প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলতার মধ্যে আনতে সরকারের উদ্যোগে রেশনাইলেজশন কার্যক্রমে বড় পরিবর্তনের আনা হচ্ছে। এতে একদিকে কমবে একই রুটে অনেক অপারেটরের বাস চলাচল এবং অন্যদিকে যাত্রীদের ভোগান্তি।
ঢাকার গণপরিবহনে বিশৃঙ্খলা ও বেপরোয়া প্রতিযোগিতা দূর করার লক্ষ্যে সচল ৯৮টি বাস রুট কমিয়ে সার্কুলার ও কমিউটারসহ প্রায় ৬০টি রুটে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ইতোমধ্যে ডিটিসিএ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ৩২টি রুটের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিটি রুটে কাজ করবে একটি করে কম্পানি বা অপারেটর রাখার নীতি গৃহীত হতে যাচ্ছে এবং প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারণ করে দেওয়া হবে। সরকারি অনুমোদনের আওতায় ফিটনেস ও বৈধ কাগজপত্র যাচাই ছাড়া কোনভাবেই অনুমোদন দেওয়া হবে না।
বিআরটিএ-এর অনুমোদিত ৪১৮টি রুটের মধ্যে সচল না থাকা রুটগুলো বাতিল করা হবে। তা ছাড়া, ফিটনেসবিহীন ১ হাজারের বেশি বাস দ্রুত রাস্তা থেকে সরানো হবে।
প্রধান সড়কের ওপর পার্কিং বন্ধ করতে নতুন পরিকল্পনায় রুটের শুরু ও শেষ প্রান্ত শহরের কেন্দ্রের বাইরে নির্ধারণ এবং নতুন টার্মিনাল ও ডিপো নির্মাণের সুপারিশ করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি ও জরিপের তথ্য অনুযায়ী, বিআরটিএ-এর অনুমোদিত ৪১৮টি রুটের অধিকাংশ কাগজ-কলমে থাকালেও বাস্তবে সচল রুটের সংখ্যা ৯৮টি। বৈধ পারমিট রয়েছে মাত্র ৮০টির এবং পারমিট ছাড়াই চলছে ১৬টি রুট (হাতিরঝিলের ২টি সার্কুলার রুট ছাড়া)।
দীর্ঘ রুট ও যাত্রী সংখ্যা নিয়ে জরিপে দেখা গেছে, অধিকাংশ রুট ৩০ কিমি-এর বেশি দীর্ঘ, যা কার্যকর নয়। প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় প্রতিদিন প্রায় ৩৭ লাখ মানুষ বাসে চলাচল করে।
এদিকে, উত্তরা, গাজীপুর, সাভার, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাট—এসব করিডরে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করায় নতুন পরিকল্পনায় এসব রুটের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান জানিয়েছেন, শৃঙ্খলা ফেরাতে রুট রেশনালাইজেশন জরুরি। এটি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা, পরিকল্পিত প্রস্তুতি, টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগ এবং নির্ধারিত গতিসীমা ও সময়সূচি মেনে চলা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন