০৩:৩০ এম
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টোকন ওরফে টুনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক পৌনে ৯টার সময় উপজেলার ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের চেলারচক এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বড়লেখা থানার একটি মামলায় ডাকাতির জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে, সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। এছাড়াও, রাজনগর থানায় ডাকাতিসংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আমাদের একটি টিম বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার চেলারচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন