ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

তাপসী পান্নু ১৩ বছরের সম্পর্কের রহস্য ফাঁস করলেন


তাপসী পান্নু ১৩ বছরের সম্পর্কের রহস্য ফাঁস করলেন

জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ১৩ বছরের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসেছেন। এর মধ্যে তিন বছরের দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছে। সময়ের সঙ্গে, অভিনেত্রী তাপসী পান্নু এবং সাবেক ড্যানিশ ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোরের সংসার গড়িয়েছে। অভিনেত্রী সাধারণত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মুহূর্ত প্রকাশের পথে তিনি হাঁটেননি। তবে সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় ১৩ বছরের দীর্ঘ সম্পর্ক এবং তা টিকিয়ে রাখার সিক্রেট ফাঁস করেছেন তাপসী পান্নু।

তবে কেন আজকের দিনে সম্পর্ক আরও কঠিন মনে হচ্ছে, তার সুনির্দিষ্ট উত্তর অভিনেত্রীর কাছে নেই। অনুমান করা হচ্ছে— হয়তো মানুষের প্রত্যাশা বদলেছে অথবা জীবনের অগ্রাধিকারে পরিবর্তন এসেছে। তবে তার অভিজ্ঞতায় দীর্ঘ সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে নিরাপত্তা, সম্মান, বোঝাপড়া এবং পরে ভালোবাসার মাধ্যমে।

তাপসীর কথায় বোঝা যায়, প্রেমে সম্মান কতটা গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, ভালোবাসায় শুধু আবেগ বা আকর্ষণ থাকলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, বরং প্রয়োজন পরস্পরের প্রতি সম্মান। সঙ্গীর মতামত, ব্যক্তিস্বাধীনতা, পছন্দ-অপছন্দ এবং সীমারেখাকে গুরুত্ব দিলে সম্পর্কের মধ্যে নিরাপত্তা ও বিশ্বাস তৈরি হয়। মতবিরোধ থাকলেও একে অপরকে ছোট না করে কথা বলা সম্ভব হয়।

আরও পড়ুন: তিশার বিস্ফোরক দাবি, সাবিলার কারণে ভেঙেছে প্রেম-বিয়ে

যখন সম্মান থাকে, দুজনেই নিজেদের মতো করে বেড়ে ওঠার সুযোগ পান এবং সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণের বদলে পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে। তাই সুস্থ ও দীর্ঘস্থায়ী ভালোবাসার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো— পারস্পরিক সম্মান।

তাপসী পান্নু বলেন, তার এবং মাথিয়াসের সম্পর্কের ভিত্তি শুধুমাত্র ভালোবাসা নয়। একে অপরের সঙ্গে নিরাপদ বোধ করা এবং পারস্পরিক সম্মানই তাদের সম্পর্ককে এত বছর ধরে শক্ত রেখেছে।

তিনি উল্লেখ করেন, "দুজন মানুষের মধ্যে গভীর শ্রদ্ধাবোধ না থাকলে কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আমার কাছে ভালোবাসা গুরুত্বপূর্ণ। তবে তারও আগে আসে পরস্পরের প্রতি সম্মান ও নিরাপত্তার অনুভূতি।"

বলিউডে আত্মপ্রকাশের বছরেই মাথিয়াসের সঙ্গে তার সম্পর্কের শুরু হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। এত বছর পরও, তিনি মাথিয়াসকে নিজের জীবনের সঙ্গে মানানসই মানুষ হিসেবেই দেখেন। তাপসী পান্নু বলেন, তিনি যে একটুও ভুল করেননি, সে কথাও খোলাসা করেন।

আরও পড়ুন: নারীদের প্রতি অশালীনতা ও হেনস্থার বিরুদ্ধে ‘নো মোর সাইলেন্স’ প্রতিবাদ

তিনি জানান, মাথিয়াসকে বেছে নেওয়া তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। পরিবারকে তিনি ঈশ্বরের দেওয়া উপহার হিসেবে দেখেন, আর পেশাগত জীবনও পুরোপুরি পরিকল্পিতভাবে বেছে নেননি। তবে জীবনসঙ্গী বেছে নেওয়াটা ছিল তার নিজের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিয়ে তিনি গর্বিত বলেও জানান।

তাপসী পান্নু বলেন, "বর্তমান সময়ে দীর্ঘস্থায়ী ভালোবাসা খুঁজে পাওয়া অনেকের কাছে কঠিন হয়ে উঠছে।" শুধু একটি প্রজন্ম নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির তার সহকর্মীদের মধ্যেও অনেককে তিনি সত্যিকারের ভালোবাসা, মানসিক সমর্থন এবং কোম্পানিয়নশিপ খুঁজতে দেখেছেন। তার মতে, মানুষ যে পেশাতেই থাকুক না কেন, প্রত্যেকেরই ভালোবাসা, পাশে থাকার মানুষ এবং সঙ্গ প্রয়োজন। কিন্তু সেই সম্পর্ক খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাত সফরে নেতানিয়াহু, সম্পর্ক জোরদার ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


আমিরাত সফরে নেতানিয়াহু, সম্পর্ক জোরদার ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহু রবিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে সফর করেন। এই সরকারি সফরের আয়োজন করা হয়েছে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে, এমনটি জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের রিপোর্ট অনুযায়ী, সফরের সময় দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করার পাশাপাশি পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। সফরকালে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান, সামরিক সচিব এবং পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা। চলমান পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই সফর অনুষ্ঠিত হলো। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তিনি ইরানের সরকার সম্পর্কে কঠোর মন্তব্য করেন।

নেতানিয়াহু বক্তব্যে উল্লেখ করেন, "ইরানের বর্তমান সরকার একসময় ক্ষমতা হারাবে।" তিনি দাবি করেন, দেশটির নেতৃত্বের মিথ্যা, দুর্নীতি এবং কঠোর নীতির কারণে সরকার শেষ পর্যন্ত পতনের মুখে পড়বে। নেতানিয়াহু বলেন, "একসময় ইরানের জনগণ তাদের সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে।" তার ভাষ্য অনুযায়ী, ইরানের বর্তমান সরকার তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য একদিন ক্ষমতাচ্যুত হবে। তিনি আরো বলেন, "ইরানে বড় ধরনের পরিবর্তন ঘটতে খুব বেশি সময় লাগবে না এবং শেষ পর্যন্ত জনগণের শক্তিই ক্ষমতাসীনদের ওপর জয়ী হবে।" জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক হামলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই হামলা প্রয়োজন ছিল।"

নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে কয়েকটি দেশ ব্যক্তিগতভাবে সমর্থন করেছে। তবে তিনি জানান, প্রকাশ্যে কিছু দেশের নেতারা ইসরায়েলের সমালোচনা করেছেন। জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও তিনি সমালোচনা করেন। নেতানিয়াহু ভবনের বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, "ইরানের সরকার যখন নিরস্ত্র নাগরিকদের হত্যা ও আহত করেছিল, তখন এসব সমালোচনাকারী কোথায় ছিলেন?" তিনি বিক্ষোভকারীদের ‘ভুয়া মানবাধিকারকর্মী’ বলেও মন্তব্য করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার পর বিভিন্ন দেশের প্রতিনিধিরা সভাকক্ষ থেকে বেরিয়ে যান। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদল তাদের আসনে বসে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান পদে নিয়োগ পেয়েছেন ড. ফরিদ বিন আলী আল-গামদি। একই সঙ্গে, ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম উন্নয়ন ও বিকাশের দায়িত্বে তাকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেন।

নিয়োগের মাধ্যমে দপ্তরের প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরো শক্তিশালী করার, নেতৃত্ব ও একাডেমিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের কাজে যুক্ত করার এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে। এর ফলে মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ধর্মীয় সেবা উন্নত করার পাশাপাশি সেবার মান বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

অধ্যাপক ফরিদ আলী আল-গামদি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসক। তিনি পূর্বে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। প্রাতিষ্ঠানিক উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও কমিউনিটি সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে তার একাডেমিক ও প্রশাসনিক অবদান রয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় ড. ফরিদ আল-গামদিকে অভিনন্দন জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি ড. ফরিদকে নতুন দায়িত্বে সাফল্য ও কল্যাণ কামনা করেন এবং তার অভিজ্ঞতার মাধ্যমে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় আতশবাজির কারখানায় আগুনে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


রাশিয়ায় আতশবাজির কারখানায় আগুনে ১৪ জনের মৃত্যু

রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে, যা দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের মাধ্যমে জরুরি পরিষেবা সংস্থার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেরেস্লাভল-জালেস্কি শহরের নিকটবর্তী কুব্রিনস্ক গ্রামের দুটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আহত একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ টেলিগ্রামে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে এবং দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সেখানে প্রায় ২০০ জন জরুরি কর্মী কাজ করছে।

ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে শিল্প নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে রুশ কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

বগুড়া, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ ৪ জন নেতাকে গ্রেপ্তার করেছে, যারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাজেদুর রহমান সাহিন, যিনি খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ৫২ বছর বয়সী। এছাড়াও, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী ফেরদৌস হোসেন (২৬) অন্তর্ভুক্ত।

গ্রেপ্তার হওয়া সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দু’টির বেশি মামলা রয়েছে, এমন তথ্য জানিয়েছে পুলিশ।

বগুড়া জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বাসস’কে জানান, গ্রেপ্তারকৃত ৪ জন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান চিহ্নিত করে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%