ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’


কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’

আরিফিন শুভ এবং কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এদের দুজনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন। এই ছবিতে কেয়া পায়েলকে আলিঙ্গন করে আছেন শুভ। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, "হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল।"

এভাবে পোস্ট প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, সম্ভবত এই দুই তারকা সত্যিই বিয়ে করেছেন। বিশেষ করে আরিফিন শুভর ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর এমন জল্পনা আরও শক্তিশালী হয়েছে। তবে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে তাদের বিয়ে হয়নি।

জানা গেছে, এটি নতুন একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ হিসেবে করা হয়েছে। ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। এটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম এবং প্রযোজনা করছে ছবিয়াল। ইতোমধ্যে এর শুটিং কাজ শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: টাইগার শ্রফের গাড়িতে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ৪

তবে এই প্রকার প্রচারণার ধরন নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য এই 'হ্যাপিলি ম্যারিড' নির্মাণ করা হচ্ছে। অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মটি মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে 'মিনিস্ট্রি অব লাভ' প্রকল্পের অন্তর্ভুক্ত। গল্পে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের নানা দিক তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের যাতায়াতে চালু হলো ই-কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


নোবিপ্রবিতে শিক্ষার্থীদের যাতায়াতে চালু হলো ই-কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ২টি পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার (ই-কার) আজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শেডে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর হাতে ২টি ই-কারের চাবি হস্তান্তর করেছেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘নোবিপ্রবিতে পরিবেশবান্ধব ই-কার সংযোজন বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন ও আধুনিক ক্যাম্পাস ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন সংযোজন, যা শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাকে অধিকতর সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করে তুলবে।’

তিনি আরো বলেন, ‘এটির মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ পাবে। ফলে তাদের সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে।’

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ই-কার উন্মুক্ত করবে। এটি ক্যাম্পাসে একটি কার্যকর ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ই-কার সংযোজন করা হয়েছে। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ই-কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান, পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান, গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা মো. জায়েদুল হক, আমদানিকারক প্রতিষ্ঠান আবাবিল গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা।

উল্লেখ্য, এই ই-কার থেকে সম্পূর্ণ শূন্য (জিরো) কার্বন নিঃসরণ হয়। বর্তমানে এটি বৈদ্যুতিক চার্জের মাধ্যমে পরিচালিত হলেও ভবিষ্যতে সোলার প্যানেলের মাধ্যমে চালানোর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা এটিকে শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশসম্মত একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল থেকেই নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিভাগগুলো।

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠান সমূহে বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীরা তাদের পরিবার ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। কিন্তু তারা কোনোক্রমেই একা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো সবসময় তোমাদের পাশে থাকবে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা। তারা যেকোনো প্রয়োজনে আমার কাছে নির্দ্বিধায় চলে আসতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় ৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


চট্টগ্রামে ইন্টারনেট অফিসে চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় 'ডিজিটাল ডট নেট' নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইউনুস, ইমরান, আকবর হোসেন, সুমন, মনির, গিয়াস উদ্দীন, নয়ন ও মো. আব্দুল নাহিদ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতের বিভিন্ন সময়ে মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ জানিয়েছে যে, গ্রেপ্তারির কার্যক্রম সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পরিচালিত হয়েছে।

এ সময় তিনি ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করে বলেন, যদি কেউ চাঁদা দাবি করে কিংবা কোনো প্রকার হুমকি দেয়, তাহলে অবিলম্বে পুলিশের কাছে জানাতে হবে। তাছাড়া, এই ঘটনায় প্রধান অভিযুক্ত ডেভিড ইমনকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিমকোর্টের সেই সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম চাকরি থেকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


সুপ্রিমকোর্টের সেই সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম চাকরি থেকে বরখাস্ত

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নামে অসত্য কুৎসা রটিয়ে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূঁইয়াকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত (ডিসমিসাল ফ্রম সার্ভিস) করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক আদেশ জারির বিষয়টি জানানো হয়। উল্লেখ্য যে, আদেশটি গত ১৪ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুলস, ১৯৮৩-এর বিধি ২(৪) এবং বিধি ৩(বি) অনুযায়ী ইব্রাহীম আলমের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার অভিযোগসমূহ সুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে অনুচ্ছেদ ৪(১)(জি) মোতাবেক তাকে চাকরি থেকে বরখাস্ত করার সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।

এর আগে, গত ৫ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইব্রাহীম আলম ভূঁইয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসন শাখায় সংযুক্ত করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ইব্রাহীম আলম ফেসবুকে অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে বিচারপতি এবং আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

এছাড়া তিনি নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের সাধারণ কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে আদালত এবং বিচারকদের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসছিলেন। একই সাথে সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ অমান্য করার জন্য তিনি অন্যান্য কর্মচারীদের উসকানি দিয়ে অফিসিয়াল চেইন অব কমান্ড ভেঙে অফিসে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। এটি গুরুতর সরকারি অসদাচারণ ও অফিস শৃঙ্খলার পরিপন্থি অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%