ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা


রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা

ইউক্রেন রাশিয়ার ১২ অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া এবং পার্শ্ববর্তী সাগরে একযোগে ৬৬০টি ড্রোন হামলা চালিয়েছে। এটি রাশিয়ার অগ্রাসনের পর থেকে অন্যতম বৃহত্তম ড্রোন হামলা ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে নজিরবিহীন ড্রোন হামলা চালানো হয়। রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৬৬০টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। এর আগে কিয়েভ ৫৫৬টি ড্রোন ব্যবহার করে আরেকটি বড় হামলা চালিয়েছিল। খবর এপি।

রাশিয়ার অস্ত্রভাণ্ডার, তেল উৎপাদন কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে অবিরাম ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন, যা দীর্ঘমেয়াদি সংঘাতের মোড় ঘোরাতে লক্ষ্য করে।

আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’

পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেনের লাগাতার বড় আকারের দুরপাল্লার ড্রোন হামলা রাশিয়ার জ্বালানি ও সামরিক সরঞ্জাম সরবরাহকে ব্যাহত করেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে মস্কোর প্রচেষ্টাকে স্থবির করে দিয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করেছে।

জানা গেছে, রাশিয়ার একটি রাসায়নিক কারখানায় হামলা হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম অ্যাস্ট্রা জানিয়েছে, হামলায় রাশিয়ার নোভোমোস্কোভস্কের একটি রাসায়নিক কারখানা এবং জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। তবে সোসিয়েটেড প্রেস স্বাধীনভাবে এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি এবং এর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণও পাওয়া যায়নি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাশিয়ার রাজধানীর দিকে উড়ে আসা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ বন্দর শহর কের্চে রুশ নৌবাহিনীর জাহাজ ও আকাশ প্রতিরক্ষা রাডারে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজগুলো ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে যোগ করেন সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও নোরা ফাতেহির সঙ্গে জুটি বাঁধলেন সঞ্জয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


আবারও নোরা ফাতেহির সঙ্গে জুটি বাঁধলেন সঞ্জয়

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি।

সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও একসঙ্গে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা।

আগামী ২৯ জুন প্রকাশ পাবে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’।

ডালাস থেকে সঞ্জয় দেব গণমাধ্যমে জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন’ শুধু একটি খেলার গান নয়; এটি বিজয়, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি অর্জনকে উদযাপনের বার্তা বহন করবে।

সঞ্জয় বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান।

আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। চ্যাম্পিয়ন সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর এবং সংগীত পরিচালনার দায়িত্বও সামলেছেন সঞ্জয় দেব।

তিনি জানান, প্রায় দুই মাস ধরে চলেছে ‘চ্যাম্পিয়ন’-এর কাজ।

বিশ্বকাপের আবহকে ঘিরেই গানটি প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি ও নোরা।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে।

মাত্র দুই দিনের সফরে সেখানে গিয়ে এক দিনেই ভিডিওর পুরো শুটিং শেষ করেন সঞ্জয় ও নোরা।

সঞ্জয়ের মতে, জানজিবারের নৈসর্গিক সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

গান প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে প্রচারণা।

সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?’ তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে গানটি নিয়ে বাড়ছে আগ্রহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি পৃথক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। শনিবার (২৭ জুন) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদন অনুসারে, আইএসপিআর একটি বিবৃতিতে জানিয়েছে যে, গত ২৫ ও ২৬ জুন প্রদেশের খারান ও মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনী দুটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করেছে। এতে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ, হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র এবং মোটরসাইকেলও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে তাজিয়া মিছিলে পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


রাজধানীতে তাজিয়া মিছিলে পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

রাজধানীতে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে। ডুলির রশি ধরাকে কেন্দ্র করে পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন নামক একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৭ জুন) গণমাধ্যমকে এ সম্পর্কিত তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এই হত্যাকান্ড ঘটনাটি ঘটেছে পুরান ঢাকার সূত্রাপুরে, গত শুক্রবার (২৬ জুন) বিকেলে। নিহত ব্যক্তি জাকির লালবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

তালেবুর রহমান জানালেন, আশুরার তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে কয়েকজন তরুণ জাহিদের ওপর হামলা চালায়। ওই হামলার সময় গুরুতর অবস্থায় জাহিদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর নিহতের বড় ভাই লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম ঘুষ-দুর্নীতি-অনিয়মে এক নাম্বারে

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম ঘুষ-দুর্নীতি-অনিয়মে এক নাম্বারে
 
পটুয়াখালীর কলাপাড়ায় মাসের বেশিরভাগ দিনেই অফিস করেন না তিনি।  অফিসে একদিন এসে স্বাক্ষর করেন সপ্তাহের পুরো হাজিরা খাতায়। কেউই বলার নেই তার বিরুদ্ধে। এতে দিন দিন অনিয়ম ও দুর্নীতিতে আরও  বেপরোয়া হয়ে উঠছেন তিনি। এসব অভিযোগ পাওয়া গেছে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগমের বিরুদ্ধে।
 
তথ্য সূত্রে জানা যায়, কলাপাড়ার পূর্ব পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩০৪, শিক্ষক রয়েছে মাত্র দু'জন।  চর গঙ্গামতি বিদ্যালয়ে শিক্ষার্থী ১৫১, শিক্ষক দুইজন। এর মধ্যে আবার একজনকে বদলির অনুমতি দিয়ে রেখেছেন। মধ্য পাটুয়া বিদ্যালয়ে শিক্ষার্থী ৭১, শিক্ষক দুইজন। গোলবুনিয়া বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। চরপাড়া পক্ষীয়া পাড়া বিদ্যালয়ে শিক্ষার্থী ৯০, শিক্ষক দুইজন। বৌলতলী সৈয়দপুর বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। পশ্চিম ধানখালী বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। এর মধ্যে একজনকে অফিসে এনে অফিসের কাজ করার তিনি। এছাড়া আরও অন্তত: ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ এর উর্ধ্বে শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছে মাত্র তিনজন করে।  এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান স্বাভাবিক রাখতে কোন শিক্ষকের পদায়ন হয়নি দীর্ঘ দিনেও। অথচ নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক থাকার পরও গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষিকা লাইজু আখতারকে ডেপুটেশনে পদায়ন করা হয় বাসন্তী মন্ডল প্রাথমিক বিদ্যালয়ে। একইভাবে মরিচ বুনিয়া বিদ্যালয় থেকে ইসলামপুর বিদ্যালয়ে সুস্মিতা মিত্র কে পদায়ন করা হয় ডেপুটেশনে। আরামগঞ্জ থেকে দক্ষিণ-পূর্ব ছোট বালিয়াতলী বিদ্যালয়ে বৃষ্টিকে এবং পূর্ব সোনাতলা থেকে আমিরাবাদ বিদ্যালয়ে ডেপুটেশনে পদায়ন করা হয় শিউলি বেগমকে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে বেশ কয়েকটি ডেপুটেশনের আদেশ । ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করেই এই ডেপুটেশন বদলি বাণিজ্য করছেন ইউপিইও, এমনই দাবি সূত্রটির। 

 শনিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, নিয়ম বহির্ভূত ভাবে শিক্ষকদের  ডেপুটেশন বদলী থেকে ৩০-৫০ হাজার করে নেন তিনি। এছাড়া শিক্ষকদের  পিআরএল, এলপিআর, শ্রান্তি বিনোদন, লাম গ্র্যান্ড, মাতৃত্বকালীন ছুটি, ঋণ আবেদন, টিএ বিল, এমনকি পেনশন সব কিছুতেই টাকা দিতে হয় অফিসকে। অফিস কন্টিজেন্সির কম্পিউটার মেরামত, কালি, কাগজ-কলমের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২০ হাজার টাকা পুরোটাই তার পেটে।  স্কুল প্রতি ইন্টারনেট, পরিস্কার পরিচ্ছন্নতা, গোল্ড কাপ, কন্টিজেন্সি, প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও উন্নয়নের সরকারী বরাদ্দ ক্ষুদ্র মেরামত ও স্লিপ প্রকল্প থেকেও পারসেন্টেজ দিতে হয় তাকে। ইমারজেন্সি ইন এডুকেশন খাতের ৫টি বিদ্যালয়ের ৩ লক্ষ হারে বরাদ্দকৃত টাকা থেকে ৫ পারসেন্ট নেন তিনি। ৩২ টি স্কুলের নির্বাচনী কেন্দ্র সংস্কার বরাদ্দ থেকেও  ৫ হাজার টাকা করে নেন তিনি। প্রাথমিকের ১১৯৪ বৃত্তি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার প্রবেশ পত্রের জন্য নিয়ম বহির্ভূত ভাবে ১০ টাকা করে আদায় করে ১১, ৯৪০ টাকার পুরোটাই নেন তিনি। 
 
গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বাদল বলেন, লাইজু আখতারকে অফিস ডেপুটেশন বদলি দেয়ায় এখন মাত্র দুই জন শিক্ষক দিয়ে প্রাক থেকে পঞ্চমের ১০২ জন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে পাঠদান করাতে হচ্ছে । শিক্ষিকা  লাইজু শিক্ষা অফিসের সাথে কন্ট্রাক্ট করে ডেপুটেশন বদলি নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
 
দক্ষিণ পূর্ব ছোট বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, 'আমার বিদ্যালয়ে ১২৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের ৬টি পদ থাকলেও কর্মরত আছে ৪ জন। এর মধ্যে ডেপুটেশনে একজন শিক্ষক তার সুবিধামতো বিদ্যালয় যায় এবং  অপর একজন এখানে আসে। এটা কিভাবে হয়, তা সবাই বোঝে।
 
ডেপুটেশন বদলি নেয়া শিক্ষক বৃষ্টি জানায়, তিনি অফিসের সাথে যোগাযোগ করতে বলেন। অপর শিক্ষক সুস্মিতা মিত্র'র পরিবার বিনা তদ্বিরে ডেপুটেশন বদলি হয়েছে বলে দাবি করেন। তবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পক্ষীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরুমা পারভীন বলেন, 'আমি দুর্ঘটনায় আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় ডেপুটেশন বদলি পেতে অফিসে ম্যামের কাছে গিয়েছিলাম। কিন্তু আমারটা হয়নি।'  
 
এদিকে উপজেলা শিক্ষা অফিসের কোন ধরনের অনুমতি ছাড়াই বিদেশে চলে যান মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিমি রাখাইন ও চর চান্দু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা আক্তার সুমি। এছাড়া ২৪ এর ৫ আগস্টের পরে রাজনৈতিক কারণে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ আলম পলাশ ও গোলবুনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদারকি আছে শুধু কাগজে কলমে, বাস্তবে নেই। অফিস ব্যস্ত দুর্নীতি অনিয়মে, এমন অভিযোগ একাধিক সূত্রের। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের হাজিরা খাতা বিশ্লেষণে দেখা যায়, শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম মে'২৬ মাসের ১৪ তারিখ পর্যন্ত একদিনে স্বাক্ষর করেছেন। অপর দিনগুলোর হাজিরা  ফাঁকা। একইভাবে ২৩ জুন'২৬ তারিখে হাজিরা খাতায় দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষরের ঘর ফাঁকা। অথচ ২৪ জুন অফিসে এসে একদিনে হাজিরা খাতার স্বাক্ষর আপডেট করা হয়।
 
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, আমার সাথে এখন অফিসের যোগাযোগ কম। তাই অনেক তথ্যই আমার কাছে নেই, অন্ধকারে আছি। তবে অফিসের বিষয়ে শিক্ষকদের কাছে অনেক কিছুই শুনি।
 
প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমান জানান, কোন শিক্ষক বলতে পারবে না, কারো কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নিয়েছি। এছাড়া উন্নয়ন বরাদ্দের অফিস পার্সেন্টেজের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম জানায়, আপনি খোঁজ নেন ক্ষুদ্র মেরামত, স্লিপ, ইমার্জেন্সি ইন এডুকেশন ও নির্বাচনী ভোট কেন্দ্র সংস্কারের কাজ যথাযথভাবে হয়েছে কিনা। তারপরে আপনার সাথে কথা বলবো।  শাহিদা বেগম আরও বলেন, ডেপুটেশন বদলী আগের ডিপিইও স্যার করে গেছে। আমার সময় দু/একটি হয়েছে, তাও নেতাদের সুপারিশ ছিল। আমার অফিস কারো কাছ থেকে এক কাপ চাও খায় নি।
 
 পটুয়াখালী জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম বলেন, আপনার কাছ থেকে প্রাথমিকের  অভিযোগের বিষয়ে জানতে পারলাম, যা আমাকে কেউ অবগত করেনি। এক কথায় বলবো সঠিক হয়নি। আমি অবশ্যই সাডেন ভিজিটে কলাপাড়ায় যাবো এবং পরিদর্শন করে এ বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবো। তিনি আরো বলেন,  দুইজন শিক্ষক দ্বারা যে সকল বিদ্যালয় পরিচালিত হচ্ছে আমি জানলে সেখানে যে কোনোভাবে ডেপুটেশনে শিক্ষক দেয়া হতো।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%