ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের দাবি


‘আমি থাকলে হারত না রিপাবলিকানরা’, নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন। তিনি দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও, নির্বাচনে তার সমর্থিত দল রিপাবলিকানদের পরাজয়ের জন্য নিজের ব্যালটে না থাকার বিষয়টিকে দায়ী করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী নির্বাচনের রাতে সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ফোন করে ট্রাম্প বলেন, “ডেমোক্র্যাটদের অভিনন্দন জানাই। দেশের কল্যাণে আপনাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

তিনি আরও উল্লেখ করেন, ডেমোক্র্যাটদের সঙ্গে তার পরিচিতি রয়েছে এবং বিরোধী দলের সঙ্গে সমঝোতা করেও কাজ করা সম্ভব। ট্রাম্প বলেন, “আমার হাতে পূর্ণ ভেটো ক্ষমতা রয়েছে। আশা করি, আমরা সবকিছু সমাধান করতে পারব।” তিনি মন্তব্য করেন, ডেমোক্র্যাটরা যদি তার সঙ্গে কাজ করতে না চান, তবে তিনি সবকিছুতে ভেটো দেবেন।

আরও পড়ুন: ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার নির্বাচিত হলেন ইলহান ওমর

রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে প্রার্থী ছিলেন না। তার ভাষ্যমতে, “আমি ব্যালটে থাকলে রিপাবলিকানরা সহজেই জয় পেতেন।” তিনি উল্লেখ করেন, কিছু আসনে প্রার্থীদের জনপ্রিয়তার অভাব ছিল এবং কয়েকজন প্রার্থী তার ঘনিষ্ঠ না হওয়ায় দলটির সমর্থকেরা ভোট দিতে আগ্রহ দেখাননি।

নির্বাচনে রিপাবলিকানদের হার নিয়ে হতাশ কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি প্রার্থীদের জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে ভোটাররা প্রত্যাশা অনুযায়ী ভোটকেন্দ্রে আসেননি। তিনি মন্তব্য করেন, “আমি ব্যালটে থাকলে ভোটারদের উপস্থিতি আরও বেশি হতো।”

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই মূলত যুদ্ধ শেষ হবে। আমি যখন শেষ করার সিদ্ধান্ত নেব, তখনই এটি শেষ হবে।”

সূত্র: সিবিএস নিউজ

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া আবদুল এল-সায়েদ কে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই স্মারক ডাক টিকেট উন্মোচন করা হয়, যা প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাক টিকেট এবং একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে শ্রমিক বিক্ষোভে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


সাভারে শ্রমিক বিক্ষোভে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এদিকে, সাভারের শিল্পাঞ্চলে অসন্তোষ ও বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

লে. কর্নেল তৈমুর হাসান জানিয়েছেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, আনসার এবং বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিপাবলিকানদের পরাজয়ের জন্য ফক্স নিউজ দায়ী: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


রিপাবলিকানদের পরাজয়ের জন্য ফক্স নিউজ দায়ী: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ফক্স নিউজকে দায়ী করেছেন। ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে চ্যানেলটির সমালোচনা করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এসব পরাজয়ের জন্য ফক্স নিউজ দায়ী। কারণ, চ্যানেলটি ধারাবাহিকভাবে বিরোধী পক্ষ ডেমোক্র্যাটদের এবং তার চেয়েও খারাপ বিষয়গুলোকে সম্প্রচারের সুযোগ দিয়ে আসছে।’

ট্রাম্পের মতে, ফক্স নিউজের এই ধরনের সম্প্রচার রিপাবলিকানদের নির্বাচনি পরাজয়ের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের জয়ের ফলাফল দেখে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ার ও মার্থা ম্যাককালামকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ফলাফল দেখে তিনি ‘কিছুটা বিস্মিত’। তিনি জানান, দেশজুড়ে রিপাবলিকানদের আরও ভালো ফল করার প্রত্যাশা ছিল।

ট্রাম্প বলেন, ‘আমাদের সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।’ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশজুড়ে বিভিন্ন সমাবেশে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

সাউথ ক্যারোলাইনা থেকে পূর্ণ মেয়াদে সিনেট সদস্য নির্বাচিত হওয়ার দৌড়ে রিপাবলিকান প্রার্থী সিনেটর ডারলিন গ্রাহামের পরাজয়ে দুঃখ প্রকাশ করেন ট্রাম্প।

সূত্র:

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


নতুন দায়িত্ব পেলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত রামেক হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তবে দীর্ঘদিন ধরে শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবসহ নানা সমস্যায় ভুগছেন রোগীরা।

এই পরিস্থিতিতে ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার ফলে হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বিশেষ করে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় রামেক হাসপাতালের গুরুত্ব বিবেচনায় নতুন দায়িত্বকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

হাসপাতালের মুখপাত্র শামীম উদ্দিন জানিয়েছেন, এক প্রজ্ঞাপনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%