০১:২১ পি.এম
‘নিউইয়র্ক নিকস’ এনবিএ ফাইনালে ৫০ বছরেরও বেশি সময় পর শিরোপা জয়ের পর নিউইয়র্ক শহরে উদ্যাপনের সময় একটি সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ম্যানহাটানের মিডটাউন ও টাইমস স্কয়ার এলাকায় হাজারো সমর্থকের উচ্ছ্বাস এক পর্যায়ে সংঘর্ষ এবং ভাঙচুরে রূপ নেয়।
স্থানীয় সময় শনিবার রাতে জয় উদ্যাপনের জন্য হাজারো ভক্ত রাস্তায় নেমে আসেন। প্রথমে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের তথ্য অনুযায়ী, আতশবাজি, ধোঁয়ার গ্রেনেড এবং বিশৃঙ্খল ভিড়ের মধ্যে একটি কিশোর গুলিবিদ্ধ হন। আহত কিশোরের বয়স ১৭ বছর।
টাইমস স্কয়ারে ব্রাজিল ও মরক্কোর মধ্যে বিশ্বকাপ ফুটবল ম্যাচ শেষে দর্শকদের নামিয়ে দিয়ে ফেরা শাটল বাসের বহর আটকা পড়ে যায়। এই সময় শত শত উচ্ছৃঙ্খল তরুণ বাসগুলোর ওপর উঠে পড়ে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।
আরও পড়ুন: হরমুজে জাহাজ চলাচল ৭০ শতাংশ কম, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বেড়েছে কিছুটা
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের ভাড়া করা হলুদ স্কুলবাসগুলোর অন্তত একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও কিছু বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখতে পান।
এক পর্যায়ে কেউ কেউ চালকের আসনে বসে পড়ে এবং বিভিন্নভাবে যানবাহনের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পতাকা নিয়েও অনেকে বাসের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, রাত প্রায় ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ও ঘোড়সওয়ার পুলিশ মোতায়েন করা হয়। লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
এই ঘটনায় আহত কিশোরের পাশাপাশি আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাদের অবস্থার বিস্তারিত এখনো জানা যায়নি।
আরও পড়ুন: যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
দীর্ঘদিন পর শিরোপা জয়ের আনন্দে এনবিএ ফাইনাল ঘিরে এমন উদযাপনের ঘটনা নিউইয়র্কবাসীর একাংশ ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখলেও স্থানীয় প্রশাসন সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন