০৯:৪৫ এম
ইরান তাদের জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে। কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক প্রস্তুতির ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে তেহরান এগিয়ে যাবে।
অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, সেটিকে তেলের বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য হিসেবে উল্লেখ করেছে তারা।
তবে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আলজাজিরাকে জানায় যে, হরমুজ প্রণালি সংক্রান্ত মার্কিন নৌ অবরোধ এখনও সম্পূর্ণ কার্যকর রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালীটি উন্মুক্ত রয়েছে এবং সেখানে মাইন অপসারণ করা হয়েছে।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
এছাড়া, হোয়াইট হাউস জানিয়েছে যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনার প্রক্রিয়া চলছে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির ওপর ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন