ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

স্ত্রীর প্রতারণায় ৫১ লাখ টাকা হারিয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা


স্ত্রীর প্রতারণায় ৫১ লাখ টাকা হারিয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা

দীর্ঘ ১৩ বছর ধরে দুবাইয়ে প্রবাসী জীবন কাটানোর পর প্রায় ৫১ লাখ টাকা উপার্জন করেছিলেন হাফেজ মোস্তফা ফরাজী। দেশে ফিরে এসে পরিবার নিয়ে সুখে থাকার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য উপার্জিত অর্থ স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন; কিন্তু বর্তমানে তিনি সর্বস্ব হারিয়ে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

মোস্তফা মঙ্গলবার সকালে রাজাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার জীবনের এই দুর্দশার কথা তুলে ধরেন। তিনি মঠবাড়িয়া উপজেলার পাথরঘাটা জ্ঞানপাড়া এলাকার আব্দুল বারেক ফরাজীর ছেলে। বিয়ের পর রাজাপুরে বসবাস শুরু করেন তিনি।

লিখিত বক্তব্যে মোস্তফা অভিযোগ করেন, দুবাইয়ে অবস্থানকালে বিভিন্ন সময়ে স্ত্রী জোলেখার কাছে প্রায় ৫১ লাখ টাকা পাঠিয়েছেন; কিন্তু স্ত্রী সেই টাকা ও স্বর্ণালংকার নিয়ে আংগারিয়া আলগি এলাকার মো. সাইফুলের সঙ্গে চলে গেছেন। এ বিষয়ে রাজাপুর পূবালী ব্যাংকের হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাই করার দাবি জানান তিনি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ২,১১৬ মামলা

মোস্তফার আরও অভিযোগ, রাজাপুরে তার ১৩ শতাংশ জমি ১২ লাখ টাকায় বিক্রির কথা হয়। দলিল রেজিস্ট্রির পর তাকে ১০ লাখ টাকা দেওয়া হয়। এ নিয়ে বিরোধের জেরে তার স্ত্রীসহ ১০-১২ জন ব্যক্তি হামলা ও মারধর করেন। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে মোস্তফা তার উপার্জিত অর্থ ও ব্যাংক লেনদেনের নিরপেক্ষ তদন্ত, জমির মালিকানা ও দলিল যাচাই, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, মোস্তফার স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি রাগ করে তাকে তালাক দিয়েছি। তবে সে আগে বিয়ে করেছে, পরে আমি বিয়ে করেছি। আমি তার কোনো টাকা-পয়সা নিইনি।"

আরও পড়ুন: ইরান রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে, দাবি ইসরাইলের; যুক্তরাষ্ট্রে সন্দেহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসইসির স্থগিত বিও অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ এম


বিএসইসির স্থগিত বিও অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্থগিত কিছু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে (বিও) শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আমার দেশকে জানান, কমিশন কিছু বিনিয়োগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার লেনদেনের শর্তে বিও অ্যাকাউন্ট খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। যেসব বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট স্থগিত ছিল, তাদের আবেদনের ভিত্তিতে শেয়ার লেনদেনের সুযোগ দেওয়া হবে। তবে, মার্জিন থাকলে তা সমন্বয় করতে পারবেন, কিন্তু কোনো লিংক অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার স্থানান্তর বা শেয়ার বিক্রি থেকে অর্থ উত্তোলন করা যাবে না।

বিএসইসির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিও অ্যাকাউন্ট যেগুলো জব্দ করা হয়েছে, সেগুলোর লেনদেন আগের মতোই স্থগিত থাকবে। বিএফআইইউ, আদালত, দুদক বা অন্য কোনো সংস্থার নির্দেশে যেসব বিও অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, সেগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না।

ওই কর্মকর্তা আরও জানান, নানা অনিয়ম ও কারসাজির কারণে স্থগিত হওয়া প্রভাবশালী বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই জেলে রয়েছেন বা পালিয়ে গেছেন। তাদের আবেদন করার সুযোগ নেই এবং এসব বিনিয়োগকারীর লেনদেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগও নেই।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর বিএসইসি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আদালতের নির্দেশে বিপুলসংখ্যক বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়েছিল।

পুঁজিবাজারের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে রাজনীতিবিদ, উচ্চ সম্পদমূল্যের অধিকারী কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির প্রায় ৬১৭টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। স্থগিত করা বিও অ্যাকাউন্টগুলোর মধ্যে প্রায় ৫০ শতাংশ হিসাব বিএসইসি নিজেই স্থগিত করেছিল। শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানো বা শেয়ার কারসাজির সুনির্দিষ্ট অভিযোগে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অনেক হাই-প্রোফাইল বিনিয়োগকারীকে ইতিপূর্বে উল্লেখযোগ্য অঙ্কের জরিমানাও করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, পুঁজিবাজারে নিয়মিত শেয়ার লেনদেন স্বাভাবিক করা এবং বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে এই নীতিগত ছাড় দেওয়া হয়েছে।

ডিএসইর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী মনে করেন, বিএসইসির এ সিদ্ধান্ত বাজারে লেনদেনে গতি বাড়াতে সাহায্য করবে। তিনি আমার দেশকে বলেন, ‘বিএসইসির সিদ্ধান্তটি ইতিবাচক। বড় নেটওয়ার্ককারীদের অংশগ্রহণে বাজারে লেনদেন বাড়বে। এসব বিনিয়োগকারী নিয়মিত বাজারে লেনদেন করেন। ফলে তাদের অংশগ্রহণে বাজারে কিছুটা হলেও গতি ফিরবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ এম


খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

খুলনা মহানগরীর শামসুর রহমান রোডে রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি, হামলার সময় এক নারী কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

প্রতিষ্ঠানের এক নারী কর্মী জানান, সন্ধ্যায় প্রথমে পাঁচ থেকে সাতজন ব্যক্তি প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে আরো ১০ থেকে ১২ জন অবস্থান করছিলেন। পরে হামলাকারীর সংখ্যা ৪০ থেকে ৫০ জনে পৌঁছায়। তাঁরা দরজায় লাথি মেরে ভেতরে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন।

ওই নারী কর্মীর অভিযোগ, হামলার সময় তার স্বামীকে মারধর করা হলে তিনি বাধা দিতে যান। তখন তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, যার ফলে তার ঠোঁটে আঘাত লাগে। হামলাকারীরা তাদের দেখে নেওয়ার পাশাপাশি সেখানে আর প্যাথলজি চালাতে দেবে না বলে হুমকি দিয়ে চলে যায়।

তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানের আয় থেকেই আমাদের সংসার চলে। হামলার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। হামলাকারীরা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।’

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে প্রতিষ্ঠানটি চালাতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানের সামনে ও ভেতরে ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ প্যাথলজির মালিক ডা. মাহবুবুর রহমান বলেন, ‘এভাবে চলতে থাকলে আমরা কিভাবে আপনাদের সেবা দেব?’

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন। তিনি বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা নয়, একটি রোগীকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল। স্থানীয় কিছু লোকের সঙ্গে কিছুটা ভুল-বোঝাবুঝি হয়। স্থানীয় এক রোগীর পরীক্ষার রিপোর্ট দিতে ৭২ ঘণ্টা দেরি হবে জানানো হলে তাঁরা লোকজন নিয়ে গিয়ে উত্তেজনা তৈরি করেন। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

এর আগে নগরীর বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় এ হামলা হয়। পাশাপাশি সন্ধানীর অপর শাখা নগরীর সোনাডাঙ্গার মজিদ সরণির সন্ধানী মেডিকেয়ার হাসপাতালেও ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানেও মোটা অঙ্কের চাঁদা দাবির কথা শোনা যায়। তবে এ বিষয়ে মালিকপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড মোড়ের ঐতিহ্যবাহী চয়নিকা ফার্মেসিও চাঁদাবাজির কারণে গত ২৯ অক্টোবর থেকে বন্ধ রয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে বিদ্যুৎসাশ্রয়ী সেন্ট্রাল এসি স্থাপনের চুক্তি ট্রাইটেকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ এম


এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে বিদ্যুৎসাশ্রয়ী সেন্ট্রাল এসি স্থাপনের চুক্তি ট্রাইটেকের

চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন একাডেমিক ভবনে বিদ্যুৎসাশ্রয়ী সেন্ট্রাল এসি স্থাপনের দায়িত্ব গ্রহণ করেছে ট্রাইটেক। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মীদের জন্য আরামদায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষা কার্যক্রমের উপযোগী করার উদ্দেশ্যে এই ব্যবস্থা সংযোজন করা হচ্ছে। এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা নতুন ভবনটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সুবিধার অংশ হবে।

প্রকল্পের আওতায় নতুন ভবনে ডানহাম বুশ ব্র্যান্ডের তিনটি চিলার স্থাপন করা হবে। চুক্তি অনুযায়ী, ট্রাইটেক প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন, কার্যকারিতা পরীক্ষা এবং পুরো ব্যবস্থাকে চালু করার দায়িত্ব পালন করবে।

নতুন ভবনের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং দীর্ঘমেয়াদি কার্যক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবনের অভ্যন্তরে স্বস্তিদায়ক তাপমাত্রা বজায় রাখা এবং উপযুক্ত বায়ু চলাচল নিশ্চিত করার পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর লক্ষ্যও রয়েছে এ প্রকল্পে। নিয়মিত শিক্ষা কার্যক্রম চলাকালে নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা এবং বিদ্যুতের অপচয় কমানো এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

এর আগে ব্র্যাক ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সানিডেল স্কুলসহ দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট্রাল এসি সরবরাহ করেছে ট্রাইটেক। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটির কাজের পরিধি আরও বৃদ্ধি পেল। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রকৌশলসেবা দেওয়ার পূর্ব অভিজ্ঞতা নতুন প্রকল্প বাস্তবায়নে কাজে লাগাবে ট্রাইটেক।

নির্ভরযোগ্য প্রযুক্তি ও টেকসই প্রকৌশল সেবার মাধ্যমে শিক্ষা, শিল্প ও অবকাঠামো খাতের উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে ট্রাইটেক। আধুনিক শিক্ষাঙ্গনের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা এই উদ্যোগেরই অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ এম


বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার (৪ নভেম্বর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু এলাকায় গাছের ডালপালা কর্তনের কাজের জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমছিলান, মুকিমপুর ও কাঁঠালবাড়িয়া এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%