ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্কে ট্রাম্প ও ইনফান্তিনোকে দুয়ো দিলেন দর্শকরা


নিউইয়র্কে ট্রাম্প ও ইনফান্তিনোকে দুয়ো দিলেন দর্শকরা

নিউইয়র্কে আয়োজিত একটি ওয়াচ পার্টিতে বিশ্বের সর্ববৃহৎ ফুটবল প্রতিযোগিতা বিশ্বকাপ ফাইনালের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল्ड ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ছবি যখন বড় পর্দায় প্রদর্শিত হয়, তখন দর্শকরা তাদের উদ্দেশে জোরালো দুয়ো দেন।

এছাড়া বিশ্বকাপ ফাইনালের ম্যাচ আয়োজনে ট্রাম্পের উপস্থিতির কারণে কিছু সময়ের জন্য লজিস্টিক জটিলতা ও বিলম্ব দেখা দেয়, যা নিয়ে বিতর্ক বৃদ্ধি পাচ্ছে।

তবে ম্যাচ শেষে ট্রাম্প এবং ইনফান্তিনোর হাতে চ্যাম্পিয়ন দলের কাছে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত রয়েছেন। তিনি ম্যাচ শুরু হওয়ার আগে হেলিকপ্টারে করে স্টেডিয়ামে পৌঁছান এবং ফিফা সভাপতির সঙ্গে ভিআইপি বক্সে বসে খেলা দেখছেন।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করল বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ এম


ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করল বেলজিয়াম

পশ্চিম তীরের ইসরাইলি বসতিতে উৎপাদক পণ্য আমদানির ওপর রাজকীয় ডিক্রির মাধ্যমে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে বেলজিয়াম ফেডারেল সরকার। এর মাধ্যমে স্পেন, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের পর চতুর্থ ইউরোপীয় দেশ হিসেবে বেলজিয়াম ইসরাইলি বসতিপণ্যের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করল। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধ ও দীর্ঘ আলোচনার কারণে বাস্তবায়নে বিলম্ব ঘটে। অবশেষে সরকারের গ্রীষ্মকালীন ছুটির ঠিক আগে, ১৮ জুলাই রাতে মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে, আইনের খসড়াটি এখনও প্রকাশ না করায় বিস্তারিত তথ্য জানা যায়নি। বেলজিয়ামের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলি আইনপ্রণেতা শারেন হাস্কেল। তিনি বলেছেন, "বেলজিয়াম এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে আর ফিরে আসার পথ নেই।" তিনি কটাক্ষ করে আরও বলেন, বেলজিয়াম কট্টর ইসলাম আমদানি করা অব্যাহত রাখতে পারে, অন্যদিকে ইসরাইল জুডিয়া ও সামারিয়ার (পশ্চিম তীর) পণ্য সেইসব দেশে রপ্তানি করবে যারা উদ্ভাবন, গুণমান ও প্রযুক্তিকে বেছে নেয়। একই সুর শোনা গেছে বেলজিয়ামের কট্টরপন্থী সংসদ সদস্য স্যাম ভ্যান রয়ের কণ্ঠেও। তিনি সরকারকে একপেশে আচরণের জন্য অভিযুক্ত করে বলেছেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের মানবাধিকার লঙ্ঘনের দিকে নীরব থাকা সত্ত্বেও শুধুমাত্র ইসরাইলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে হাজার হাজার ফিলিস্তিনিও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যা সরকার বিবেচনায় নেয়নি। তিনি ইঙ্গিত দেন যে, বেলজিয়ামে ইহুদিদের তুলনায় মুসলিম জনসংখ্যা ২৫ গুণ বেশি হওয়ার কারণে, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির ফরাসিভাষী বেলজিয়াম শাখার অ্যাডভোকেসি অফিসার নাথালি জ্যানে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব, গাজায় গণহত্যা, পশ্চিম তীরে জাতিগত নিধন এবং বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে খুব কম রাষ্ট্রই এখন পর্যন্ত বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। সময়মতো হলেও বেলজিয়ামের এই সিদ্ধান্ত একটি প্রশংসনীয় অগ্রগতি। তিনি মনে করেন, এই উদ্যোগের ফলে সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন স্তরেও এমন নিষেধাজ্ঞা জারির চাপ বাড়বে। তবে, বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংস্থাগুলি এই নিষেধাজ্ঞার কিছু সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র পশ্চিম তীরের বসতির ক্ষেত্রে প্রযোজ্য হলেও, অবৈধভাবে দখলকৃত গোলান মালভূমিকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি। এনজিও ‘ব্রোডারলিজেক ডেলেন’-এর পলিসি অফিসার রিকর্ট হোরেম্যানস জানান, গোলান মালভূমিকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক বা আইনি কারণ নেই; মূলত ইসরাইলকে কিছুটা ছাড় দিতেই এটি করা হয়েছে। এছাড়া, এনজিওগুলো সতর্ক করে বলেছে যে, বেলজিয়াম সরাসরি আমদানি নিষিদ্ধ করলেও এই পণ্যগুলো অন্য কোনো ইউরোপীয় দেশের মাধ্যমে ‘পেছনের দরজা’ দিয়ে বেলজিয়ামের বাজারে প্রবেশ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফসাইডে বাতিল মেরিনোর গোল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৭ এম


অফসাইডে বাতিল মেরিনোর গোল

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেন গোল পেলেও, সেটি বাতিল করে দেয়া হয়েছে। ম্যাচের ৯৬ মিনিটের সময় মিকেল মেরিনোর শটকে ঠেকিয়ে দেন মার্তিনেজ। এরপর ফিরতি শটে নিকো উইলিয়ামস সেই বলটি জড়িয়ে দেন জালে। কিন্তু, উদযাপন করার আগেই রেফারি গোলটি বাতিল করে দেন। এর কারণ হলো, মেরিনো প্রথম শটের আগে নিকলাস ওতামেন্দিকে ফাউল করেছিলেন।

এদিকে, আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ৯৪ মিনিট পর্যন্ত ১০টি সেভ করেছিলেন। এরপর ১০৩তম মিনিটে বাম প্রান্ত থেকে উইলিয়ামস একটি ক্রস বাড়ান, আর মেরিনো দৌড়ে এসে সেই বলে নাগাল পান। যদিও সম্পূর্ণ অরক্ষিত থাকা সত্ত্বেও, তার নেয়া গ্ল্যান্সিং হেডটি গোলপোস্টের কোণ ঘেঁষে বাইরে চলে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১-০ গোলে এগিয়ে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ এম


১-০ গোলে এগিয়ে স্পেন

অবশেষে স্পেন গোল করলো। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটের সময়ে স্প্যানিশরা তোরেসের গোলে এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে আসা বলটি নিকো উইলিয়ামস মাঠের ভেতরে নেন। তারপর সেটা ফেররান তরেসের কাছে পৌঁছায়, যিনি এরপর আগুনে এক শটে তা জালে জড়ান তোরেস।

এর ফলে লামিন ইয়ামালদের দল ১-০ ব্যবধানে এগিয়ে গেল। এখন দেখার বিষয়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা কি গোল শোধ করতে পারে কিনা।

বিস্তারিত আসছে....

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির স্বপ্ন ভেঙে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন, নায়ক তোরেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ এম


মেসির স্বপ্ন ভেঙে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন, নায়ক তোরেস

২০১০ সালে স্পেন তাদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল। এরপর তাদের আর ফাইনাল খেলার সুযোগ মেলেনি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইয়ামালরা ফাইনালের টিকিট পেয়েছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে।

বিস্তারিত আসছে.....

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%