ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললো ভারত


শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললো ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিকে 'আইনি' ইস্যু হিসেবে উল্লেখ করে ভারত বলেছে, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণই আইনি বিষয় এবং এ বিষয়টিও সে অনুযায়ীই পরিচালিত হবে।'

ভারতীয় এক সাংবাদিক শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা, সরবরাহে সমস্যা ও পরিবহন খরচ বাড়ছে

ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা ভারতে অবস্থান করছেন।

মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে একাধিকবার ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো অগ্রগতির 'অভাবের' কারণে স্থগিত করা হতে পারে—গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, 'বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই নেওয়া হয়েছে এবং সেগুলো এখনও সেইভাবেই চলছে।'

আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

প্রসঙ্গত, এসব উন্নয়ন প্রকল্পের সবগুলোই ২০২৪ সালের আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের দীর্ঘ শাসনামলে এসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন শুরু করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রয়্যাল ফুটওয়্যারের আইকিউআইও অনুমোদন দিল বিএসইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


রয়্যাল ফুটওয়্যারের আইকিউআইও অনুমোদন দিল বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রয়্যাল ফুটওয়্যার পিএলসির ইনিশিয়াল কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (আইকিউআইও) অনুমোদন করেছে। একই সঙ্গে, কমিশন পুঁজিবাজারে স্ক্রিপ্ট নেটিং বা ইনট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি দিয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০ তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রয়্যাল ফুটওয়্যার পিএলসি আইকিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

প্রসপেক্টাস অনুযায়ী, সংগৃহীত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, পরিবেশবান্ধব খাদ্য গ্রহণাগার ও কাঁচামাল ক্রয় এবং আইকিউআইও-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ দশমিক ৫৪ টাকা, পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ছিল ১৫ দশমিক ৯৪ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০ দশমিক ৮২ টাকা।

এই ইস্যুর ইস্যু ব্যবস্থাপক হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড দায়িত্ব পালন করবে।

এছাড়া, কমিশন সভায় পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থা আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ্ট নেটিং বা ইনট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি প্রদান করা হয়েছে।

এ ছাড়াও সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মৌল) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী প্রস্তাব (খসড়া) অনুমোদন করা হয়। খসড়াটি জনমত গ্রহণের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়াও, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান-এর ১০ বছর মেয়াদপূর্তিতে ফান্ডটির মেয়াদ বৃদ্ধি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির আবেদন অনুযায়ী সংশ্লিষ্ট সম্মতি প্রদানের সিদ্ধান্তও কমিশন সভায় গৃহীত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ চলাকালে মার্কিন সেনাদের ওপর নজরদারি করার পদ্ধতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


যুদ্ধ চলাকালে মার্কিন সেনাদের ওপর নজরদারি করার পদ্ধতি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের মধ্য দিয়ে মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় ধরনের সাইবার নিরাপত্তার বিপর্যয় সামনে এসেছে। যুদ্ধ চলাকালে ওই অঞ্চলের বিভিন্ন দেশের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে মার্কিন সেনা ও সামরিক ঠিকাদারদের অবস্থান ও গতিবিধি নজরদারি করেছে ইরান। লন্ডনভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে মঙ্গলবার (১৪ জুলাই) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনটি মূলত "মোবাইল সার্ভেইল্যান্স মনিটর" নামের একটি বিশেষ গবেষণা প্রকল্পের টেলিযোগাযোগ-সংক্রান্ত তথ্য বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একই সঙ্গে এই স্পর্শকাতর বিষয়টি সম্পর্কে গভীরভাবে অবগত আছেন এমন একাধিক উচ্চপদস্থ সূত্রের বক্তব্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

এই চাঞ্চল্যকর প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা খাতের নীতিপ্রণেতারা এখন শঙ্কিত যে আন্তর্জাতিক রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোনভিত্তিক সাধারণ বিজ্ঞাপন প্রযুক্তির কারণে মার্কিন সামরিক সদস্যরা খুব সহজেই প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। আধুনিক প্রযুক্তির এই যুগে যেকোনো স্থান থেকে অবস্থান নেওয়ার পর স্মার্টফোনের ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে তাদের ট্র্যাক করা অত্যন্ত সহজে হয়ে গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে অত্যন্ত সন্দিহান ছিলেন। তাদের ধারণা, ইরান অথবা তাদের মদদপুষ্ট মিত্র গোষ্ঠীগুলো স্থানীয় মোবাইল অপারেটরদের মধ্যকার আন্তর্জাতিক রোমিং চুক্তির বড় ধরনের ত্রুটিকে কাজে লাগিয়েছে।

এই আইনি ও প্রযুক্তিগত ফাঁকফোকর ব্যবহার করে সহজেই মার্কিন সেনাদের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। নজরদারির এই পদ্ধতি কেবল সরাসরি নেটওয়ার্ক হ্যাকিংয়ে সীমাবদ্ধ ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান-সংশ্লিষ্ট সামরিক গোষ্ঠীগুলো অত্যন্ত চতুরতার সঙ্গে বাণিজ্যিকভাবে ব্যবহৃত সাধারণ মোবাইল বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্যভান্ডার ব্যবহার করেছে।

ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলে কর্তব্যরত মার্কিন সেনাদের মোবাইল ফোনের অবস্থান অনুসরণে তারা এই বিজ্ঞাপন প্রযুক্তির ফাঁকফোকরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক গ্যারি মিলার এই বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন।

তিনি বলেন, ইরানের কাছে যেকোনো মোবাইল ব্যবহারকারীর তাৎক্ষণিক এবং ধারাবাহিকভাবে ভৌগলিক অবস্থান শনাক্ত করার মতো অত্যন্ত আধুনিক ও শক্তিশালী প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তারা যে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ও মার্কিন সামরিক বাহিনীকে নিয়মিত অনুসরণ করছে, তাতে সাইবার বিশেষজ্ঞদের অবাক হওয়ার কিছুই নেই।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধের ময়দানে শারীরিক লড়াইয়ের চেয়েও এখন সাইবার ও ডিজিটাল নজরদারির যুদ্ধ অনেক বেশি কার্যকর হয়ে উঠছে। সামান্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা আন্তর্জাতিক রোমিং সুবিধার মাধ্যমে যেভাবে মার্কিন সেনাদের মতো সুরক্ষিত বাহিনীর তথ্য চলে যাচ্ছে, তা বিশ্বজুড়ে ভবিষ্যৎ সমরাস্ত্র নীতি এবং সেনা মোতায়েন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে বাধ্য করবে।

এই ঘটনার পর ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর স্মার্টফোন ব্যবহারের নীতিমালা আরও কঠোর করার দাবি উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরকলে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বরকলে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে বিজিবি

বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে প্রদান করছে ৪৫ বিজিবি বরকল জোন।

রাঙামাটি জেলার বরকল উপজেলায় আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি বাঙালি শিশু, বৃদ্ধ ও নারীদের জন্য বিভিন্ন পরীক্ষা করান এবং ঔষধ প্রদান করেন।

তিনি জানান, আশ্রয় কেন্দ্রে থাকা বেশির ভাগ শিশুর সর্দি, ঠান্ডাজনিত কাশি, হাঁপানি ও শারীরিক দুর্বলতা রয়েছে। এ কারণেই বিজিবির পক্ষ থেকে এসব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিজিবির ফ্রি চিকিৎসা নিতে আসা আসমা বেগম বলেন, "বাচ্চা অসুস্থ, তাই সেবা নিতে আসছি। এখানে এসে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পেয়েছি।"

৩ নং আইমাছড়া ইউপির সাবেক মেম্বার তমির আলী জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বরকল জোন আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ৩০০ নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। তিনি এ জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ৪৫ জোনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বরকল জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি বলেন, "আজ প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।" তিনি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে আলোচনা করেন এবং বিজিবি Zukunft আরও এ ধরনের দুর্যোগে বন্যার্তদের পাশে থাকার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবীণ নাগরিকদের সেবা ও কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


প্রবীণ নাগরিকদের সেবা ও কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা

পিরোজপুরে প্রবীণ নাগরিকদের জন্য দিনব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 জেলায় আজ প্রবীণ নাগরিকদের সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় করার জন্য এবং ভবিষ্যৎ কর্মপন্থাগুলো নির্ধারণে একটি দিনব্যাপী আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজন করেছে এবং আইএসআইজিওপি (ওঝওএঙচ) প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভার সভাপতিত্ব করেন রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক نাজমুন نাহার, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিওর প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না এবং ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও কো-অর্ডিনেটর মইনুল আহসান মুন্ন।

বক্তারা আলোচনা করেন প্রবীণ নাগরিকরা সমাজের মূল্যবান সম্পদ। বক্তারা আরও জানান, তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারীরা প্রবীণ নাগরিকরা কিভাবে সেবা প্রাপ্তির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রবীণবান্ধব সেবা সম্প্রসারণ, সচেতনতা বৃদ্ধি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%