ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চীন সফরের আগে ফিলিপাইনে কোয়াড বৈঠকে অংশ নেবেন ট্রাম্প


চীন সফরের আগে ফিলিপাইনে কোয়াড বৈঠকে অংশ নেবেন ট্রাম্প

চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর পরিকল্পনা করেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের জোট কোয়াডের নেতাদের বৈঠকে অংশগ্রহণ করবেন। দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকটি ট্রাম্পের প্রথম কোয়াড সম্মেলন হিসেবে চিহ্নিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নিয়ে আলোচনা হতে পারে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আয়োজনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের পূর্বে কোয়াড বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।

এদিকে, ট্রাম্পের ম্যানিলা সফরকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে দেশটিতে কয়েক দিন ধরে তার সফরের বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সরবরাহব্যবস্থা উদ্যোগ বাতিলের দাবি উঠেছে।

আরও পড়ুন: ইরান: বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলার দাবি

ম্যানিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের বিশেষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। তবে তিনি পূর্ব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন না।

উল্লেখ্য, কোয়াড (QUAD) সম্মেলন হলো কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ (Quadrilateral Security Dialogue) বা চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপের সংক্ষিপ্ত রূপ। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত—এই চারটি দেশের একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম। এটি মূলত প্রয়োজন অনুযায়ী বা সুযোগ বুঝে অনুষ্ঠিত হয়ে থাকে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা গ্রহণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে চুরির অভিযোগে বৃদ্ধের কোমড়ে সিকল বেধেঁ নির্যাতন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


জিয়ানগরে চুরির অভিযোগে বৃদ্ধের কোমড়ে সিকল বেধেঁ নির্যাতন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

পিরোজপুরের জিয়ানগরে চুরির অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে কোমড়ে সিকল বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এবং চুরির মালামাল গলায় ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরানোর ভিডিও ফেসবুকে পোষ্ট করার পরে মুহুর্তেই ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, উপজেলার কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার (৭০) চুরি করা তার স্বভাব। প্রায়ই চুরি করে ধরা পড়ে আর চুরি করবে না বলে অঙ্গিকার করলেও তিনি আবারও চুরি করেন। তেমনি গত সোমবার সকালে কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার পার্শ^বর্তী আব্দুল হালিম হাওলাদারের কয়েক ছড়ি সুপারী ও এক কাদি কলা চুরি করে। পরে স্থানীয়রা তাকে আটক করে সুপারী ছড়ি ও কলার কাদি তার গলায় ঝুলিয়ে এবং কোমড়ে সিকল বেধে রাস্তায় রাস্তায় জনতার মাঝে ঘুরায় ও নির্যাতন করে। আবার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে স্থানীয় এক বিএনপি নেতা তাকে গাল মন্দ বলে ছেড়ে দেয়। তবে ওই বৃদ্ধ একজন হতদরিদ্র।
এ বিষয় কালাইয়া গ্রামের নাসির উদ্দিন ফকির জানান, রুহুল আমিন নিয়মিত চুরি করে থাকে। একধিকবার থানা থেকে তাকে ছাড়ানো হয়েছে। তারপর ও সে চুরি ছাড়েনি। তাই তাকে এলাকাবাসী আটক করলে আর চুরি করবে না বলে আঙ্গিকার করে। কোন নির্যাতন করে নাই।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস জানান, ওই বৃদ্ধ আমার বাড়ীর পার্শ্বে কিন্তু চুরি করা তার স্বভাব। তাই স্থানীয়রা তাকে আটক করেছে কোন নির্যাতন করে নাই। বিষয়টি শুনে আমি বৃদ্ধকে ছেড়ে দিতে বললে তাকে স্থানীয়রা ছেড়ে দেয়।

মোঃ হাফিজুর রহমান
০১৯৭৯৩২৯১৮৭

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ২১ নভেম্বর শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


ঢাকায় ২১ নভেম্বর শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ

ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ফ্রান্সের প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়কমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে সপ্তাহব্যাপী ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ) আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজন ঢাকায় ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এ আয়োজনের ঘোষণা দেন। রাষ্ট্রদূতের বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী তার অবদান স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদযাপনের একটি সুযোগ।

ফরাসি সপ্তাহের মাধ্যমে দেশটির সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, সংগীত, ইতিহাস ও খাদ্যসংস্কৃতি তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আঁদ্রে মালরোর অবদান বিশেষভাবে স্মরণ করা হবে।

আঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সোচ্চার সমর্থন জানিয়েছিলেন। বাংলাদেশের মানুষের প্রতি তার সংহতি দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আঁন্দ্রে মালরো মেমোরি ওয়াল’ স্থাপন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার সমর্থন ও অবদান স্মরণ করা হবে। এছাড়া ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আঁন্দ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করবে।

ফরাসি সপ্তাহে শিল্পী ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব আয়োজন করবে। এতে বিভিন্ন আলোকচিত্রী জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ও নাগরিক জীবনের নানা চিত্র তাদের ক্যামেরায় তুলে ধরবেন।

এছাড়া ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

ফরাসি খাবারের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফরাসি খাবার উৎসব আয়োজন করা হবে। ফরাসি শেফ প্যাট্রিক কানে এ উৎসবের খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন তিনি।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে ফরাসি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান: বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ইরান: বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলার দাবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, উপসাগরীয় দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দেশটির ঈসা বিমানঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী।

আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে।

ইরান সম্প্রতি বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় হামলার একাধিক দাবি করেছে। এই হামলাও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, বাহরাইন দাবি করেছে যে, তাদের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, আইআরজিসি একঝাঁক ড্রোন পাঠানোর পর সেগুলো আকাশে ধ্বংস করা হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে ইরানের দাবি করা হামলায় মার্কিন রাডার ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনের সহিংসতায় প্রাণ গেল মাদারীপুরের সেলিমের, ১২ দিন পর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


শ্রমিক আন্দোলনের সহিংসতায় প্রাণ গেল মাদারীপুরের সেলিমের, ১২ দিন পর মৃত্যু

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় প্রাণ গেল আরও এক শ্রমিকের। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন ২২ বছর বয়সী সেলিম হাওলাদার। সাভারের একটি জুতা কারখানার এই শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে। সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা।

সেলিম হাওলাদার মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের রহিম হাওলাদার ও সেলিনা বেগমের ছেলে। পরিবারের অভাব ঘোচাতে মাত্র ১৫ হাজার টাকা মাসিক বেতনে সাভারের ট্রেন্ট সুজ নামের একটি জুতা কারখানায় কাজ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সেলিম।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করছে সেলিমের পরিবার। গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সেলিমকে মারধর করা হয় বলে অভিযোগ স্বজনদের।

তাঁদের অভিযোগ, অন্য একটি পোশাক কারখানার শ্রমিকদের মারধরে গুরুতর আহত হন সেলিম। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৭ নভেম্বর) ভোরে তাঁর মৃত্যু হয়।

সেলিমের মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারে। যে ছেলেকে ঘিরে বাবা-মায়ের ছিল হাজারো স্বপ্ন, সেই সন্তানের কবরের পাশে এখন শুধুই আহাজারি। ছেলের শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা সেলিনা বেগম। বাবা রহিম হাওলাদারও ছেলের স্মৃতি মনে করে বাকরুদ্ধ হয়ে পড়ছেন।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে সেলিমের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সেলিমের স্বজন ও এলাকাবাসী। তাঁদের দাবি, কর্মস্থল থেকে ফেরার পথে একজন শ্রমিকের ওপর এমন হামলা ও পরিণতিতে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%