১০:৩১ পি.এম
মাধবপুর কিংবা চুনারুঘাটেই সীমাবদ্ধ নন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী; তিনি সারা দেশের সুন্নি জনতার হৃদয়ে আছেন, ছিলেন এবং থাকবেন—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন।
সম্প্রতি হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বাধা সৃষ্টির অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ পোস্ট দেন।
পোস্টে শরীফ উদ্দিন বলেন, বাধা সৃষ্টি, অপপ্রচার কিংবা মাহফিল বন্ধের চেষ্টা করে মানুষের ভালোবাসা থেকে কাউকে সরানো সম্ভব নয়। তাঁর ভাষ্য, উগ্রবাদীদের কোনো দলীয় পরিচয় নেই; তাদের পরিচয় তাদের কর্মকাণ্ডে। যারা ধর্মীয় মাহফিলে বাধা সৃষ্টি করে, মতপার্থক্যকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়ায়, তারা কখনো জনদরদি নেতা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, মতপার্থক্য থাকতে পারে, সমালোচনাও হতে পারে; তবে ধর্মীয় আয়োজন বন্ধে বাধা, হুমকি কিংবা বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পোস্টের শেষাংশে তিনি শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেন, মাহফিল হবে, দ্বীনের আলোচনা হবে—উগ্রতা নয়, শান্তি ও সম্প্রীতিই হোক সবার প্রত্যাশা।
সাংবাদিক শরীফ উদ্দিনের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় মাহফিলে বাধা সৃষ্টি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুন: চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ৬০ বছর বয়সী বৃদ্ধ সৈয়দ আলম ফকিরের প্রাণ গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন