০২:১৭ পি.এম
ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে মালিকবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৬) ভোর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তারাকুচা বিওপির একটি বিশেষ টহল দল তারাকুচা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে টহল দল ঘটনাস্থল থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য আনুমানিক ৬৬ হাজার টাকা।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বিজিবি জানায়, অভিযান পরিচালনাকালীন টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যায়। পলাতকরা হলেন- উত্তর তারাকুচা গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৩) এবং একই গ্রামের মৃত সালেহ আহম্মেদের ছেলে মোঃ আরমান সাইফুল (৪০)।
এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন