০৯:১৫ পি.এম
ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে, যা ওমান সালতানাতের জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়।
রোববার রাজধানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জামায়াতের প্রতিনিধি দলে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অন্তর্ভুক্ত ছিলেন।
আরও পড়ুন: ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা
অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের উদ্দেশ্যে পাঠানো একটি শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির কাছে হস্তান্তর করা হয়।
শুভেচ্ছাবার্তায় জামায়াতের আমির ওমানের সুলতান এবং দেশটির সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ওমানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত হবে।
বার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং জনশক্তি খাতের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, ওমানে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদান তুলে ধরে দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-নেপাল বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন