০৮:১৯ এম
যশোরে শাহাদৎ হোসেন (৪১) নামের এক যুবককে বিদেশি পিস্তলসহ আটক করেছে র्যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৫ জুলাই) রাতে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
শাহাদৎ হোসেন উপজেলার শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কের শাহাজাহানের ছেলে।
এ বিষয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স বিস্তারিত জানান, রাত সোয়া ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শাহাদৎ হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এরপর ওই এলাকায় তার নেতৃত্বে একটি দলের সদস্যরা অভিযান চালাতে যান। এই অভিযানে তারা শাহাদৎ হোসেনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার ঘরের সামনে রাখা প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বিএমপি কমিশনারের
আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন দাবি করেন যে, পিস্তলটি ভারত থেকে নিয়ে আসা হয়েছে।
কোম্পানি কমান্ডার আরও জানান যে, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের কারবারের সঙ্গে জড়িত। শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। সেখানে গোপনে অবৈধ অস্ত্র তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন