ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ


‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ

পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার, যিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত, প্রতিপক্ষের ব্যাটারদের আতঙ্কে রাখতেন। তার ক্যারিয়ারে অনেক কিংবদন্তি ক্রিকেটার তার ভয়ংকর বোলিংয়ের শিকার হয়েছেন।

তবে, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে করা একটি বাউন্সার আজও তার মনে দাগ কেটে আছে। সেই বল করার পর শোয়েবের মনে হয়েছিল, তিনি লারার বড় কোনো ক্ষতি করে ফেলেছেন। বর্তমান পাকিস্তান ক্রিকেটে অনুকরণীয় নায়কের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। এমনকি, সাবেক এই পেসার জানিয়েছেন, তার নিজের সন্তানরাও এখন ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।

সম্প্রতি উইজডেনের ‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে অংশ নিয়ে শোয়েব আখতার ক্যারিয়ারের নানা স্মরণীয় ঘটনা তুলে ধরেন। সেখানে ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ব্রায়ান লারার বিপক্ষে ঘটে যাওয়া একটি ঘটনার স্মৃতিচারণ করেন।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে দুই পরিবর্তন

ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ওই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। অল্প পুঁজি নিয়ে ম্যাচে ফেরার জন্য বোলারদের ওপর ভরসা ছিল। লারার একটি বলে চার হজম করার পর ক্ষুব্ধ হয়ে শোয়েব পরের বলেই ভয়ংকর এক বাউন্সার ছুড়েছিলেন। বলটি লারার হেলমেটের নিচে ঘাড়ের অংশে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় এবং শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।

শোয়েব জানিয়েছেন, ক্যারিয়ারে ব্যাটারকে বল দিয়ে আঘাত করার পর তিনি মাত্র দুবার সত্যিকারের ভয় পেয়েছিলেন। সেই দুই ক্রিকেটার হলেন ব্রায়ান লারা ও ভারতের শচীন টেন্ডুলকার।

নিজের বোলিংয়ের ভয়াবহতা বোঝাতে গিয়ে শোয়েব বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ড্রেসিংরুমে গেলে প্রতিপক্ষের ক্রিকেটাররা মজা করে তাকে বলতেন যেন তাদের মেরে না ফেলেন।

এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে কথোপকথনের স্মৃতিও তুলে ধরেন তিনি। শোয়েবের ভাষ্য অনুযায়ী, তার বলে আঘাত পাওয়ার পর ওই ব্যাটার আর ব্যাটিং করতে চাননি। উত্তরে শোয়েব মজা করে বলেছিলেন, তাকে যেন চার মারতে না হয়। কারণ চার মারলে তার ভয়ংকর রূপ সামলানো কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন: পাকিস্তান টস জিতে ভারতকে রেফারির মাধ্যমে ঘোষণা করল

এরপর লারার সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেন, লারা চার মারার পরই বুঝতে পেরেছিলেন, পরের বলে নিজের আগ্রাসন নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বাউন্সারটি লারার শরীরে আঘাত করার পর শোয়েবের মনে হয়েছিল, হয়ত বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন।

শচীন ও লারার মতো ব্যাটারকে আঘাত করার পর ভয় পাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নিজের বলের গতি সম্পর্কে তার পরিষ্কার ধারণা ছিল। এত দ্রুতগতির বল কারও গুরুতর ক্ষতির কারণ হলে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারতেন না। সৌভাগ্যক্রমে দুজনের ক্ষেত্রেই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শুধু অতীতের স্মৃতিচারণ নয়, বর্তমান ক্রিকেটের পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শোয়েব। তার মতে, গত দুই দশকে ক্রিকেট ক্রমেই ব্যাটারদের অনুকূলে চলে গেছে। দুটি নতুন বলের ব্যবহারসহ বিভিন্ন নিয়ম পরিবর্তনের কারণে বোলারদের চ্যালেঞ্জ বেড়েছে। এতে খেলাটির আগের আকর্ষণও কমে যাচ্ছে বলে মনে করেন তিনি।

পাকিস্তান ক্রিকেটে নায়ক তৈরির অভাব নিয়েও হতাশা ঝরেছে সাবেক এই গতিতারকার কণ্ঠে। বাবর আজমের মতো তারকা থাকলেও প্রকৃত অর্থে তরুণদের অনুপ্রাণিত করার মতো নায়কের অভাব রয়েছে বলে মনে করেন তিনি। তার ইচ্ছা, নিজের সন্তানদের নিয়ে মাঠে গিয়ে এমন কোনো ক্রিকেটারের খেলা দেখবেন, যাকে দেখে তারা অনুপ্রাণিত হতে পারে।

আরও পড়ুন: ২০৩১ সালের বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ

এ প্রসঙ্গে ২০০৪ সালে রাওয়ালপিন্ডিতে ভারতের বিপক্ষে ম্যাচের একটি ঘটনা স্মরণ করেন শোয়েব। সেদিন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান নিজের দুই সন্তানকে মাঠে নিয়ে এসেছিলেন। শোয়েবকে দেখিয়ে তিনি সন্তানদের বলেছিলেন, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলারকে দেখো। কিন্তু বর্তমান সময়ে নিজের সন্তানদের দেখানোর মতো তেমন কোনো ক্রিকেটীয় আদর্শ খুঁজে পাচ্ছেন না বলে আক্ষেপ করেন তিনি।

নিজের সন্তানদের ক্রিকেটের প্রতি অনাগ্রহের কথাও অকপটে জানিয়েছেন শোয়েব। জাতীয় দলের সাবেক এই তারকার সন্তানরাও নিয়মিত ক্রিকেট দেখে না। এমনকি তার ছেলে বাবাকে জানিয়েছে, পাকিস্তান দলের খেলায় সে আগের মতো আগ্রাসন দেখতে পায় না। নিজের বাবা দেশের একজন পরিচিত ক্রিকেট তারকা হওয়া সত্ত্বেও সন্তানদের খেলাটির প্রতি আগ্রহী করতে না পারার বিষয়টি তাই বেশ হতাশ করে শোয়েবকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনামূল্যের ইনজেকশন দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, অস্বীকার সাগরের

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


বিনামূল্যের ইনজেকশন দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, অস্বীকার সাগরের

কিশোরগঞ্জের ভৈরবে অসুস্থ এক রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর ইনজেকশন সংগ্রহ করে দেওয়ার কথা বলে তাঁর স্বজনের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাগর মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের দাবি, পরে তাঁরা জানতে পারেন, ওই ইনজেকশন হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয়। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাগর মিয়া।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের হাসপাতালসংলগ্ন এলাকার বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী কল্পনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। পরে কল্পনা বেগমের ছোট ভাই পারভেজ তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কালিপুর গ্রামের লীল মিয়ার ছেলে সাগর মিয়া। তিনি নিজেকে গ্রাম্য চিকিৎসক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ পরিবারের।

পরিবারের অভিযোগ, ঢাকার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কল্পনা বেগমকে একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সময় সাগর মিয়া ইনজেকশনটির জন্য প্রথমে ৮০ হাজার টাকা দাবি করেন। পরে পরিচিত ব্যক্তির মাধ্যমে ইনজেকশন সংগ্রহ করে দেওয়ার কথা বলে পারভেজের কাছ থেকে ২০ হাজার টাকা নেন।

তবে পরবর্তী সময়ে পারভেজ জানতে পারেন, ওই ইনজেকশন হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয়। এ জন্য কাউকে আলাদা করে টাকা দেওয়ার প্রয়োজন নেই। বিষয়টি জানার পর সাগর মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন পারভেজ। পরে সাগর ঢাকা থেকে চলে যান।

এ বিষয়ে হাসপাতালের জুনাইদ নামে এক ব্যক্তি বলেন, সাগর পারভেজের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছেন। তাঁদের হাসপাতালে এ ধরনের কোনো টাকা-পয়সার লেনদেন করা হয় না।

ভুক্তভোগী পারভেজ মিয়া বলেন, আমার বোনের স্বামী একজন টমটমচালক। তাঁরা অত্যন্ত গরিব মানুষ। আমার কাছ থেকে সাগর ২০ হাজার টাকা নিয়েছেন। এভাবে অসহায় মানুষের কাছ থেকে টাকা নেওয়া উচিত হয়নি। আমি ভৈরববাসীর কাছে বিচার দিলাম। সাগর যেন আমার টাকাটা ফেরত দেন।

অন্যদিকে, অভিযুক্ত সাগর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওদের চিনি না, কোনো টাকা-পয়সাও নিইনি।

এছাড়া অভিযুক্ত সাগর মিয়ার বাবা লীল মিয়া জানান, ঘটনার সম্পর্কে আমি জানি। সে টাকা নিয়েছে সত্য তবে সেও ফার্মেসীর বেচা-কেনা বন্ধ করে গিয়েছিলো তাই করেছে। বিষয়টি আমি দেখতেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি নজরুল কলেজের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


কবি নজরুল কলেজের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সূত্রাপুর এলাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর ইসলাম (৪৫) আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এই বিস্ফোরণটি ঘটে। আহত অবস্থায় জাহাঙ্গীর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের পুত্র। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির একটি ভাড়া বাসায় তার পরিবারের সঙ্গে বসবাস করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল নিক্ষেপ করে। এই হামলার ফলে জাহাঙ্গীর ইসলাম আহত হন।

হাসপাতালে নিয়ে যাওয়া জাহাঙ্গীর ইসলামের সঙ্গে থাকা আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলার সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন এবং তাকে ভর্তি করা হয়েছে।

সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ

 রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি), সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে সোনাইকান্দি বিওপির একটি দল।

এর আগে রাত ১০টার দিকে কাটাখালী থানার পূর্বপাড়া নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে খানপুর বিওপির বিজিবি সদস্যরা।

জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট দামকুড়া থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

এসব চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধুপখোলা মাঠে ৭০ সালা মহাসম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


ধুপখোলা মাঠে ৭০ সালা মহাসম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকার ৭০ সালা মহাসম্মেলন, যা ব্যাপকভাবে প্রত্যাশিত। এই মহাসম্মেলনে প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। ইতোমধ্যে ধুপখোলা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা প্রায় ৮ একরজুড়ে বিস্তৃত। বিদেশি উলামায়ে কেরামও ধীরে ধীরে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

সম্মেলনের জন্য মাঠে বিভিন্ন আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্টেজ, প্যান্ডেল, ওয়েটিং রুম, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেটিং, স্বেচ্ছাসেবক কাউন্টার, উপস্থিতি ও জরুরি নিবন্ধন কাউন্টার, মিডিয়া কাউন্টার এবং মাঠের প্রবেশপথ ও অভ্যন্তরীণ অন্যান্য ব্যবস্থা।

আমন্ত্রিত বিদেশি মেহমানদের মধ্যে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান মাদরাসা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম এবং মাওলানা সাইয়িদ আজহার মাদানী।

এছাড়া সম্মেলনে অংশ নিতে আসছেন মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি, মুফতি আবুল কাসেম নোমানীসহ অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম।

সম্মেলনের প্রথম দিন বিকেল ৪টায় শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।

প্রথম দিনের আয়োজনে বক্তব্য রাখবেন পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদীসের সবক পড়াবেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি।

প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। এই উপলক্ষে ঢাকার বাইরের ফুজালাগণ ইতোমধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন এবং তাদের মধ্যে অনেকেই ঢাকায় পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%