ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী


চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আট মাসের মধ্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে অভূতপূর্ব গতি সঞ্চার হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশেষ করে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক দুর্ভোগ লাঘবে সরকার নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়ন করছে।

শনিবার চট্টগ্রাম নগরের লালখান বাজারে নবনির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

প্রতিমন্ত্রী মীর হেলাল জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বিগত আট মাসে স্থবির হয়ে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে গতি ফিরেছে এবং জনগুরুত্বপূর্ণ নতুন প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে আলোর মুখ দেখছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, সড়ক প্রশস্তকরণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুফল নিশ্চিত করা এবং নিরাপদ পথচারী পারাপারের মতো জনবান্ধব প্রকল্পগুলোতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চট্টগ্রামে সরকারের দেওয়া প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে ‘শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের অংশ হিসেবে এই আধুনিক ফুটওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পটির পরিচালক মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

আরও পড়ুন: জলবায়ু সংকটের দায় উন্নত দেশের, অর্থায়নও তাদের দায়িত্ব

বেলায়েত হোসেন জানান, নগরের অন্যতম ব্যস্ততম এলাকা লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। নিরাপদ সড়কের এই দাবিতে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে একসময় এখানে মানববন্ধন ও জনমত গড়ে তোলা হয়েছিল। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় সেতুটি নির্মিত ও চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।

ফুটওভারব্রিজটির কারিগরি ও নির্মাণকাজ সম্পর্কে সিডিএ প্রদত্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ ২ দশমিক ৫ মিটার। ব্যস্ততম এই মোড়ে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন ওঠানামার সুবিধার্থে এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

সেতুটির স্থান নির্বাচন, নকশা প্রণয়ন ও অন্যান্য কারিগরি বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে নিবিড় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এতে লালখান বাজার এলাকায় যানজট কমার পাশাপাশি পথচারী দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

অনুষ্ঠানে সিডিএর সচিব নুর-এ-জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলার দামাল সন্তানরা পৃথিবীর যেকোনো জাতির চাইতে সাহসী : স্পিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেসিসি প্রশাসক: স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


কেসিসি প্রশাসক: স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী

খুলনা, ১৪ নভেম্বর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন যে, তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।

আজ দুপুরে নগরীর জলিল টাওয়ার চত্বরে খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই মেলার আয়োজন করেছে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। যদি আমরা দ্রুত অগ্রগতি করতে না পারি, তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হবে না। সেক্ষেত্রে, প্রযুক্তিগত এই মেলার আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলা আমাদের নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় শক্তি যোগাতে সহযোগিতা করবে।

তিনি খুলনায় একটি বিভাগীয় ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ওই ট্রেড সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে এবং সকল অন্ধকার দূর করে সম্মিলিতভাবে একটি নিরাপদ খুলনা গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসি’র ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান এবং খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম, সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজ হোসেন সুমন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%