০৪:১৪ পি.এম
রাঙ্গামাটি, ২২ নভেম্বর ২০২৬ : রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে মাসিক সমন্বয় সভা, যেখানে আলোচনা করা হয়েছে জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি, বিশেষ করে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ নিয়ে।
সভায় জেলার দুর্গম জনপদে চিকিৎসাসেবা কার্যক্রমকে আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে, বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে ডেঙ্গু পরীক্ষার কীট বিতরণ করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
আজ রোববার সকালে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু।
সভাটি সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাড. মামুনুর রশীদ মামুন। এতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ জিতি, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুই হ্লা অং মারমা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা।
দীপন তালুকদার দিপু বলেন, "ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের পাশাপাশি জেলার দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।"
আরও পড়ুন: মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
তিনি আরও বলেন, "সঠিক সময়ে দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে একটু সেবা দিতে পারলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন