ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশে অবস্থিত পুকুরের পানিতে ডুবে মুনতাহা (২) নামের একটি কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা শামছুল আলমের কন্যা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মুনতাহা রবিবার দুপুরে খেলা করতে করতে মায়ের চোখের আড়ালে চলে যায় এবং বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে মুনতাহাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে বের হন খোঁজাখুঁজি করার জন্য। একপর্যায়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা মুনতাহাকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লাবিবা পরীক্ষা করার পর শিশুটিকে মৃত হিসেবে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ এম


ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে।

সোমবার (৬ জুলাই) এই দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ঝিনাইগাতী উপজেলা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

দিবসটির শুরুতে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেরিয়ে যায়। র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় তিনি বলেন, "গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।" তিনি আরো বলেন, সততা, দায়িত্বশীলতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে হবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঝিনাইগাতী উপজেলার কর্মকর্তা মো. এনামুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু এবং অন্যান্য বক্তাগণ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গ্রামের উপকারভোগী।

আলোচনা সভায় বক্তারা বলেন, “গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত উপকারভোগীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ এম


গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আনোয়ারুল নামে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, সম্প্রতি গারো পাহাড়ে বালু ও পাথর উত্তোলন নিয়ে পুরো জেলা সরগরম হয়ে উঠেছে।

প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে কারবারি আনোয়ারুলের পাহাড় থেকে নিয়ে আসা বালু জব্দ করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেছেন, গারো পাহাড় রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবে পাহাড় থেকে বালু, পাথর ও গাছখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:০০ এম


বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের

চলতি বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ফুটবল মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড় উঠলেও, প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপরেই আস্থা রাখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সেলেসাওদের এই চরম বিপর্যয়ের পরও ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে ছাঁটাই করা হচ্ছে না। বরং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার দায়িত্ব তার কাঁধেই রাখা হচ্ছে, এমনটি নিশ্চিত করেছেন সিবিএফ-এর ফুটবল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল দিকনির্দেশনার অভাবেই দল বিশ্বকাপে ভুগছে। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা আনচেলত্তির সঙ্গেই এই নতুন চক্র শেষ করতে চান।

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হেক্সা জেতার স্বপ্ন চুরমার হওয়ার পর, কোচ আনচেলত্তির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্লেষক ও দেশটির গণমাধ্যমগুলো কঠোর সমালোচনা করছে। ম্যাচের শুরুতে মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে পেনাল্টি শট নিতে দেওয়া এবং তার পেনাল্টি মিস করা, কিংবা ক্লান্ত দেখানোর পরও মাঝমাঠে অভিজ্ঞ কাসেমিরো ও দানিলোকে পুরো সময় খেলিয়ে যাওয়ার সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ ছাড়া, দ্বিতীয়ার্ধের মাঝে নেইমারকে মাঠে নামানো হলেও তিনি দলের খেলায় কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেননি। ম্যাচের শেষ মুহূর্তে নেইমার পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করলেও, গোল করার পর নরওয়ের গোলরক্ষকের সঙ্গে তার অহেতুক তর্কে জড়ানোর ঘটনাটিকে ব্রাজিলের প্রথম সারির সংবাদপত্র ‘ও গ্লোবো’ বেশ কড়া ভাষায় ধুয়ে দিয়েছে।

এদিকে, ব্রাজিলের প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর দাবি, বর্তমান দলটি ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে। ফুটবল পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের বল পজিশন বা বলের দখল ছিল মাত্র ৩৫ শতাংশ, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসের সর্বনিম্ন বল দখলের রেকর্ড।

ব্রাজিলের স্পোর্টস টিভির জনপ্রিয় উপস্থাপক আন্দ্রে রিজেক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্রাজিলিয়ান ফুটবল এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে এবং দল সাম্প্রতিক সময়ে সেনেগাল, জাপান, মরক্কো ও কলম্বিয়ার মতো দলগুলোর কাছে নিয়মিত হারতে হারতে এখন হারার অভ্যাসে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক বিপর্যয়কে কাটিয়ে উঠে ব্রাজিলিয়ান ফুটবল আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: ইএসপিএন, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওভাল অফিস থেকে ওয়াল স্ট্রিটের বেল বাজালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:০৩ এম


ওভাল অফিস থেকে ওয়াল স্ট্রিটের বেল বাজালেন ট্রাম্প

সোমবার ওভাল অফিস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাকের বেল বাজিয়ে লেনদেন শুরু করেন। তিনি এর মাধ্যমে একটি প্রতীকি বার্তা দিয়েছেন। ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে শেয়ারবাজারের লাভের পেছনে তার ক্ষমতার বড় অবদান রয়েছে।

এদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে দেশটিতে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তা যথেষ্ট কমেছে। তাই তিনি চান, মানুষ যেন শেয়ারবাজারে বিনিয়োগের দিকে বেশি মনোযোগ দেয় এবং এই লাভের কৃতিত্ব তাকে দেয়। লেনদেন শুরুর পর ট্রাম্প বলেন, ‘এটি আরও বাড়বে, আমার মনে হয় বাজার আকাশ ছুঁয়ে ফেলবে’ বলে মন্তব্য করেন।

তবে গত জুন মাসে একটি জরিপে দেখা গেছে, মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের অর্থনীতি পরিচালনার ক্ষমতায় সন্তুষ্ট।

ট্রাম্প মূলত ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ নামক একটি কর্মসূচির প্রচারণার জন্য এই বেল বাজিয়েছেন। এটি ২০২৫ সালের একটি বিলে শিশুদের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ৩৮ শতাংশ মার্কিন পরিবারের শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই।

২০২৫ সালে শেয়ারবাজারের লাভ ছিল ১৭.৯ শতাংশ। তার আগে জো বাইডেনের আমলে ২০২৪ সালে ২৫ শতাংশ এবং ২০২৩ সালে ২৬.৩ শতাংশ লাভ হয়েছিল। এ বছর এখন পর্যন্ত বাজার প্রায় ১০ শতাংশ বেড়েছে।

ট্রাম্প ২০২৪ সালে দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে জয় লাভ করলেও নতুন শুল্ক এবং ইরান যুদ্ধের কারণে মূল্যস্ফীতি আবারও বেড়ে গেছে। বর্তমানে মূল্যস্ফীতি ৪.২ শতাংশ। গত জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার সময় এটি ছিল মাত্র ৩ শতাংশ।

‘ট্রাম্প অ্যাকাউন্টস’-এর আওতায় সরকার ১ হাজার ডলার করে দিচ্ছে। এছাড়া অনেক ধনী ব্যক্তিও এতে টাকা দিচ্ছেন। মাইকেল ডেল ও তার স্ত্রী এতে ৬.২৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্পেসএক্সের প্রেসিডেন্ট গোয়েন শটওয়েলও এতে শেয়ার দান করার কথা জানিয়েছেন।

ট্রাম্প মজা করে বলেন, এই অ্যাকাউন্ট চালু করতে দেরি হওয়ার কারণে শিশুরা শেয়ারবাজারের অনেক লাভ থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, আমাদের আরও দ্রুত কাজ করা উচিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%