ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাড়ল, নিয়োগে ফিরছে গতি


যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাড়ল, নিয়োগে ফিরছে গতি

যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর মাসে দেশটিতে চাকরির শূন্য পদ ৭৫ লাখে পৌঁছেছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ। অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে নিয়োগ কার্যক্রমে গতি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত দেশটির শ্রম বিভাগের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টে চাকরির শূন্য পদ ছিল সংশোধিত হিসাবে ৭১ লাখ ৯০ হাজার। সেপ্টেম্বরে তা বেড়ে ৭৫ লাখে পৌঁছেছে। চলতি বছরের মার্চ মাসে এই সংখ্যা নেমে এসেছিল ৬৯ লাখে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, সেপ্টেম্বরে নতুন কর্মী নিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং কর্মী ছাঁটাই উল্লেখযোগ্যভাবে কমেছে। এই মাসে ছাঁটাইয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজারে, যা ২০২৫ সালের মার্চের পর সর্বনিম্ন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’

অন্যদিকে, স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন ৩৩ লাখ ৭০ হাজার কর্মী। গত ১৮ মাসের মধ্যে এটি সর্বোচ্চ। আগস্টে এই সংখ্যা ছিল ৩০ লাখ ৪০ হাজার। সাধারণত নতুন চাকরির সুযোগ নিশ্চিত হওয়া কিংবা নতুন কাজ পাওয়ার আত্মবিশ্বাস থাকলেই কর্মীরা স্বেচ্ছায় চাকরি ছাড়েন। তাই এ প্রবণতাকে শ্রমবাজারের ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

তবে চাকরির বাজারে প্রকৃত উন্নতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামী কয়েক মাসের ধারাবাহিক প্রবণতা পর্যবেক্ষণ করতে হবে। প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে নিয়োগ কার্যক্রমে ধীরগতি চলছে। ছাঁটাইয়ের হারও ঐতিহাসিকভাবে কম থাকায় চাকরি পরিবর্তনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। ফলে কর্মরত ব্যক্তিরা চাকরির নিরাপত্তা পেলেও নতুন চাকরিপ্রার্থীদের কাজ পাওয়া কঠিন হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) অক্টোবর মাসের কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ করবে দেশটির সরকার। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফ্যাক্টসেটের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরে নতুন করে ৬৫ হাজার কর্মসংস্থান তৈরি হতে পারে। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৯ হাজার। বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশটির অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং অভিবাসন কমে যাওয়ায় আগের তুলনায় কম কর্মসংস্থান সৃষ্টি হলেও বেকারত্বের হার নিচে রাখা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়ে বিরোধ, চাক শুমারের চাপে বৃদ্ধি

সূত্র: এবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর, ধর্ষণ মামলায় গ্রেপ্তার যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর, ধর্ষণ মামলায় গ্রেপ্তার যুবক

গাজীপুর মহানগরীর পূবাইলে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মঙ্গলবার (৩ নভেম্বর) মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মুন্না পূবাইল থানার খোরাইদ এলাকার বাসিন্দা। অভিযোগকারী নারী (৩২) পূবাইলের তালটিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

এজাহার সূত্রে জানা যায়, মুন্নার সঙ্গে ওই নারীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুন্না ওই বাসায় স্বামী পরিচয়ে বসবাস করেন। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, যখন ওই নারী বিয়ের কথা বলেন, তখন মুন্না নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। অন্যত্র বিয়ের সম্বন্ধ ঠিক হলে মুন্না তা ভেঙে দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও আত্মীয়স্বজনের কাছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে ওই যুবক।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্সি ক্যাপ্টুর কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা নারী হিসেবে পুনর্নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


মার্সি ক্যাপ্টুর কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা নারী হিসেবে পুনর্নির্বাচন

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নবম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি মার্সি ক্যাপ্টুর।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডেরেক মেরিনকে পরাজিত করে ৮০ বছর বয়সী এই রাজনীতিক কংগ্রেসে তার ২৩তম মেয়াদ নিশ্চিত করেছেন।

এই আসনে জয় এবং পরাজয়ের ফলাফল প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণের লড়াইয়ে প্রভাব ফেলতে পারে। যদিও নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের ফলে রিপাবলিকানদের সুবিধা হয়েছে, তবুও জয়ী হয়েছেন ক্যাপ্টুর।

২০২৪ সালের নির্বাচনে ক্যাপ্টুর এবং মেরিন মুখোমুখি হয়েছিলেন। সেই সময় ২ হাজার ৪০০ ভোটেরও কম ব্যবধানে জয়ী হন বর্তমান প্রতিনিধি। ১৯৮২ সালে প্রথম কংগ্রেসে নির্বাচিত হয়ে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা নারী হিসেবে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলের দুধ চুরির অভিযোগ, উদ্ধার দুই কার্টন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


স্কুলের দুধ চুরির অভিযোগ, উদ্ধার দুই কার্টন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুন্ডা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা দুধ ও অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি দোকান থেকে দুই কার্টন দুধ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ঘটনায় আলমগীর মিয়ার ছেলে সাদিরের নাম এসেছে।
সহকারী শিক্ষক তাবারক মিয়া জানান, গত ১৭ অক্টোবর বিদ্যালয়ের একটি কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। পরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা দুধ ও অন্যান্য সামগ্রী চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় শামসুল হক ভূঁইয়ার দোকান থেকে দুই কার্টন দুধ উদ্ধার করা হয়।
দোকানদার শামসুল হক ভূঁইয়া বলেন, সাদির তাঁর দোকানে দুধগুলো রেখে বিক্রির পর টাকা পরিশোধের কথা বলে ৫০০ টাকা অগ্রিম নিয়ে যান। তবে দুধগুলো বিদ্যালয়ের বলে তিনি জানতেন না।
অভিযোগ অস্বীকার করে সাদির বলেন, বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে দুধগুলো কুড়িয়ে পেয়েছেন তিনি।
নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


শিবচরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সফল আত্মকর্মী যুবক ও যুব সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের ময়নাকাটা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

অনুষ্ঠানে সফল যুব সংগঠক হিসেবে বক্তব্য দেন সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, ২০২০ সাল থেকে সাউথ বেঙ্গল ইউথ ক্লাব শিবচরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে যুবকদের এগিয়ে আসতে হবে।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আ. হাই আকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপজেলার চারজন সফল আত্মকর্মী যুবক ও যুব সংগঠককে তাঁদের কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%