঠানে প্রবাহিত হয়ে পড়েছে।

ফ্লাইট নজরদারি ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ৪২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১ হাজার ৩৩৮টিরও বেশি ফ্লাইটের সময়সূচি বিপর্যয়ে পড়েছে। পাশাপাশি ম্যাসাচুসেটসে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্টটি আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধনী আমেরিকানরা শেয়ার বিক্রি করে দৈনন্দিন খরচ চালাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২১ এম


ধনী আমেরিকানরা শেয়ার বিক্রি করে দৈনন্দিন খরচ চালাচ্ছেন

যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটেও ধনী ব্যক্তিদের ভোগব্যয় কমছে না। বরং, দৈনন্দিন খরচের জন্য অনেকেই বিনিয়োগের অর্থ তুলে নিচ্ছেন। জেপিমরগ্যান চেজ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে বিনিয়োগ হিসাব থেকে ব্যাংকের চলতি হিসাবে অর্থ স্থানান্তর করেছিলেন ২ দশমিক ৪ শতাংশ মানুষ। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এ হার বেড়ে ৮ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।

উচ্চ আয়ের মানুষের মধ্যে এই প্রবণতা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা ১০ শতাংশ মানুষের মধ্যে ৬ দশমিক ৬ শতাংশ বিনিয়োগ থেকে অর্থ তুলে খরচ করতেন। ২০২৬ সালে এ হার বেড়ে ২০ দশমিক ৩ শতাংশ হয়েছে। গবেষণায় দেখা গেছে, অধিক বয়সী এবং অধিক আয়ের মানুষ বিনিয়োগের অর্থ খরচে ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন।

মার্কিন অর্থনীতিতে ধনী মানুষের ভোগব্যয়ের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। মুডিজ অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি আয় করা ১০ শতাংশ মানুষ দেশের মোট ভোগব্যয়ের ৪৫ দশমিক ৫ শতাংশ করেছেন। সবচেয়ে বেশি আয় করা ২০ শতাংশের অংশ প্রায় ৬০ শতাংশ। একই সময়ে, ৫৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অংশ ছিল মোট ভোগব্যয়ের ৪৬ শতাংশ।

বিনিয়োগের অর্থের ওপর নির্ভরতা বাড়ার পেছনে শেয়ারবাজারে দীর্ঘ সময়ের মূল্যবৃদ্ধিও একটি বড় কারণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মার্কিন পরিবার ও অলাভজনক প্রতিষ্ঠানের মোট সম্পদের নিট মূল্য ১২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বেড়ে ১৯৫ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধির বড় অংশ এসেছে শেয়ারমূল্য বাড়ার কারণে।

তবে, এই প্রবণতার ঝুঁকিও রয়েছে। শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হলে বিনিয়োগ থেকে অর্থ তুলে খরচ করার প্রবণতা কমে যেতে পারে। ২০২২ সালে বাজারে বড় পতনের সময় এমনটি দেখা গিয়েছিল। ফলে মার্কিন অর্থনীতিতে ভোগব্যয় এখন আগের তুলনায় আর্থিক বাজারের ওঠানামার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: দ্য ইউএসএ টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে বিশাল পাত্রে রান্না করে গড়ল বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


তুরস্কে বিশাল পাত্রে রান্না করে গড়ল বিশ্ব রেকর্ড

তুরস্কের শহর কেলকিটে একটি বিশাল পাত্রে রান্নার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর ঘটনা ঘটেছে। চলতি বছরের আগস্ট মাসে এই বিশাল পাত্রে খাবার রান্নার আয়োজন করা হয়।

এই বিশাল পাত্রে খাবার প্রস্তুত করা হয়েছে কিলিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, কিলিস গর্ভনরেট ও কিলিস পৌরসভার যৌথ উদ্যোগে।

পাত্রটিতে এক হাজার ৮০৭ গ্যালন শিম ব্যবহার করা হয়, যা প্রায় ১৫ হাজার ক্যান শিমের সমান। এই অভিনব রান্নার মাধ্যমে তুরস্ক দ্বিতীয়বারের মতো বিশাল পাত্রে খাবার রান্নার বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে বড় পাত্রে রান্নার রেকর্ডটি ছিল এক হাজার ৪৭৯ দশমিক ৩৬ গ্যালনের।

বর্তমানে রেকর্ড গড়া এই খাবার প্রস্তুতির কাজে অংশগ্রহণ করেন কৃষক, রাধুনি, প্রকৌশলী, খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা জানান, এই রেকর্ড ওই অঞ্চলের কৃষি, স্থানীয় কৃষিপণ্য ও জনসাধারণের ঐক্যের বৈশ্বিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের মতে, এটি ভবিষ্যত প্রজন্মের জন্যও গর্বের বিষয় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বানারীপাড়ায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের দেশকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বানারীপাড়া ডাকবাংলো মোড় থেকে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: রিয়াজ আহমেদ মৃধা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম, সদস্য সচিব মো: তোফায়েল আহমেদ,যুগ্ন আহবায়ক রাজু লস্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দল্লাহ আল নোমান রাজু, রফিকুল ইসলাম, মাহমুদ হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস কাঞ্চন,মো::সাঈদ, সৈকত সরদার,জিয়া রাঢ়ী, আমিনুল ইসলাম প্রমুখ।বিক্ষোভ মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%