ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলার শেষ দিনেও শিক্ষার্থীদের ভিড়


আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলার শেষ দিনেও শিক্ষার্থীদের ভিড়

আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলা শেষ হওয়ার দিন গতকাল শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। তিন দিনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক উচ্চশিক্ষা সম্পর্কে তথ্য ও সেবা গ্রহণ করেছেন।

মেলার শেষ দিনে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে জানার জন্য ব্যস্ত ছিলেন। অনেকে ভাষা পরীক্ষার প্রস্তুতি এবং ভিসা গাইডলাইন নিয়ে তথ্য সংগ্রহে ছিলেন। অন্যদিকে, স্টল প্রতিনিধিরা শিক্ষার্থীদের বৃত্তি, টিউশন ফি এবং বিদেশে উচ্চশিক্ষার সম্পর্কিত পরামর্শ দিতে ব্যস্ত ছিলেন।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার আয়োজন করে আয়োজকরা জানান, তিন দিনের মেলায় ২০ হাজারের বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা বিষয়ে সেবা গ্রহণ করেছেন।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেষ দিনে স্টলগুলোর মধ্যে উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল। স্টলে স্টলে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় ছিল লক্ষণীয়। শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা তুলনা করতে দেখা যায়, যার ফলে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম আহমেদ মন্তব্য করেন, ‘এক জায়গায় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা পাওয়া গেছে, যা জানার জন্য অন্তত তিন থেকে চার দিন সময় লাগত। বিদেশে উচ্চশিক্ষায় ভর্তিপ্রক্রিয়া, টিউশন ফি এবং স্কলারশিপ সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।’

এছাড়া, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান জানান, ‘আমি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছি। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুযোগ সম্পর্কে জানার জন্য এসেছি।

আইইএলটিএস প্রস্তুতি, ভিসাপ্রক্রিয়া এবং পড়াশোনা শেষে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কেও বিস্তারিত তথ্য পেয়েছি।’

আরও পড়ুন: দিল্লিতে জাতীয় পতাকা হাতে মিছিলের প্রস্তুতিতে অভিজিৎ দীপকেকে আটক

মেলায় আসা অভিভাবক মো. আবদুল করিম বলেন, ‘সন্তানকে বিদেশে পড়াতে চাই। কিন্তু সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে নানা অসুবিধা হয়। খরচ, বৃত্তি এবং নিরাপদ ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা গুরুত্বপূর্ণ। মেলায় এসে মূলত একটা ধারণা পেয়েছি।’

আয়োজক সূত্র জানায়, এই মেলা গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার বিকেল ৫টা পর্যন্ত চলেছে। তিন দিনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এবারের উৎসবে ৪৫টিরও বেশি দেশের দেড় হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের তথ্য উপস্থাপন করা হয়েছে। স্কলারশিপ, ভর্তিপ্রক্রিয়া, ভাষা পরীক্ষার প্রস্তুতি, ভিসা গাইডলাইন ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে সেমিনার এবং বিশেষজ্ঞদের আলোচনা হয়েছে। এই আয়োজনের একটি অংশ হিসেবে পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে ‘লক্ষ্য এক কোটি বৃক্ষ’ উদ্যোগও ছিল।

নলেজ হাবের কর্মকর্তা আরিফ সৈয়দ জানান, গত তিন দিনে প্রায় হাজারেরও বেশি শিক্ষার্থী ব্যক্তিগত পরামর্শ নিয়েছেন। বেশিরভাগ শিক্ষার্থী যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে জানতে এসেছিলেন। রাশিয়া সেন্টার ফর এডুকেশনের এমডি ইলিনা বাস জানাচ্ছে, অনেক শিক্ষার্থী এখন কেবল ভর্তি নয়, ভবিষ্যৎ ক্যারিয়ার ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় নিয়ে দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করছেন।

এবারের উৎসবে সরাসরি অংশগ্রহণ করেছে মালয়েশিয়ার সেজি ইউনিভার্সিটি এবং মরিশাসে অবস্থিত ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজির (ভিআইটি) মরিশাস ক্যাম্পাস। দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা আইইএলটিএস সেন্টার, নলেজ হাব, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, এডু মেন্টর, ব্রাইট ফিউচার বাই স্যাম, স্টাডি উইন্ডো ইন্টারন্যাশনাল, অ্যাডমিশন কানেক্ট, টপটিয়ার এডুকেশন কনসালটেন্ট, এইমস এডুকেশন, মাস্টারমাইন্ড ডিজিটাল, এমআইই ইংলিশ একাডেমি, এমআইই পাথওয়েজ, রাশিয়ান সেন্টার ফর এডুকেশন, স্টিকার ভিসা, এডুকোয়েস্ট, এডুকেয়ার এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন বাংলাদেশ এবং মাস্টার স্যাব।

আরও পড়ুন: জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর বলেন, তিন দিনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন এবং তাঁরা উচ্চশিক্ষা বিষয়ে পরামর্শ নিয়েছেন।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব জানিয়েছেন, ‘বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন আর সীমাবদ্ধ নয়। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী সঠিক তথ্য ও দিকনির্দেশনা পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্থান করে নিক। তৃতীয় দিনের এই বিপুল উপস্থিতিই প্রমাণ করে, স্বপ্নগুলো এখন কত বড়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ এম


যুদ্ধে ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। খবর এসেছে আনাদোলুর।

শনিবার দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, ৮ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত হামলায় এসব উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে।

মোহেব্বির দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ১৭টি গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল ড্রোন, যার মধ্যে আটটি ছিল একেবারে নতুন, একটি শক্তিশালী সুরক্ষিত হ্যাঙ্গারে থাকা এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী (এরিয়াল রিফুয়েলিং) বিমান।

তিনি বলেন, এসব উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু হয়ে যাওয়া ঘাঁটিগুলোর অবস্থান সম্পর্কিত তিনি কোনো তথ্য দেননি।

ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলা, চার শিশুসহ ১১ জন নিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ এম


পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলা, চার শিশুসহ ১১ জন নিহতের দাবি রাশিয়ার

রাশিয়ার কর্তৃপক্ষ দাবি করেছে, ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় একটি হলিডে ক্যাম্পে রাতের হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।

শনিবার মস্কো অভিযোগ করেছে, কিইভ ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে উক্ত বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের মধ্যে রাশিয়া ও ইউক্রেন উভয়ই বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করে আসছে। জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়া নিয়োজিত গভর্নর ইয়েভগেনি বালিতস্কি টেলিগ্রাম অ্যাপে জানিয়েছেন, আজভ সাগরের উপকূলীয় পর্যটন শহর কিরিলিওকায় এ হামলায় আরও ১৬ জন আহত হয়েছে।

তিনি বলেছেন, “শত্রু দেখেছে আর বুঝেছে কাকে তারা লক্ষ্যস্থল করছে।”

ইউক্রেন শনিবার জানিয়েছে, তাদের ড্রোনগুলো রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি তেল শোধনাগার ও ক্যাস্পিয়ান সাগরে একটি তেল প্লাটফর্মে আঘাত হেনেছে। উভয় দেশই দাবি করেছে তারা একে অপরের জাহাজে আঘাত হেনেছে, যেগুলো সামরিক রসদ বহন করছিল।

রাশিয়ার যে দুই লক্ষ্যস্থলে ইউক্রেন আঘাত হানার দাবি করেছে, সেগুলো তাদের সীমান্ত থেকে যথাক্রমে ২০০০ কিলোমিটার ও ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। এতে ইউক্রেনের ড্রোনের পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের দীর্ঘ পাল্লার হামলাগুলো রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে ম্লান করবে এবং ক্রেমলিনের ওপর শান্তি প্রতিষ্ঠার চাপ তৈরি করবে।

ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, তারা রাশিয়ার লুকোয়েল কোম্পানির ফিলানভস্কি তেল প্লাটফর্মে আঘাত হেনেছে। এই প্লাটফর্মটি কাস্পিয়ান সাগরে রাশিয়ার বৃহত্তম তেল খনির একটি অংশ হিসেবে পরিচিত।

এ সম্পর্কে রয়টার্সের মন্তব্যের অনুরোধে লুকোয়েল তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সাইবেরিয়া অঞ্চলের তুমেয়েন কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে যে একটি ড্রোন তাদের অঞ্চলের তেল শোধনাগারটিতে আঘাত হেনেছে এবং এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে শোধনাগারের কার্যক্রম বিঘ্নিত হয়েছে কি না, তা পরিষ্কার হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৯ এম


যশোরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

যশোরে শাহাদৎ হোসেন (৪১) নামের এক যুবককে বিদেশি পিস্তলসহ আটক করেছে র‍‍्যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৫ জুলাই) রাতে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

শাহাদৎ হোসেন উপজেলার শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কের শাহাজাহানের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স বিস্তারিত জানান, রাত সোয়া ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শাহাদৎ হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এরপর ওই এলাকায় তার নেতৃত্বে একটি দলের সদস্যরা অভিযান চালাতে যান। এই অভিযানে তারা শাহাদৎ হোসেনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার ঘরের সামনে রাখা প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়।

আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন দাবি করেন যে, পিস্তলটি ভারত থেকে নিয়ে আসা হয়েছে।

কোম্পানি কমান্ডার আরও জানান যে, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের কারবারের সঙ্গে জড়িত। শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। সেখানে গোপনে অবৈধ অস্ত্র তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্টারসেপ্টর সংকটের শঙ্কায় ইরানে হামলা স্থগিত করে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ এম


ইন্টারসেপ্টর সংকটের শঙ্কায় ইরানে হামলা স্থগিত করে যুক্তরাষ্ট্র

ইরানে টানা দুই সপ্তাহ ধরে হামলা চালানোর পর, গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্র সব ধরনের হামলা বন্ধ রেখেছে। মূলত, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কাজে ব্যবহৃত 'ইন্টারসেপটর' ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রোববার (২৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের মধ্যে মিসাইল ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনার পরেই সপ্তাহের শেষ দিকে নির্ধারিত বড় ধরনের বিমান হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসে ওয়াশিংটন।

এর আগে, গত শুক্রবার (২৪ জুলাই) ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, ইরানের ওপর বিমান হামলা আরও জোরদার করা হবে। তবে, শীর্ষ সামরিক পরামর্শকদের সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি নিজের এই অবস্থান পরিবর্তন করেন।

সংবাদমাধ্যমটিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দুটি পৃথক সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি সতর্কতা দেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের আক্রমণ চালাতে সক্ষম, তবে এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের সুরক্ষায় নিয়োজিত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত সংকটজনক হারে কমে যেতে পারে।

এ ছাড়া, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লাগাতার তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা যাবে কি না, তা নিয়ে হোয়াইট হাউসের মধ্যে অনিশ্চয়তা এবং সন্দেহ তৈরি হয়েছে।

সাম্প্রতিক মার্কিন হামলার ফলস্বরূপ ইরানিদের মধ্যে উল্টো জাতীয়তাবাদী ঐক্য বৃদ্ধি পেয়েছে এবং তারা বিদেশি হুমকি মোকাবিলায় একাত্তর হয়েছে।

উল্লেখ্য, এই কৌশলগত সংশয়ের মধ্যে গত শুক্রবার ও শনিবার (২৫ জুলাই) রাতে ইরানি ভূখণ্ডে নতুন করে কোনো হামলা চালায়নি মার্কিন বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%