০৪:৪০ পি.এম
শাহজাহানপুরের মৌচাকের মালিবাগ ফ্লাইওভারের উপর থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। নারীর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় মরদেহটি উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক এসএম রাশেদুল ইসলাম।
আরও পড়ুন: গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত, লকডাউনকে ‘থোড়াই কেয়ার’
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নারীর পরিচয় ভবঘুরে প্রকৃতির। তিনি আশপাশে ঘুরে বেড়াতেন এবং রাতে ফ্লাইওভারে ঘুমাতেন। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় মারা গিয়ে তার শরীর পচে ফুলে গিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন